Author: সংবাদ প্রবাহ

২য় পর্ব মতিউর রহমান ছোটবেলা থেকেই ছিলেন একজন দক্ষ ফুটবলার। দূরের গ্রামেও গিয়ে খেলেছেন ফুটবল ম্যাচ। ফুটবলের পাশাপাশি সাঁতার, ভলিবল, ক্রিকেট, অ্যাথলেটিক্স, বর্শা নিক্ষেপসহ নানা খেলায় ছিলেন সমান পারদর্শী। ১৯৬৬ সাল থেকে নিয়মিত জোনাল স্পোর্টসে অংশ নিতেন, খেলাধুলাতেই ছিল তাঁর জীবনযাপন। দেশের প্রতি অবিচার ও বৈষম্যের কথা তিনি ছোটবেলা থেকেই শুনতেন বড় ভাই মুসলেম উদ্দিনের মুখে। সে সময় মুসলেম উদ্দিন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি পাস করে চাকরির জন্য চেষ্টা করছিলেন। প্রায় প্রতিমাসেই ইন্টারভিউ দিতেন, কিন্তু চাকরি মিলত নাÑকারণ বাঙালিদের সুযোগ ছিল সীমিত। ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু ঐতিহাসিক ভাষণ দিলেন। একদিন পর মতিউর ও তার তিন বন্ধু মিলে রেডিওতে সেই…

বিস্তারিত

নওগাঁর মান্দার এক প্রত্যন্ত গ্রামের পথ পেরিয়ে জাতীয় রাজনীতির শীর্ষ পর্যায়ে উঠে আসা একজন সংগ্রামী, সৎ ও আদর্শনিষ্ঠ নেতার নাম এম এ মতিন। তাঁর রাজনৈতিক জীবন কেবল পদ- পদবির গল্প নয়, এটি এক সংগ্রামের ইতিহাস যেখানে প্রত্যয়, ত্যাগ, আদর্শ এবং নেতৃত্ব মিলেমিশে সৃষ্টি করেছে এক অনন্য রাজনীতিকের পাণ্ডুলিপি। ছাত্র রাজনীতির প্রাণকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের আহ্বায়ক হিসেবে যে পথচলা শুরু, তা অচিরেই জাতীয় রাজনীতির বড় মঞ্চে পৌঁছায়। ছাত্রজীবনের সেই আগুনঝরা দিনগুলোতে মতিন ছিলেন রাজপথের সাহসী কণ্ঠস্বর। যেখানে জেল- জুলুম, মিথ্যা মামলা, নিপীড়ন ছিল প্রতিদিনের সঙ্গী, সেখানে তিনি ছিলেন আপসহীন ও দৃঢ় মনোবলের প্রতীক। একজন সাধারণ কৃষকের ঘরে জন্ম নেওয়া মতিনের ভিতর…

বিস্তারিত

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জনপ্রিয় শিশু-কিশোর প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’ আবারও শুরু হচ্ছে। মঙ্গলবার (১২ আগস্ট) রাতে নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম পেইজে বিটিভি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয়। প্রায় দুই দশক (দীর্ঘ ১৯ বছর) পর অনুষ্ঠানটি শুরুর  খবরটি ছড়িয়ে পড়তেই দর্শকদের মধ্যে আনন্দের জোয়ার বইছে; কেউ উচ্ছ্বাস প্রকাশ করছেন, কেউ আবার স্মৃতিময় দিনগুলোর স্মৃতিচারণ করছেন। ১৯৭৬ সালে বিটিভিতে মোস্তফা মনোয়ারের প্রযোজনায় যাত্রা শুরু করা নতুন কুঁড়ি গান, নাচ, অভিনয়, আবৃত্তি ও অন্যান্য শিল্পকলার মাধ্যমে দেশের নানা প্রান্ত থেকে উদীয়মান প্রতিভা খুঁজে বের করেছিল। প্রজন্মের পর প্রজন্ম এই অনুষ্ঠান থেকে উঠে এসেছে অসংখ্য শিল্পী, যারা পরবর্তীতে বাংলাদেশের বিনোদন, নাট্যাঙ্গন ও সঙ্গীতজগতে নিজের অবস্থান…

বিস্তারিত

শিক্ষা একটি জাতির মেরুদণ্ড- এ কথা আমরা সবাই জানি। আর সেই মেরুদণ্ডকে শক্তিশালী করার অন্যতম উপায় হলো দক্ষ, যোগ্য ও নিবেদিতপ্রাণ শিক্ষক নিয়োগ। বাংলাদেশে বেসরকারি স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের অন্যতম স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক ব্যবস্থা হলো শিক্ষক নিবন্ধন পরীক্ষা। প্রতিবছর ন্যাশনাল টিচার্স রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেশন অথরিটি (এনটিআরসিএ) এ পরীক্ষা নিয়ে থাকে, এবং এর মাধ্যমে প্রার্থীরা সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের সুযোগ পান। কিন্তু সাম্প্রতিক ১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফলাফল বা প্রতিষ্ঠান বরাদ্দের তালিকা প্রকাশে দীর্ঘসূত্রতা শুধু প্রার্থীদের উদ্বেগ বাড়াচ্ছে না, বরং নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছে। প্রথমে পরীক্ষা, তারপর লিখিত, শেষে মৌখিক পরীক্ষা- এই তিন ধাপ অতিক্রম…

বিস্তারিত

বাংলাদেশে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, গণতন্ত্রকে শক্তিশালী করে ক্ষমতার প্রকৃত মালিক—জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। বুধবার কুয়ালালামপুরে মালয়েশিয়া ন্যাশনাল বিশ্ববিদ্যালয় (ইউকেএম) থেকে সামাজিক ব্যবসা প্রসারে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করে তিনি এসব কথা বলেন। ইউকেএম অডিটোরিয়ামে এক আয়োজনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও নেগেরি সেমবিলান রাজ্যের সুলতান তুংকু মুহরিজ ইবনি আলমারহুম তুংকু মুনাওয়ির তাঁর হাতে সনদ তুলে দেন। প্রধান উপদেষ্টা বলেন, এই স্বীকৃতি তাঁকে তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণে দায়িত্বের কথা স্মরণ…

বিস্তারিত

দ্রুত প্রসারমান বৈশ্বিক হালাল পণ্যের বাজারে প্রবেশের কৌশলগত লক্ষ্য নিয়ে বাংলাদেশ ‘হালাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক’ স্থাপনে মালয়েশিয়ার সহায়তা চেয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) কুয়ালালামপুরে মালয়েশিয়ার হালাল শিল্প খাতের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এই প্রস্তাব দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “চলুন, এ বিষয়ে পদক্ষেপ নিই।” বৈঠকে মালয়েশিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির প্রধানমন্ত্রীর দপ্তরের হালাল-বিষয়ক সমন্বয়ক দাতিন পদুকা হাজাহ হাকিমাহ বিনতি মোহাম্মদ ইউসুফ। উপস্থিত ছিলেন মালয়েশিয়ার ইসলামী উন্নয়ন বিভাগের (জেএকেআইএম) মহাপরিচালক সিরাজউদ্দিন বিন সুহাইমি এবং হালাল ডেভেলপমেন্ট করপোরেশনের (এইচডিসি) প্রধান নির্বাহী হাইরল আরিফেইন সাহারি। বৈঠকে জানানো হয়, বর্তমানে বৈশ্বিক হালাল পণ্যের বাজারমূল্য প্রায় ৩ ট্রিলিয়ন ডলার, যা ২০৩০ সালের মধ্যে ৫…

বিস্তারিত

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে চার মাস পর আবারও ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। সরকারের অনুমতি পাওয়ার পর মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে বেশ কয়েকটি ট্রাকে করে প্রথম চালান বন্দরে প্রবেশ করে। বন্দরের সায়রাম ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান এই চালান আমদানি করে। প্রতিষ্ঠানটির মালিক ললিত কেশরা জানান, বাজারে সরবরাহ বাড়াতে ও দাম স্থিতিশীল রাখতে এখন পর্যন্ত বন্দরের ২৮ জন আমদানিকারক চাল আমদানির অনুমতি পেয়েছেন। বন্দরের উপ-সহকারী ইউসুফ আলী জানান, মঙ্গলবার বিকাল পর্যন্ত অনুমতিপ্রাপ্ত ২৮ জন আমদানিকারক ভারত থেকে মোট ৪০ হাজার মেট্রিক টন চাল আমদানি করতে পারবেন। পর্যায়ক্রমে আরও আমদানিকারকদের অনুমতি দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন। আমদানিকারকরা…

বিস্তারিত

সংবাদপত্র শুধু খবরের কাগজ নয়, এটি একটি জাতির আয়না। কিন্তু যখন সেই আয়নায় বিকৃত প্রতিচ্ছবি ধরা পড়ে, তখন মানুষের বিশ্বাস নড়বড়ে হয়ে যায়। আমাদের দেশে দীর্ঘদিন ধরে একটি সত্য অস্বীকার করার উপায় নেই যে সঠিক সংবাদ প্রচারে নানা প্রতিবন্ধকতা আছে। কর্পোরেট স্বার্থ, ব্যক্তিগত স্বার্থ, রাজনৈতিক চাপ কিংবা দলীয় আনুগত্য ইত্যাদি কারণে সংবাদ প্রায়শই হয়ে ওঠে পক্ষপাতদুষ্ট। এর ফলে পাঠক যে নিরপেক্ষ সত্য পাওয়ার কথা, তা অনেক সময় হারিয়ে যায় শব্দের আড়ালে। সাংবাদিকতা একসময় ছিল সাহসিকতা ও সততার প্রতীক। কিন্তু আজকের বাস্তবতায় দেখা যায়, অনেক সাংবাদিক সরাসরি বা পরোক্ষভাবে রাজনৈতিক দলে জড়িয়ে পড়েছেন। এতে সংবাদ পরিবেশনে নিরপেক্ষতা হারিয়ে যায়। পাঠকও বুঝে…

বিস্তারিত

বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন আগামী ২৮ আগস্ট কানাডায় প্রবাসী বাংলাদেশি নাগরিকদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন। টরন্টো ও অটোয়ায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি তিনি প্রবাসী ভোটারদের সঙ্গে মতবিনিময় করবেন। সরকারি এক আদেশে জানানো হয়েছে, সিইসির এ সফরের মূল উদ্দেশ্য হলো কানাডায় বসবাসরত প্রবাসীদের ভোটার নিবন্ধন কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা এবং তাদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশনা দেওয়া। উদ্বোধনের পর ভোটার নিবন্ধন প্রক্রিয়া, এর সুবিধা এবং প্রাসঙ্গিক প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে। সিইসি ২৬ আগস্ট বা তার কাছাকাছি সময়ে ঢাকা থেকে কানাডার উদ্দেশে রওনা হবেন। সফরে লালমনিরহাট…

বিস্তারিত

পর্ব-১ মুক্তিযুদ্ধের ইতিহাসে এবং বিশ্ব সামরিক অভিযানগুলোর মধ্যে অপারেশন জ্যাকপট অন্যতম সেরা নৌ অভিযান হিসেবে পরিগণিত। ১৬ আগস্ট ১৯৭১ সালের প্রথম প্রহরে চট্টগ্রাম ও মোংলা সমুদ্র বন্দরসহ চাঁদপুর ও নারায়ণগঞ্জ নদীবন্দরে সমন্বিতভাবে পরিচালিত এই বিশেষ নৌ অভিযানটিতে পাকিস্তানি বাহিনীর গুরুত্বপূর্ণ ২৬টি জাহাজ, যার মোট ওজন প্রায় ৫০ হাজার ৮০০ টন, সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছিলেন সাহসী নৌ-কমান্ডোরা। এই অভিযানের ফলে পাকিস্তানি বাহিনীর নৌপরিবহণ ও সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বাধা সৃষ্টি হয়েছিল, যা সামগ্রিকভাবে মুক্তিযুদ্ধের গতি-প্রকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অপারেশন জ্যাকপট কেবল মুক্তিযোদ্ধাদের সাহসিকতা ও দক্ষতার প্রতীক নয়, এটি বিশ্ব সামরিক ইতিহাসেও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত। তুলন এক শান্ত নীরব…

বিস্তারিত