Author: সংবাদ প্রবাহ
বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদানের প্রশংসা ও স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে সরকার কাজ করছে এবং আগামী নির্বাচনে এই সুযোগ বাস্তবায়নের আশা করছে। মঙ্গলবার (১২ আগস্ট) মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টা বলেন, “আপনারা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। এই অবদানের স্বীকৃতি আমাদের দিতে হবে। আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করব।” সভায় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা জানান, দায়িত্ব গ্রহণের পর থেকে সরকার প্রবাসীদের সঙ্গে সরাসরি আলোচনা করছে এবং তাদের ন্যায্য অভিযোগ সমাধানে পদক্ষেপ…
একটি জাতির জীবনে কিছু মুহূর্ত আসে, যখন সিদ্ধান্ত কেবল ভোটের বাক্সে সীমাবদ্ধ থাকে না—তা ছড়িয়ে পড়ে মানুষের চিন্তায়, কথায়, এমনকি ভবিষ্যতের স্বপ্নেও। বাংলাদেশ এখন এমনই এক সীমানায় দাঁড়িয়ে, যেখানে আশার আলো ও অনিশ্চয়তার ছায়া একসঙ্গে নাচছে। এই নির্বাচন কেবল রাজনৈতিক লড়াই নয়; এটি সত্য, আস্থা ও গণতান্ত্রিক নৈতিকতার এক কঠিন পরীক্ষা। বাংলাদেশ আবারও প্রবেশ করেছে এক অদৃশ্য স্রোতের ভেতরে—যার নাম নির্বাচন। বাইরে থেকে এটি কেবল একটি সংবিধান-নির্ধারিত প্রক্রিয়া মনে হলেও ভেতরে ভেতরে এটি যেন সমগ্র জাতির মানসিকতার আয়না। শহরের দেয়ালে টানানো পোস্টার, চায়ের দোকানের সরগরম বিতর্ক, আর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া নানা মতামতের ঢেউ—সব মিলিয়ে গড়ে উঠেছে এক বিশেষ ঋতু।…
শিরোনাম: উপশিরোনাম: সংবাদপ্রবাহ ডেস্ক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নানা চ্যালেঞ্জ সত্ত্বেও দ্রুততম সময়ে স্বচ্ছ ও সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন (ইসি) প্রস্তুতি নিচ্ছে। জনগণের আস্থা ফিরিয়ে আনা এবং নির্বাচনী প্রক্রিয়ায় অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিত করাই এ মুহূর্তে সর্বাধিক গুরুত্ব পাচ্ছে। শনিবার (৯ আগস্ট) রংপুর আঞ্চলিক কার্যালয়ে জাতীয় নির্বাচন নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় সিইসি বলেন, “নির্বাচনী ব্যবস্থায় জনগণের আস্থা পুনঃস্থাপন এখন বড় চ্যালেঞ্জ। অনেকেই ভোটপ্রক্রিয়া থেকে আস্থা হারিয়েছেন। তাদের পুনরায় ভোটকেন্দ্রে ফিরিয়ে আনা আমাদের জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব।” সিইসি স্পষ্ট করেন, শিগগিরই নির্বাচনের তফসিল ঘোষণার সম্ভাবনা নেই। তিনি বলেন, “তফসিল ঘোষণার অন্তত দুই…
নিজস্ব প্রতিবেদক রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম ও তাঁর পরিবারের বিরুদ্ধে ৮৭৮ কোটি টাকার অর্থপাচারের অভিযোগে মানিলন্ডারিং মামলা দায়ের করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পাশাপাশি অভিযুক্তদের ১৩টি ব্যাংক হিসাব এবং যমুনা ফিউচার পার্কের ১ লাখ বর্গফুট কমার্শিয়াল স্পেস আদালতের আদেশে ক্রোক করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রফিকুল ইসলাম এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (সংশোধনী ২০১৫) এর অধীনে তদন্ত চালানো হয়। অনুসন্ধানে উঠে আসে, রংধনু বিল্ডার্স প্রাইভেট লিমিটেড বিভিন্ন ব্যক্তির কাছ থেকে জমি ক্রয় এবং…
কক্সবাজারে অবস্থিত বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের প্রায় ৩০ লাখ টাকার ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের ঠিকাদারি কাজে সর্বনিম্ন দরদাতা হওয়ার পরও কাজ না পাওয়ার অভিযোগ করেছেন গ্রীন টেক কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক। ইনস্টিটিউটের সহকারী প্রকৌশলী ও শীর্ষ কর্মকর্তারা যোগসাজশ করে অসাধু উপায়ে একজন ঠিকাদারের কাছ থেকে সুবিধা নিয়ে কাজ দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত ০৯ জুলাই ২০২৫ তারিখে ভুক্তভোগী ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ইনস্টিটিউটের মহাপরিচালক বরাবর একটি অভিযোগ দাখিল করেন। কোনো সাড়া না পেয়ে পরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বরাবর এই বিষয়ে লিখিত অভিযোগ দেন। অভিযোগপত্রের সঙ্গে কাজের বিস্তারিত তথ্য সংযুক্ত করে দেওয়া হয়। পাশাপাশি অভিযোগের একটি অনুলিপি দেওয়া হয় বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ…
গত ২৪ জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় পে কমিশন গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে পে কমিশনের প্রধান করা হয় এবং আগামী ৬ মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বর্তমানে সরকারি কর্মচারীরা ২০১৫ সালের পে স্কেল অনুযায়ী বেতন ভাতা পাচ্ছেন। কিন্তু দীর্ঘদিন ধরে মুদ্রাস্ফীতির কারণে মানুষের প্রকৃত আয় কমে গেছে। ফলে সরকারি কর্মচারীদের জন্য নবম পে কমিশন ২০২৫ গঠন করা হয়। আমাদের নিচের গ্রেডের কর্মচারীদের একটাই দাবি, আমরা ২০১৫ সালের মত বৈষম্যের বেতন কাঠামো চাই না। এই পে স্কেলে উপরের গ্রেডের কর্মচারীদের (প্রচলিত কর্মকর্তা) খুশি রেখে পে স্কেল পাশ করেছে। এই পে…
২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণাকে ‘ঐতিহাসিক ও গণতন্ত্র পুনরুদ্ধারে যুগান্তকারী পদক্ষেপ’ হিসেবে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নির্বাচন বিষয়ক ঘোষণার পর আজ বুধবার (৬ আগস্ট) গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির এই অবস্থান তুলে ধরেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টার মধ্যে অনুষ্ঠিত বৈঠকে নির্বাচনকাল নির্ধারণের সিদ্ধান্তে রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠিত হয়। এই ঐকমত্যই দেশের চলমান অচলাবস্থার অবসান ঘটিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচনের পথ সুগম করবে বলে মনে করছে বিএনপি। মির্জা ফখরুল বলেন, “গত এক…
২০২৫-এ দাঁড়িয়ে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে ‘বাংলাদেশ’ মানে কী? আমি নিঃশঙ্কোচে বলব, বাংলাদেশ মানে মুক্তির যাত্রায় গড়ে উঠা সেসব মিছিল, যেসব মিছিলে আমরা ধর্ম, বর্ণ, গোত্র, লিঙ্গসহ সকল পরিচয় ভুলে হাতে হাত রেখে হেঁটেছিলাম। কাঁধে কাঁধ মিলিয়ে মৃত্যুর সামনে বুক টান করে দাঁড়িয়ে তীব্র চিৎকারে বলেছিলাম ‘বুকের ভেতর ভীষণ ঝড়, বুক পেতেছি, গুলি কর।’ কিংবা মিছিলে হাত উঁচিয়ে বলেছিলাম ‘মাতৃভূমি অথবা মৃত্যু’। হ্যাঁ, বৈষম্যহীন একটি সমাজের জন্য মৃত্যুকে আলিঙ্গন করা সেই যাত্রার নাম ‘বাংলাদেশ’। আর এই যাত্রাপথে তৈরি হওয়া ‘মানুষ পরিচয়ের’ ঐক্য হলো ‘বাংলাদেশের শিরদাঁড়া’। আমরা এই প্রজন্ম ৭১ দেখিনি। আমার পূর্বসুরীদের রক্তবীজ থেকে মুক্তির যে আকাঙ্ক্ষা ৭১-এ জন্ম…
দীর্ঘ প্রায় দেড় দশকের দলীয় কর্তৃত্বের অধীনে বিকৃত গণতন্ত্রের বিরুদ্ধে ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়। পতন ঘটে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের। দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার, যার নেতৃত্বে রয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। এই পরিবর্তনের ধারাবাহিকতায় নির্বাচন কমিশন এখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে—যে নির্বাচন হবে দীর্ঘদিন পর একটি মুক্ত, সুষ্ঠু ও গ্রহণযোগ্য গণতান্ত্রিক অভিজ্ঞতা। নির্বাচন কমিশন জানিয়েছে, তারা একটি বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দিতে চায়। কমিশনের প্রধান এ এম এম নাসির উদ্দিন বলেন, “আমরা ১৫ বছর ধরে লড়াই করেছি ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য। এখন সেই অধিকার বাস্তবে প্রতিষ্ঠা করতে…
দখলকৃত গাজা উপত্যকায় মঙ্গলবার (৬ আগস্ট) ইসরায়েলি বাহিনীর গুলি ও বিমান হামলায় কমপক্ষে ৬৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ৫৬ জনই নিহত হন ত্রাণ সংগ্রহের লাইনে দাঁড়িয়ে থাকার সময়। গাজার সিভিল ডিফেন্স সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে। গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরের কাছে ত্রাণের জন্য অপেক্ষমাণ জনতার ওপর গুলিবর্ষণে ৩০ জন নিহত হয়েছেন বলে জানান সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসসাল। উত্তর গাজার জিকিম সীমান্ত ক্রসিংয়ের কাছে আরও ২০ জন নিহত এবং ১০০ জন আহত হয়েছেন। এদের বেশিরভাগই ছিলেন খাদ্য ও চিকিৎসাসহ ত্রাণ সংগ্রহের অপেক্ষায়। এছাড়া মধ্য গাজার একটি বিতরণ কেন্দ্রের কাছে ত্রাণের জন্য অপেক্ষাকালে ইসরায়েলি গুলিতে ৬ জন নিহত…
