Author: সংবাদ প্রবাহ

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করছে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব আখতার আহমেদ বলেন, সংলাপে কোন কোন দলকে আমন্ত্রণ জানানো হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। পর্যায়ক্রমে জানানো হবে। তিনি জানান, কমিশন কিছু গোপন করছে না। তবে জাতীয় পার্টি বা ১৪ দলীয় শরিকদের সংলাপে ডাকা হবে কি না, তা এখনো সিদ্ধান্ত হয়নি। বর্তমানে ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দল আছে ৫৪টি। এর মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে। একই অনুষ্ঠানে ইসি সচিব জানান, বাগেরহাটে সংসদীয় আসন পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায়ের…

বিস্তারিত

অন্তর্বর্তীকালীন সরকার সশস্ত্র বাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরও সাড়ে তিন মাস বাড়িয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব কর্মকর্তা এবং কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে থাকা সমপদমর্যাদার কর্মকর্তারা আগামী ১২ নভেম্বর থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। এর আগে গত ১২ সেপ্টেম্বর দুই মাসের জন্য একই আদেশ জারি করা হয়েছিল। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধির বিভিন্ন ধারা অনুযায়ী অপরাধ আমলে নিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে পারবেন এই কর্মকর্তারা। উল্লেখ্য, গত বছরের আগস্টে অন্তর্বর্তী সরকার গঠনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে…

বিস্তারিত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া ছাড়া কোনো বিকল্প নেই। তিনি সতর্ক করে বলেন, “২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে সাধারণ নির্বাচন না হলে বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে।” মঙ্গলবার (১১ নভেম্বর ) ঠাকুরগাঁও-১ আসনের বড়গাঁও ইউনিয়নের কেকে বাড়ি উচ্চবিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে ফখরুল বলেন, তারা নির্বাচনে পরাজয়ের আশঙ্কায় নির্বাচন পেছাতে চায়। পিআর পদ্ধতি সম্পর্কে তিনি বলেন, এতে জনগণ নয়, দলীয় কেন্দ্র থেকে এমপি নির্ধারিত হবে—যা গণতন্ত্রের পরিপন্থী। তিনি জানান, বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ন্যায্যমূল্যে সার-বীজ দেওয়া হবে এবং পরিবারের জন্য ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিত্যপণ্যে…

বিস্তারিত

জাপানে টানা দ্বিতীয় দিন শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (৯ নভেম্বর) ৬.৭ মাত্রার ভূমিকম্পের পর আজ সোমবার (১০ নভেম্বর) ৫.৮ মাত্রার ভূমিকম্প পূর্ব ইওয়াত প্রদেশের উপকূলে অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৪.২৩ মিনিটে ভূপৃষ্ঠ থেকে ১১.২ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের ফলে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি এবং ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি। এর আগের দিন ইওয়াতের উপকূলে ৬.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। রোববার সন্ধ্যার পর আফটারশক হিসেবে ৫.৩ থেকে ৬.৩ মাত্রার কয়েকটি কম্পন অনুভূত হয়। জাপানের আবহাওয়া সংস্থা সতর্ক করেছেন, ভূমিকম্প প্রায়শই আফটারশকের সঙ্গে যুক্ত থাকে।

বিস্তারিত

পুরান ঢাকার সূত্রাপুর এলাকায় ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আজ সোমবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে দুর্বৃত্তদের গুলিতে তারিক সাইফ মামুন (৫৫) নিহত হয়েছেন। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ন্যাশনাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের ওয়ার্ড মাস্টার মহিবুল্লাহ জানান, গোলাগুলির শব্দ শুনে তারা মেইন গেটের কাছে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। নিহতের খালাতো ভাই হাফিজ জানিয়েছেন, তারিক সাইফ মামুন একজন সাধারণ মানুষ ছিলেন এবং কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না। হত্যা কেন বা কারা…

বিস্তারিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ সোমবার (১০ নভেম্বর) রাতে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন। বৈঠকটি রাত সাড়ে আটটায় গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত হবে বলে গনমাধ্যমকে নিশ্চিত করেছেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি জানান, “আজকের বৈঠকে কোনো নির্দিষ্ট এজেন্ডা নেই, তবে এটি অবশ্যই গুরুত্বপূর্ণ। খোলামেলা আলোচনা হবে।” সূত্র জানায়, বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করবেন তারেক রহমান। আলোচনায় আগামী জাতীয় নির্বাচন, দলীয় মনোনয়ন, জুলাই সনদ, গণভোট, এবং অন্তর্বর্তী সরকারের সময়সীমা সংক্রান্ত সিদ্ধান্ত প্রধান এজেন্ডা হিসেবে আসতে পারে। দলীয় সূত্রের ভাষায়, এটি “জরুরি ও নীতিগত” বৈঠক, যার সিদ্ধান্ত বিএনপির পরবর্তী রাজনৈতিক অবস্থান নির্ধারণে ভূমিকা রাখবে।

বিস্তারিত

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ ও রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার বিচার আগামী জানুয়ারির মধ্যে শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। সোমবার (১০ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “এ মামলায় আজ ১২ নম্বর সাক্ষীর সাক্ষ্য নেওয়া শেষ হয়েছে। আরও ৩০ থেকে ৩৫ জনের সাক্ষ্য নিয়েই আমরা সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করব। জানুয়ারির মধ্যেই বিচার শেষ হবে বলে আশা করছি।” তিনি আরও জানান, কয়েক দফায় সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে সাক্ষীর অনুপস্থিতি ও তদন্তকারীদের ব্যস্ততার কারণে। তবে এটি “স্বাভাবিক প্রক্রিয়া” বলে দাবি করেন তিনি। আজ ট্রাইব্যুনালে ১২ নম্বর সাক্ষী হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আকিব…

বিস্তারিত

গাজীপুর মহানগর পুলিশের সাবেক কমিশনার মো. নাজমুল করিম খানকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ সোমবার (১০ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করে বরখাস্তের আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে তাকে সরকারি কর্ম থেকে বিরত রাখা হয়েছে। সাময়িক বরখাস্তকালে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন। নাজমুল করিমকে ২০২৪ সালের ১১ নভেম্বর জিএমপি কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। পুলিশ সদর দপ্তরের অভ্যন্তরীণ প্রতিবেদনে গাজীপুরে আইনশৃঙ্খলার অবনতি উল্লেখ করা হয়েছে। চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক ব্যবসা ও অপহরণ বেড়ে গেছে। এছাড়া, নাজমুল করিম ঢাকা–গাজীপুর যাতায়াতে রাস্তাঘাট একমুখী করে সাধারণ চলাচল বাধাগ্রস্ত করার…

বিস্তারিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড থেকে ঋণের নামে ৯ হাজার ২৮৩ কোটি টাকা আত্মসাৎ ও এর অংশ সিঙ্গাপুরে পাচারের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমসহ ৬৭ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সুদ ও লভ্যাংশসহ আত্মসাৎকৃত অর্থের পরিমাণ বর্তমানে দাঁড়িয়েছে ১০ হাজার ৪৭৯ কোটি ৬২ লাখ টাকা— যা দুদকের ইতিহাসে সবচেয়ে বড় দুর্নীতির মামলা। দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ জানান, ২০১৭ সালে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংকের আইটি সফটওয়্যারে জালিয়াতির মাধ্যমে অনুমোদনবিহীন ঋণসীমা বৃদ্ধি ও অর্থ স্থানান্তর করা হয়। এসব অর্থ নামসর্বস্ব প্রতিষ্ঠান হয়ে এস আলম গ্রুপের বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানে স্থানান্তরিত হয়। ২০২৩…

বিস্তারিত

সরকারি কর্মচারীদের জন্য নতুন পে কমিশন গঠনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার— জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। রোববার (৯ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, “বর্তমানে মূল্যস্ফীতি কিছুটা কমলেও খাদ্য বহির্ভূত খাতে ব্যয় বেড়েছে। চালের দাম এখন সহনীয়, তবে যাতায়াত ব্যয় ও বাড়িভাড়া বেড়েছে।” তিনি আরও জানান, বাজার স্থিতিশীল রাখতে সরকার ইউরিয়া ও টিএসপি সার এবং সিদ্ধ চাল আমদানির প্রক্রিয়া শুরু করেছে। প্রতি কেজি ধানের দাম নির্ধারণ করা হয়েছে ৩৪ টাকা, আতপ চাল ৪৯ টাকা ও সিদ্ধ চাল ৫০ টাকা দরে সংগ্রহ করা হবে। এ বছর ৫০ হাজার মেট্রিক…

বিস্তারিত