Author: সংবাদ প্রবাহ
সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান আগামীকাল যুক্তরাষ্ট্র সফর করবেন। হোয়াইট হাউসে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকের মূল লক্ষ্য হলো তেল, নিরাপত্তা, বাণিজ্য, প্রযুক্তি ও পারমাণবিক জ্বালানি খাতে দুই দেশের বহু দশকের সহযোগিতা আরও গভীর করা। ২০১৮ সালে ইস্তানবুলে সাংবাদিক ও সৌদি রাজপরিবারের সমালোচক জামাল খাসোগি হত্যার পর এটি যুবরাজের প্রথম যুক্তরাষ্ট্র সফর। হত্যাকাণ্ডের তদন্তে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো যুবরাজকে এ ঘটনায় অনুমোদন দেওয়ার অভিযুক্ত হিসেবে দেখলেও তিনি এটি অস্বীকার করেছেন। যুক্তরাষ্ট্র–সৌদি সম্পর্ক নতুন করে দৃঢ় করতে এই সফর গুরুত্বপূর্ণ। ট্রাম্প ২০২৫ সালের মে মাসে সৌদি বিনিয়োগের প্রতিশ্রুতি কাজে লাগাতে চাইছেন। অন্যদিকে যুবরাজ আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করা এবং…
জুলাই গণঅভ্যুত্থয়ের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পাঁচ অভিযোগের মধ্যে দুটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড ও একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও এক অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়েছেন। অ্যাপ্রুভার হিসেবে সহযোগিতা করায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল–মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) ট্রাইব্যুনাল–১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের প্যানেল এই রায় ঘোষণা করেন। অভিযোগগুলোতে উসকানিমূলক বক্তব্য, আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী হামলার নির্দেশ, রংপুর ও ঢাকায় হত্যাকাণ্ড এবং আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যার ঘটনা অন্তর্ভুক্ত ছিল। রায় ঘোষণার সময় শেখ হাসিনা…
সামাজিক যোগাযোগমাধ্যমে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের ছবি ও কণ্ঠস্বর নকল করে এআই প্রযুক্তি ব্যবহার করে একটি ভুয়া ভিডিও ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। রোববার (১৬ নভেম্বর) জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভিডিওটির সঙ্গে মন্ত্রণালয় বা অর্থ উপদেষ্টার কোনো সম্পৃক্ততা নেই। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের এআই-নির্মিত বিভ্রান্তিকর কন্টেন্ট জনমনে ভুল ধারণা সৃষ্টি করছে এবং অর্থ উপদেষ্টার সামাজিক মর্যাদাকে ক্ষতিগ্রস্ত করছে। ভিডিওটি অপসারণ ও আইনগত ব্যবস্থায় যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। মন্ত্রণালয় সতর্ক করে জানায়, এসব ভুয়া কন্টেন্টে বিভ্রান্ত না হয়ে কোনো আর্থিক লেনদেনে না জড়াতে এবং অনলাইন প্রতারণা থেকে দূরে থাকতে জনসাধারণকে সতর্ক…
সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন কারো পক্ষ নেবে না। তিনি বলেন, “আমরা বিবেক, আইন ও বিধিমালা মেনে কাজ করব—কারো হয়ে নয়।” রোববার (১৬ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের সূচনায় এ কথা বলেন সিইসি। তিনি বলেন, আচরণবিধি পালন ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন। নির্বাচন সংস্কার কমিশন ও ঐক্যমত কমিশনের পরামর্শে ইসির কাজ কিছুটা সহজ হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে সিইসি সোশ্যাল মিডিয়ায় এআই ব্যবহার করে ‘মিথ্যা ও অপতথ্য’ ছড়ানোকে চিহ্নিত করেন। তিনি বলেন, “এটি…
নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি ও সাম্প্রতিক সহিংসতার প্রেক্ষাপটে ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুরে আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি মোতায়েন করা হয়েছে। রোববার (১৬ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম। জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘোষণার তারিখ সোমবার (১৭ নভেম্বর)। রায়কে ঘিরে ৭ নভেম্বর থেকে রাজধানীসহ বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ঘটে। রায়কে কেন্দ্র করে উত্তেজনা বাড়ায় চার জেলায় গুরুত্বপূর্ণ পয়েন্ট, মহাসড়ক ও ঝুঁকিপূর্ণ এলাকায় অতিরিক্ত টহল দিচ্ছে বিজিবি। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয়ও জোরদার করা হয়েছে।
জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি দায়িত্ব নেওয়ার পর থেকেই বিরামহীনভাবে কাজ করে চলেছেন। নির্বাচনে জয়ের পর তিনি কঠোর পরিশ্রমের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি রক্ষা করতে গিয়ে এখন তাঁর স্বাস্থ্য ও কর্মঘণ্টা নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। ৭ নভেম্বর বাজেট কমিটির প্রথম পার্লামেন্টারি বিতর্কের প্রস্তুতি নিতে তাকাইচি ভোররাত ৩টায় কার্যালয়ে পৌঁছান, যেখানে অধিবেশন শুরু হওয়ার কথা ছিল সকাল ৯টায়। বিষয়টি জানাজানি হতেই অনেক জাপানি বিস্ময় প্রকাশ করেন। আইনপ্রণেতারা সংসদে দাঁড়িয়েই তাঁর স্বাস্থ্যের প্রতি উদ্বেগ জানান। বিরোধীরা বলেন, প্রধানমন্ত্রীর এমন আচরণ কর্মীদের ওপর অযাচিত চাপ তৈরি করবে এবং দেশের কর্মসংস্কৃতিকে আরও বিপজ্জনক দিকে ঠেলে দেবে। তাকাইচি জানান, তিনি অস্থায়ী বাসভবনে থাকায়…
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অধীনে চলমান গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে পূর্ণ সমর্থন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বকে স্বাগত জানিয়ে ইইউ বলেছে, বাংলাদেশ অংশগ্রহণমূলক, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথে অগ্রসর হচ্ছে। এক ফেসবুক পোস্টে ইইউ জানায়, তারা দেশের নির্বাচন-প্রক্রিয়ার প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখে এবং রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানায়। ইইউর মতে, আগামী ধাপে সব রাজনৈতিক দলের গঠনমূলক অংশগ্রহণ নির্বাচনকে আরও অন্তর্ভুক্তিমূলক করবে। ইইউর এই ঘোষণা অন্তর্বর্তী সরকারের প্রতি আন্তর্জাতিক আস্থার প্রতিফলন বলে পর্যবেক্ষকদের মত।
সুইডেনের রাজধানী স্টকহোমে বাসের ধাক্কায় তিনজন নিহত ও তিনজন আহত হওয়ার ঘটনাটি পরিকল্পিত নয়, বরং দুর্ঘটনা—এ তথ্য নিশ্চিত করেছে দেশটির পুলিশ। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলের ব্যস্ত সময়ে একটি বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাসস্ট্যান্ডে অপেক্ষমাণ যাত্রীদের সারিতে উঠে গেলে এই প্রাণহানি ঘটে। পুলিশের মুখপাত্র ওলা অস্টারলিং বার্তা সংস্থা এএফপিকে বলেন, সাক্ষীদের বর্ণনা, ঘটনাস্থলের ছবি ও ভিডিও বিশ্লেষণে কোনো ইচ্ছাকৃত হামলার ইঙ্গিত পাওয়া যায়নি। প্রাথমিকভাবে হত্যার অভিযোগে বাসচালককে গ্রেপ্তার করা হলেও তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। নিহত ও আহতদের নাম এখনও প্রকাশ করা হয়নি। তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ক্ষমতায় গেলে বাংলাদেশের ওপর ‘ভারতের দাদাগিরি’ বন্ধে সর্বোচ্চ গুরুত্ব দেবে বিএনপি—এ মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর রাবার ড্যাম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ১৯৭১ সালে ভারত বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে—তাই বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে তাদের আরও সহযোগিতাপূর্ণ ভূমিকা রাখা উচিত। কিন্তু গত সরকার ও মোদি সরকারের সময় উল্টো বাংলাদেশকে চাপে ফেলা হয়েছে এবং বিনিময়ে তেমন কিছু পাওয়া যায়নি। এটি আওয়ামী লীগ সরকারের ব্যর্থতা বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে সীমান্ত হত্যা, পানির ন্যায্য হিস্যা, বাণিজ্য ভারসাম্যসহ সব ইস্যুতে সমমর্যাদার ভিত্তিতে…
আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে নয় দিনের জন্য বিশেষ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী মাঠে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের তিনি জানান, নির্বাচনের আগে পাঁচ দিন, নির্বাচনের দিন এবং পরে তিন দিন কঠোর নিরাপত্তা বলবৎ থাকবে। পরিস্থিতি অনুযায়ী সময়সীমা সমন্বয় করা হতে পারে। তিনি জানান, বর্তমানে সেনাবাহিনীর ৩০ হাজার সদস্য মাঠে আছে। নির্বাচনের সময় সেনাসদস্য সংখ্যা হবে প্রায় এক লাখ। বিজিবি ৩৫ হাজার, নৌবাহিনী পাঁচ হাজার, কোস্টগার্ড চার হাজার, র্যাব আট হাজার এবং আনসার সদস্য থাকবে সাড়ে পাঁচ লাখ। নির্বাচন ব্যবস্থাপনায় এবার আনসার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং…
