Author: সংবাদ প্রবাহ

২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় সব আসামিকে খালাস দিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ছয় বিচারপতির বেঞ্চ রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করে সর্বসম্মতভাবে এ রায় দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুল জব্বার ভুঁইয়া ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ মাসুদ। অপরদিকে আসামি পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান ও মোহাম্মদ শিশির মনির। গত বছরের ১ ডিসেম্বর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ দণ্ডপ্রাপ্ত সব আসামিকে খালাস দেন। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করে। ২০০৪ সালের ২১ আগস্ট…

বিস্তারিত

দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এবং তার স্ত্রী শেরীফা কাদেরের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নিষেধাজ্ঞা কার্যকর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় চিঠি পাঠানো হয়েছে। দুদক সূত্রে জানা গেছে, গত ২৫ মার্চ সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রক্রিয়ায় অনিয়ম এবং দলীয় পদ বাণিজ্যের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিএম কাদেরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়। তদন্তের অংশ হিসেবে আদালতে তাদের বিদেশযাত্রা বন্ধে আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। অভিযোগ অনুযায়ী, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংরক্ষিত…

বিস্তারিত

ঢাকা ও চট্টগ্রাম থেকে দুবাইগামী উড়োজাহাজের টিকিটের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। একসময় যেখানে ইকোনমি শ্রেণির একমুখী টিকিট ২০ থেকে ৩৫ হাজার টাকার মধ্যে পাওয়া যেত, বর্তমানে তা লাফিয়ে বেড়ে লাখ টাকার ওপরে উঠেছে। দুবাই রুটে টিকিটের দাম এই দাম বৃদ্ধি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। ঢাকা, চট্টগ্রাম ও সিলেট থেকে আবুধাবি, দুবাই ও শারজাহ অভিমুখে নিয়মিত সরাসরি ফ্লাইট পরিচালিত হয়। কিন্তু সম্প্রতি এসব রুটে টিকিটের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। অন্যদিকে, ফেরার পথে দুবাই থেকে ঢাকামুখী টিকিট এখনো ২১ থেকে ২৩ হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। ফলে প্রবাসীদের অভিযোগ, একদিকে ঢাকা থেকে দুবাইয়ের ৩৫০০ কিলোমিটারের ফ্লাইটে লাখ…

বিস্তারিত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বুধবার সুপ্রিম কোর্টের কাছে আরোপিত শুল্ক কার্যকর রাখার জন্য দ্রুত শুনানি চালুর আবেদন করেছে। এসব শুল্ক আরোপ করা হয়েছিল ১৯৭৭ সালের আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন (International Emergency Economic Powers Act—IEEPA) অনুযায়ী, যা জরুরি পরিস্থিতিতে প্রেসিডেন্টকে অর্থনৈতিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা দেয়। তবে সম্প্রতি একটি ফেডারেল আপিল আদালত রায় দিয়েছে যে, প্রেসিডেন্ট এ আইন ব্যবহার করে শুল্ক আরোপের ক্ষমতা রাখেন না। বিচার বিভাগ ২৯ আগস্ট দেওয়া ওই রায়ের বিরুদ্ধে আপিল করেছে। আদালতের রায়ে বলা হয়েছিল, কংগ্রেসের অনুমোদন ছাড়া প্রেসিডেন্ট শুল্ক আরোপ করতে পারেন না। তাই প্রেসিডেন্ট ট্রাম্পের গৃহীত পদক্ষেপ সংবিধানবিরোধী। ট্রাম্প প্রশাসন চাইছে, সুপ্রিম কোর্ট যেন…

বিস্তারিত

ইউটিউব ও ডিজিটাল প্ল্যাটফর্মে গান রিলিজ করে এতো অল্প সময়ে তারুণ্যের ক্রেজে পরিণত হওয়ার নজীর নেই। কথা আর গান দিয়ে দর্শক-শ্রোতাদের হৃদয়ের সঙ্গে সংযোগ তৈরি করা সহজ কথা নয়। অল্প সময়েই এই অসাধ্য সাধন করেছেন একজন উদীয়মান সঙ্গীতশিল্পী। যার কথা বলছি, তিনি প্রতিভাবান সংগীতশিল্পী, গীতিকার, সুরকার ও সংগীতপরিচালক তাফসির স্মরণ। অল্প কিছু গানের মাধ্যমেই সময়ের ক্রেজে পরিণত হয়েছেন এই বহুমুখী প্রতিভার অধিকারী কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার। রাতারাতি খ্যাতি ও তারকার মর্যাদা পাওয়া সংগীতশিল্পী স্মরণ কয়েকটি গান ও মিউজিক ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হওয়ার পর দারুণ উদ্দীপ্ত ও আশাবাদী। বিশেষ করে ‘আমার লাগি তোমার বাড়ি গোলাপও লাগাইয়ো’, ‘তোমার প্রেমের পথিক প্রেমী’,…

বিস্তারিত

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সদ্য নিয়োগ পাওয়া ২৫ জন অতিরিক্ত বিচারপতি আজ বুধবার দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির সঙ্গে মধ্যাহ্নভোজেও অংশ নেবেন সদ্যনিযুক্ত ২৫ বিচারপতি। এর আগে গত ২৬ আগস্ট মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাঁদের শপথ পড়ান। শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন উপস্থিত ছিলেন। সরকার গত ২৫ আগস্ট সোমবার রাতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি…

বিস্তারিত

বাংলাদেশে নতুন রাষ্ট্রদূত হিসেবে পেশাদার মার্কিন কূটনীতিক ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মনোনীত হয়েছেন বলে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিনিয়র ফরেন সার্ভিসের সদস্য ও ভার্জিনিয়ার বাসিন্দা ক্রিস্টেনসেনকে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। একাধিক কূটনৈতিক নিয়োগের অংশ হিসেবে তার নাম প্রস্তাব করা হয়। একই সঙ্গে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুসকে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত এবং সের্গেই গরকে ভারতে রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করা হয়েছে। তবে এই নিয়োগগুলো এখনো মার্কিন সিনেটের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ক্রিস্টেনসেন বর্তমানে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে আন্ডার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক…

বিস্তারিত

দক্ষিণ-পূর্বাঞ্চলে পরপর দুই দিনে দুটি শক্তিশালী ভূমিকম্পে ভয়াবহ মানবিক সংকটে আফগানিস্তান বিপর্যস্ত। রোববার (৩১ আগস্ট) ৬ মাত্রার প্রথম ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির পর মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে আবার ৫.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, দ্বিতীয় ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে, যা প্রথম কম্পনের কাছাকাছি এলাকায় অনুভূত হয়। তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদের সর্বশেষ তথ্যে বলা হয়েছে, এখন পর্যন্ত ১ হাজার ৪১১ জন নিহত, অন্তত ৩ হাজার ১২৪ জন আহত এবং ৫ হাজার ৪০০টিরও বেশি ঘরবাড়ি ধ্বংস হয়েছে। জাতিসংঘের কর্মকর্তারা আশঙ্কা করছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। রয়টার্সের এক প্রতিবেদক জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত গ্রামগুলোর…

বিস্তারিত

আর্জেন্টিনার একটি ফেডারেল আদালত সাবেক নাৎসি কর্মকর্তার মেয়ে ও তার স্বামীকে সোমবার (১ সেপ্টেম্বর) গৃহবন্দি করে রাখার নির্দেশ দিয়েছেন। কয়েক দশক আগে নাৎসিদের দ্বারা চুরি হওয়া একটি আইকনিক চিত্রকর্ম উদ্ধারের জন্য চালানো অভিযানে ব্যর্থ হওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গত সপ্তাহে আর্জেন্টিনার উপকূলীয় শহর মার দে প্লাতায় একটি বাড়ি থেকে চিত্রকর্মটি উদ্ধারের জন্য কর্তৃপক্ষ তল্লাশি চালায়। একটি ডাচ পত্রিকার খবরে রিয়েল এস্টেট বিজ্ঞাপনে প্রকাশিত ছবির সূত্র ধরে এই তল্লাশি চালানো হয়, যেখানে দেখা যাওয়া ছবিটি বিশ্বযুদ্ধকালীন সময়ে হারিয়ে যাওয়া শিল্পকর্মের একটি ডাটাবেসে নিবন্ধিত ছিল। তবে এই অভিযানে চিত্রকর্মটি খুঁজে পাওয়া যায়নি। ১৭৪৩ সালে মারা যাওয়া ইতালীয় শিল্পী জিউসেপ্পে ঘিসলান্দি’র…

বিস্তারিত

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনকে শান্তিপূর্ণ, উৎসবমুখর এবং সর্বজনীন অংশগ্রহণের মাধ্যমে আয়োজনের আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ ইউনূস। তিনি বলেছেন, এ নির্বাচনে কোনো বিদেশি হস্তক্ষেপের সুযোগ থাকবে না এবং এটি হবে বাংলাদেশের প্রতিটি নাগরিকের আকাঙ্ক্ষা ও রাজনৈতিক দলের ভবিষ্যৎ গড়ার ইচ্ছার প্রতিফলন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাতটি রাজনৈতিক দল ও একটি সংগঠনের সঙ্গে বৈঠকে অংশ নিয়ে প্রধান উপদেষ্টা এ বক্তব্য দেন। বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। অধ্যাপক ইউনূস বলেন, এবারের নির্বাচন কেবল অন্তর্বর্তী সরকারের নির্বাচন নয়, বরং দেশের সব মানুষের এবং সব রাজনৈতিক দলের নির্বাচন। তিনি…

বিস্তারিত