Author: সংবাদ প্রবাহ

ঢাকায় আবার জাতীয় পার্টি কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ  ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে বিক্ষুব্ধ একদল মানুষ হঠাৎ কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর চালায় এবং পরে আগুন ধরিয়ে দেয়। রমনা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি দল জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালায়। তারা ভেতরের কিছু আসবাবপত্র ভাঙচুর করে ও আগুন ধরানোর চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা পৌনে ৭টার দিকে কয়েকজন যুবক স্লোগান দিতে দিতে কার্যালয়ের সামনে আসে। কিছুক্ষণ পর তারা একাধিকবার হামলা চালায় এবং অগ্নিসংযোগ করে। স্থানীয় এক দোকানি জানান,…

বিস্তারিত

“মিশিগান” শব্দটি এসেছে Ojibwe আদিবাসীদের ভাষা থেকে, যার অর্থ—‘Great Water’ বা ‘মহা জলরাশি’। যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলে অবস্থিত এই রাজ্যটি তার বিশাল জলাধার, প্রশস্ত রাস্তা এবং সাশ্রয়ী জীবনের সুযোগ-সুবিধা দিয়ে আজ বহু অভিবাসীর কাছে হয়ে উঠেছে এক আকর্ষণীয় গন্তব্য। আয়তনে এটি প্রায় বাংলাদেশের দেড় গুণ বড়—প্রায় ২৫০,৪৯৩ বর্গকিলোমিটার। কিন্তু জনসংখ্যা মাত্র এক কোটি। তুলনামূলকভাবে কম জনসংখ্যা ও বিস্তৃত এলাকা এই রাজ্যকে করেছে বসবাসযোগ্য ও শান্তিপূর্ণ। বাংলাদেশ থেকে আসা অভিবাসীদের একটি বড় অংশ এখন মিশিগানকেই বেছে নিচ্ছেন। নিউইয়র্ক বা ক্যালিফোর্নিয়ার মতো ব্যয়বহুল বড় শহরগুলোর তুলনায় মিশিগানে বসবাসের খরচ অনেক কম। নিউইয়র্কে যেখানে একটি এক বেডরুমের অ্যাপার্টমেন্টের ভাড়া ২০০০ ডলার ছাড়িয়ে যায়, সেখানে মিশিগানে…

বিস্তারিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি এলাকার সীমানার চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত গেজেটের মাধ্যমে দেশের ৩০০ আসনের সীমানা প্রকাশ করা হয়। এ তালিকায় ৩৭টি আসনের সীমানায় পরিবর্তন আনা হয়েছে, যার প্রভাব পড়েছে কমপক্ষে ৪৬টি আসনের ওপর। ঢাকার ছয়টি আসনে বড় ধরনের পরিবর্তন এসেছে। ঢাকা-২, ৪, ৫, ৭, ১০ ও ১৪ আসনের সীমানা নতুনভাবে নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ঢাকা-২ আসনে কেরাণীগঞ্জের কয়েকটি ইউনিয়ন এবং সাভারের কিছু এলাকা যুক্ত হয়েছে। ঢাকা-৪, ৫ ও ৭ আসনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড অন্তর্ভুক্ত করা হয়েছে। ঢাকা-১০…

বিস্তারিত

আমাদের সামাজিকতা ও সাংস্কৃতিক ঐতিহ্য যেমন একই স্রোতধারায় প্রবাহিত হয়ে আসছে, তেমনি রাজনৈতিক চর্চা এবং কর্মধারায়ও একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য বিদ্যমান। সেই ধারা থেকে বেরিয়ে আসার চেষ্টা করলে আমাদের হোঁচট খেতে হয় এবং অতীতেও তাই হয়েছে। আমরা গণতান্ত্রিক নীতি ও আদর্শকে ধারন করেছি। কিন্তু সেটা পশ্চিমা গণতন্ত্রের সাথে মেলাতে পারিনি এবং পারা যাবে বলেও আশাবাদী হওয়া যাচ্ছেনা। সেখানে দলের মধ্যে যেভাবে গণতন্ত্রের চর্চা হয়- আমরা এখনো তা রপ্ত করতে পারিনি। বৃটিশ বা মার্কিন গণতন্ত্রের চর্চা আমাদের এই দক্ষিণ পূর্ব এশিয়াতে অনুপস্থিত। যেমন ধরা যাক- বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ ভারত-সেখানেও বৃটিশ বা মার্কিন রাজনৈতিক সংস্কৃতির সাথে তাদের মিল নেই। বৃটেন কিংবা আমেরিকাতে…

বিস্তারিত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) আইনে নতুন বিধান যুক্ত হওয়ায় এখন থেকে কারও বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র গৃহীত হলে তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়া বা বহাল থাকার যোগ্যতা হারাবেন। একইভাবে ওই ব্যক্তি স্থানীয় সরকার পরিষদ বা প্রতিষ্ঠানের সদস্য, কমিশনার, চেয়ারম্যান, মেয়র কিংবা প্রশাসক পদে নির্বাচিত হওয়া বা দায়িত্ব পালনের অযোগ্য হবেন। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩-এ নতুনভাবে সেকশন ২০ (সি) যুক্ত করা হয়েছে। এই ধারা অনুযায়ী, কোনো ব্যক্তির বিরুদ্ধে সেকশন ৯(১)-এর অধীনে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল হলে তিনি সংসদ সদস্য হিসেবে প্রার্থী হওয়ার…

বিস্তারিত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন প্রবাসী বাংলাদেশি নাগরিকদের জন্য ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রম উদ্বোধন করতে কানাডা সফরে যাচ্ছেন। সিইসি আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে ঢাকা ত্যাগ করবেন এবং ৫ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত কানাডায় অবস্থান করবেন। প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকারের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা এবং তাদের অংশগ্রহণ নিশ্চিত করা এই সফরের মূল উদ্দেশ্য। সিইসি টরেন্টো ও অটোয়ায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, যেখানে প্রবাসীরা ভোটার হিসেবে নিবন্ধিত হওয়ার প্রক্রিয়া, তথ্য যাচাই-বাছাই এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটদানের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবেন। তিনি প্রবাসীদের সঙ্গে একাধিক মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন। এসব সভায় নির্বাচন কমিশন…

বিস্তারিত

নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, আসন্ন নির্বাচনে কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না। ভুল ঘটতে পারে, তবে তা কোনোভাবে গ্রহণযোগ্য হবে না। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)-এর সঙ্গে সাংবাদিকদের জন্য ‘নীতিমালা ২০২৫’ বিষয়ে মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সভায় কমিশনার মাছউদ বলেন, একটি স্বচ্ছ ও নিরপেক্ষ ভোটের জন্য গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশ্বাস দেন, সাংবাদিকদের প্রস্তাবিত সংশোধনীগুলো বিবেচনা করে গণমাধ্যম, নির্বাচন কমিশন এবং জনগণের জন্য ন্যায্য ও স্বচ্ছ নির্বাচনের ব্যবস্থা করা হবে। সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল…

বিস্তারিত

২০১৮ সালের জাতীয় নির্বাচনে কারচুপিতে সহযোগিতার কারণে অনেক পুলিশ কর্মকর্তা পুরস্কার হিসেবে বিপিএম ও পিপিএম পদক পেয়েছিলেন বলে জানিয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জবানবন্দি ও জেরায় তিনি উল্লেখ করেন, নির্বাচনকে ঘিরে পুলিশ ও প্রশাসনের অংশগ্রহণ ছিল প্রত্যক্ষ, আর এর পরপরই পুরস্কারের মাধ্যমে অনিয়মে জড়িতদের উৎসাহিত করা হয়। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে আসামিপক্ষের আইনজীবী আমীর হোসেনের জেরায় মামুন বলেন, নির্বাচনের সময় তিনি ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তৎকালীন আইজিপি জাবেদ পাটোয়ারী নাকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাতে ব্যালট বক্সে ভোট রাখার পরামর্শ…

বিস্তারিত

দুর্নীতি দমন কমিশন (দুদক) গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে কমিশন পুলিশ সদর দপ্তরের মহাপরিদর্শকের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তদন্তকালে দেখা গেছে মামলার এজাহারভুক্ত আসামি শেখ হাসিনা বর্তমানে বিদেশে অবস্থান করছেন। ন্যায়বিচারের স্বার্থে তাঁকে দেশে ফিরিয়ে আনার জন্য আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। আদালতের সেই পরোয়ানা, এজাহার, অভিযোগপত্র ও পূর্ণাঙ্গ রেড নোটিশ ফরম পুলিশ সদর দপ্তরে পাঠানো চিঠির সঙ্গে সংযুক্ত করা হয়েছে। একইভাবে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধেও আলাদা চিঠি পাঠানো হয়েছে।…

বিস্তারিত

আগামী জাতীয় নির্বাচন ও পরবর্তী সরকারের মন্ত্রী-উপমন্ত্রীদের জন্য ২৮০টি গাড়ি কিনছে সরকার। এর মধ্যে আগামী সরকারের মন্ত্রীদের জন্য ৬০টি গাড়ি , জেলা ও উপজেলা পর্যায়ে দায়িত্ব পালনে কর্মকর্তাদের জন্য থাকছে ১৯৫টি পাজেরো ও ২৫টি মাইক্রোবাস। মোট গাড়ি কেনায় ব্যয় হবে প্রায় ৪৪৫ কোটি টাকা। জনপ্রশাসন মন্ত্রণালয় গত ২১ আগস্ট অর্থ বিভাগের কাছে এই প্রস্তাব পাঠায়। প্রস্তাবে বলা হয়, বর্তমান পরিবহন পুলে থাকা গাড়িগুলোর অধিকাংশই ২০১৫-১৬ অর্থবছরে কেনা, যা বারবার মেরামতের কারণে ব্যয়বহুল হয়ে পড়েছে। ফলে মন্ত্রী ও উপমন্ত্রীদের দায়িত্ব পালনে এসব গাড়ি ব্যবহার করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। অর্থ বিভাগ ইতোমধ্যে প্রস্তাবে সম্মতি দিয়েছে। গাড়িগুলো সরাসরি প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে কেনা…

বিস্তারিত