Author: সংবাদ প্রবাহ
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঘোষণা করেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে। অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে ভোটাররা সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কার বিষয়ক গণভোটে অংশ নেবেন। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, এতে নির্বাচন আরও উৎসবমুখর ও ব্যয় সাশ্রয়ী হবে। ইউনূস আরো বলেন, জুলাই সনদের আলোকে প্রণীত “সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫” অনুযায়ী গণভোটের মাধ্যমে জনগণ চারটি বিষয়ে মতামত জানাবেন— নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, উচ্চকক্ষ গঠন, ক্ষমতার ভারসাম্য ও মৌলিক অধিকার সম্প্রসারণ। গণভোটে সংখ্যাগরিষ্ঠ ভোট ‘হ্যাঁ’ হলে নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হবে, যারা ১৮০ কার্যদিবসের মধ্যে সংস্কার সম্পন্ন করবে।…
জাতীয় নাগরিক পার্টির (এসসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগের সন্ত্রাসের বিরুদ্ধে একমাত্র হাসনাত আবদুল্লাহই যথেষ্ট। বুধবার (১২ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কক মিলনায়তনে ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ হয়ে গেছে এবং দেশবাসীর আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। নাসীরুদ্দীন আরও বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা একটু বিভাজন দেখতে পাচ্ছি। সব রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, অন্যথায় বাংলাদেশের ভবিষ্যৎ সংকটে পড়বে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিবিসির ‘প্যানোরামা’ তথ্যচিত্রে তাঁর ২০২১ সালের ৬ জানুয়ারির বক্তৃতা ‘নির্মমভাবে কাটা’ হয়েছে। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, দর্শকরা প্রতারিত হয়েছেন। ট্রাম্পের আইনজীবীরা আগেই বিবিসির কাছে চিঠি পাঠিয়েছিলেন। তিনি জানান, বিবিসি যদি ক্ষমা চেয়ে ক্ষতিপূরণ না দেয়, তবে তিনি ১০০ কোটি ডলারের মানহানি মামলা করবেন। প্যানোরামা তথ্যচিত্র সম্প্রচারিত হয়েছিল ২০২৪ সালের নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের এক সপ্তাহ আগে। বিবিসির চেয়ারম্যান সামির শাহ, মহাপরিচালক টিম ডেভি ও বার্তাপ্রধান ডেবোরাহ টারনেস পদত্যাগ করেছেন, এবং এডিটে ভুল স্বীকার করেছেন। যুক্তরাজ্যের অন্যান্য গণমাধ্যম ও বিশ্লেষকরা প্রতিবেদনে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর হাইকোর্টের দেওয়া পাঁচ মামলার জামিন আপিল বিভাগের চেম্বার আদালত স্থগিত করেছে। বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা ও মারাত্মক জখমের অভিযোগসহ পৃথক পাঁচ মামলায় ৯ নভেম্বর হাইকোর্ট থেকে জামিন পাওয়া আইভীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ পৃথক পাঁচটি আবেদন করেন। আজ (১২ নভেম্বর) চেম্বার আদালত জামিন স্থগিত করেন এবং মামলাগুলোর শুনানি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে ১৭ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। সেলিনা হায়াৎ আইভীকে চলতি বছরের ৯ মে নারায়ণগঞ্জের দেওভোগের নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছিল। ২০০৩ থেকে ২০১১ পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন তিনি, পরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তিনটি নির্বাচনে জয়ী হন।
চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট এলাকার চশমা হিলে সাবেক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসায় অভিযান চালিয়েছে পুলিশ। বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় এ অভিযান চালিয়ে সাতজনকে আটক করা হয়। পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান জানান, জুলাই যোদ্ধাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়। নওফেলের বাসায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কিছু নেতা বৈঠক করছিলেন বলে জানা যায়। তবে আটকরা দাবি করেছে, তারা ওই বাড়ির কর্মচারী। অভিযানে পুলিশ রান্নাবান্নার সরঞ্জাম ও অনলাইনে খাবার সরবরাহের প্রমাণ পায়। সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের ভাই সালেহীনের পরিচালিত রেস্তোঁরা ‘ক্যাফে মিলানো’র খাবার এখানেই রান্না হয়ে প্যাকেজিং করা হতো বলে পুলিশ জানিয়েছে। ঘটনাস্থল থেকে বিল পরিশোধের দুটি…
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ৫ আগস্টের পর ফ্যাসিবাদকে ক্ষমা করে দেওয়ার কথা বলা একটি দলের সঙ্গে আওয়ামী লীগের গভীর যোগাযোগ রয়েছে। বুধবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে জিয়াউর রহমান আর্কাইভ আয়োজিত ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে প্রকাশনা ও আলোচনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, “নির্বাচন বিলম্বিত হওয়ায় ওৎ পেতে থাকা স্বৈরাচার উত্থানের আওয়াজ শোনা যাচ্ছে। অপরাধীদের পালিয়ে যাওয়ার কথা থাকলেও তারা কারসাজি করেই যাচ্ছে, যা সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে।” তিনি অভিযোগ করেন, স্বৈরাচারের টাকার অভাব নেই—সব টাকা পাচার হয়নি, সেই অর্থ দিয়েই অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে। কিছু গণমাধ্যম আওয়ামী লীগের খবর…
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বুধবার (১২ নভেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে কানাডার এক পার্লামেন্টারি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছে। সিনেটর সালমা আতাউল্লাহজানের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, রোহিঙ্গা সংকট এবং বাংলাদেশের চলমান সংস্কার প্রক্রিয়া নিয়ে আলোচনা করে। প্রধান উপদেষ্টা প্রতিনিধি দলকে জানান, “যুবসমাজের নেতৃত্বে সংঘটিত অভ্যুত্থানের পর বাংলাদেশ এখন বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। আগামী ফেব্রুয়ারির নির্বাচন জাতির জন্য হবে ঐতিহাসিক মুহূর্ত।” রোহিঙ্গা ইস্যুতে কানাডার অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, “আট বছর ধরে প্রায় ১২ লাখ রোহিঙ্গা এখানে বসবাস করছে। নাগরিকত্ব ও ভবিষ্যৎ অনিশ্চয়তায় তারা ক্ষুব্ধ। সংকট সমাধানে টেকসই পুনর্বাসনই একমাত্র…
দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশের মাটি ব্যবহার করে হামলার ছক করা হয়েছে— ভারতীয় গণমাধ্যমের এমন দাবিকে ভিত্তিহীন বলেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় সাংবাদিকদের তিনি বলেন, “যাই ঘটুক না কেন, ভারতীয় গণমাধ্যম আমাদের ওপর দোষ চাপানোর চেষ্টা করে। কিন্তু এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। কোনো সেনসিবল মানুষ এটা বিশ্বাস করবে না।” ভারতের টাইমস অব ইন্ডিয়া দাবি করেছে, পাকিস্তানি সংগঠন লস্কর-ই-তৈয়বার প্রধান হাফিজ সাঈদ বাংলাদেশের মাটি ব্যবহার করে হামলার পরিকল্পনা করেন। তবে বাংলাদেশ এ দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে।
রাজধানীর পুরান ঢাকায় ফায়ার সার্ভিসের গেটের সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে সূত্রাপুর লোহার পুল নতুন রাস্তার সামনে ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, “মালঞ্চ পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। আমাদের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।” তিনি আরও জানান, এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।এর আগে সোমবার মধ্যরাতে রাজধানীতে রাইদা পরিবহনের দুটি ও রাজধানী পরিবহনের একটি বাসে একইভাবে আগুন দেয় দুর্বৃত্তরা। এদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নভেম্বরের কর্মসূচি ঘিরে জনমনে ভীতি ছড়ানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন ঢাকা…
ভারতের রাজধানী নয়াদিল্লির লালকেল্লার কাছে সোমবার ঘটে যাওয়া গাড়ি বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক জানিয়েছে নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন। এক শোকবার্তায় হাইকমিশনার ও হাইকমিশনের সদস্যরা দুর্ঘটনার শিকার ব্যক্তিদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন। বাংলাদেশ হাইকমিশন এক বিবৃতিতে বলেছে, “এই দুর্ঘটনায় ভুক্তভোগী ও তাদের পরিবারের প্রতি আমাদের আন্তরিক সহানুভূতি ও প্রার্থনা রয়েছে। এই দুঃসময়ে বাংলাদেশ ভারতের পাশে রয়েছে।”
