Author: সংবাদ প্রবাহ

বাহুবল উপজেলার রশিদপুর গ্যাসফিল্ড থেকে আজ আনুষ্ঠানিকভাবে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। নতুন এই স্তর থেকে প্রতিদিন ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হবে, যা দেশের গ্যাস চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আজ দুপুরে রশিদপুরে সম্প্রতি পাওয়া গ্যাস ফিল্ডের নতুন স্তর থেকে জাতীয় গ্রিডে সংযোগের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। রশিদপুর গ্যাসফিল্ডের ডেপুটি জেনারেল ম্যানেজার সুমন বিকাশ দাস জানিয়েছেন, নতুন স্তর থেকে প্রতিদিন ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব হবে। এ সময় পেট্রোবাংলার পরিচালক (অপারেশন) রফিকুল ইসলাম, সিলেট গ্যাস ফিল্ডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আব্দুল জলিল প্রামাণিক এবং বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল হক উপস্থিত ছিলেন। গ্যাস ফিল্ডস কর্তৃপক্ষ জানায়,…

বিস্তারিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, জাতীয় সংসদের উভয় কক্ষে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চালু, জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম বন্ধসহ পাঁচ দফা দাবি জানিয়েছে। এসব দাবির পক্ষে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে দলটি। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জামায়াতের নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। তিনি জানান, আগামী ১৮ সেপ্টেম্বর ঢাকায় বিক্ষোভ সমাবেশ করবে জামায়াত। তাহের বলেন, একতরফাভাবে ইসির রোডম্যাপ ঘোষণা অন্যায় হয়েছে। কালো টাকা, পেশিশক্তি ও নির্বাচনী অনিয়ম বন্ধে পিআর পদ্ধতি জরুরি। তিনি দাবি করেন, বিদ্যমান পদ্ধতির মতোই পিআর ভোট দেওয়া সম্ভব, তবে এতে কোনো প্রকার…

বিস্তারিত

রাশিয়ার বৈদেশিক বাণিজ্য কৌশলে আবারও ফিরছে পুরোনো ধাঁচের পণ্য বিনিময় বা বার্টার ব্যবস্থা। ১৯৯০-এর দশকের পর এবারই প্রথম এ ধরনের প্রবণতা দেখা যাচ্ছে। পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে রুশ কোম্পানিগুলো এখন গমের বিনিময়ে চীনা গাড়ি নিচ্ছে। তিসি বীজের বিনিময়ে আসছে নির্মাণসামগ্রী। চীন ও ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে। তবুও বার্টার ব্যবস্থার পুনরুত্থান দেখাচ্ছে, ইউক্রেন যুদ্ধ বাণিজ্য সম্পর্ককে কতটা বদলে দিয়েছে। বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক সম্পদ উৎপাদনকারী দেশ রাশিয়া সোভিয়েত পতনের পর পশ্চিমাদের সঙ্গে অর্থনৈতিকভাবে যুক্ত হয়েছিল। তিন দশক পর সেই ধারা ভেঙে পড়েছে। ২০২২ সালের ইউক্রেন যুদ্ধ এবং ২০১৪ সালের ক্রিমিয়া দখলের পর যুক্তরাষ্ট্র, ইউরোপ ও তাদের মিত্ররা রাশিয়ার ওপর ২৫…

বিস্তারিত

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তরুণদের মেধা, শক্তি ও সৃজনশীলতা সমাজ ও দেশের উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যাই অমীমাংসিত থাকবে না। সোমবার (১৫ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে আয়োজিত ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। তরুণদের স্বেচ্ছাসেবামূলক কাজ ও সামাজিক অবদানের স্বীকৃতিস্বরূপ ১২ জন তরুণকে এ পুরস্কার প্রদান করা হয়। অধ্যাপক ইউনূস বলেন, “আজ আমরা তারুণ্যের শক্তিকে উদযাপন করছি। এটিই আমাদের জাতির চালিকাশক্তি। যুবসমাজ যখন উদ্যমী ও উদ্ভাবনী শক্তিতে বলীয়ান হয়, তখন কোনো প্রতিবন্ধকতাই তাদের অগ্রযাত্রা থামাতে পারে না।” তিনি আরও উল্লেখ করেন, তরুণরা…

বিস্তারিত

বাংলাদেশ রেলওয়ের (বিআর) বহরে নতুন ২০টি মিটারগেজ ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ যোগ করতে বাংলাদেশ রেলওয়েকে লোকোমোটিভ কেনায় অনুদান দিচ্ছে চীন। এ প্রকল্পের আওতায় ১২৯ কোটি ৫৪ লাখ ডলার (প্রায় ১ হাজার ৫৯১ কোটি টাকা) সহায়তা দেবে দেশটি। রেল মন্ত্রণালয় ইতোমধ্যেই এ বিষয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও পরিকল্পনা কমিশনে প্রস্তাব পাঠিয়েছে এবং প্রাথমিক উন্নয়ন প্রকল্প প্রস্তাবের (পিডিপিপি) অনুমোদন দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নিয়েছে। পিডিপিপি অনুযায়ী, প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ১ হাজার ৬৩৫ কোটি টাকা (১৩৩ কোটি ১২ লাখ ডলার)। এর মধ্যে ১ হাজার ৫৯১ কোটি টাকা দেবে চীন এবং বাকি ৪৪ কোটি টাকা আসবে সরকারি তহবিল থেকে। প্রকল্পটি ২০২৬…

বিস্তারিত

ভারতের বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা থেকে প্রায় ৬৫ লাখ ভোটার বাদ পড়েছেন। বিরোধী দলগুলো অভিযোগ করছে, এই প্রক্রিয়ায় মুসলিম ও বিজেপিবিরোধী ভোটারদের নাম ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে, যাতে নির্বাচনের ফল নিজেদের অনুকূলে আসে। নির্বাচন কমিশন দাবি করেছে, বাদ পড়া ভোটারদের মধ্যে এক-তৃতীয়াংশ মৃত, বাকিরা অন্যত্র সরে গেছেন বা একাধিকবার তালিকাভুক্ত ছিলেন। তবে বিরোধী দলগুলো এই ব্যাখ্যাকে খণ্ডন করে প্রমাণ হিসেবে নয়াদিল্লিতে কয়েকজন জীবিত ব্যক্তিকে হাজির করেছে, যাদের নাম মৃত হিসেবে তালিকাভুক্ত করা হয়েছিল। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিষয়টি ব্যঙ্গ করে উল্লেখ করেছেন, ‘আমি তো শুনলাম, আপনারা বেঁচে নেই?’ বিরোধীরা বলছেন, বাদ যাওয়া ভোটারদের বড় অংশই মুসলিম ও…

বিস্তারিত

পরীক্ষামূলকভাবে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থার আওতায় আসছে পদ্মা সেতু।  আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে এই সেবার আওতায় গাড়ি থামানো ছাড়াই নির্ধারিত লেন ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে টোল পরিশোধ করে সেতু পার হওয়া যাবে। এতে দ্রুত যাতায়াতের পাশাপাশি টোলপ্লাজায় ভিড় কমবে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের নির্দেশে এ ব্যবস্থা চালু করা হয়েছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এটি জনসেবায় ডিজিটাল রূপান্তরের অংশ এবং দেশের বড় কোনো অবকাঠামোতে নন-স্টপ টোল আদায়ের ব্যবস্থা পরীক্ষামূলকভাবে প্রথমবার চালু হচ্ছে। কীভাবে টোল পরিশোধ করবেন: পদ্মা সেতুতে আরএফআইডি (রেডিও-ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন) ট্যাগযুক্ত গাড়ি থামানো ছাড়াই টোল দিতে পারবে। এই…

বিস্তারিত

সিঙ্গাপুর—দক্ষিণ-পূর্ব এশিয়ার ছোট্ট একটি দ্বীপ রাষ্ট্র। আয়তনে মাত্র ৭২৮ বর্গকিলোমিটার, জনসংখ্যা প্রায় ৬০ লক্ষ। প্রাকৃতিক সম্পদের দিক থেকে শূন্য বলা যায়। এমনকি পানীয় জলও তাদের নিজেদের নেই, পাশের দেশ মালয়েশিয়া থেকে আমদানি করতে হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই ক্ষুদ্র দেশটি আজ বিশ্বের অন্যতম ধনী ও উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে। মাথাপিছু আয় বিশ্বের শীর্ষ পর্যায়ে, শিক্ষা, স্বাস্থ্য, আইনশৃঙ্খলা, অবকাঠামো—সবক্ষেত্রেই সাফল্যের উজ্জ্বল দৃষ্টান্ত সিঙ্গাপুর। প্রশ্ন জাগে, এত সীমাবদ্ধতা নিয়ে তারা কিভাবে এমন বিস্ময়কর সাফল্য অর্জন করল? সিঙ্গাপুর ১৯৬৫ সালের ৯ আগস্ট স্বাধীনতা লাভ করে। মূলত মালয়েশিয়া থেকে বিচ্ছিন্ন হওয়ার পর দেশটির যাত্রা শুরু হয়। স্বাধীনতার শুরুটা ছিল অনিশ্চয়তা ও শঙ্কায় ভরা।…

বিস্তারিত

বয়স্ক বন্দীদের মুক্তির বিষয় বিবেচনায় রেখে সরকার যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ কমানোর পরিকল্পনা করছে। রোববার (আজ) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী যাবজ্জীবন কারাদণ্ড বিষয়ে বিভিন্ন তথ্য জানান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল সংবাদ বিজ্ঞপ্তিতেও এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। তিনি জানান, ১৮৬০ সালের পেনাল কোড অনুযায়ী বাংলাদেশের যাবজ্জীবন কারাদণ্ডের বর্তমান মেয়াদ ৩০ বছর। তবে বয়সভিত্তিক শর্তে নারীদের ক্ষেত্রে এটি ২০ বছর হতে পারে। পুরুষদের জন্য মেয়াদ কিছুটা বেশি নির্ধারণ করা হবে। তিনি আরও বলেন, যাবজ্জীবন কারাদণ্ডের এ বিধান আসামির বয়সের ওপর নির্ভর করবে এবং এটি এখনও চূড়ান্ত…

বিস্তারিত

আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে সম্ভাব্য নাশকতা ঠেকাতে সারা দেশে তথ্যনির্ভর গোয়েন্দা অভিযানে সক্রিয় প্রস্তুতি নিচ্ছে পুলিশ। এসব অভিযানের মূল লক্ষ্য হবে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, বিশেষ করে গত বছরের জুলাই গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন থানায় ও পুলিশ ফাঁড়িতে সংঘটিত লুটের ঘটনায় হারানো অস্ত্রশস্ত্র। পুলিশ সদর দপ্তরের একজন উপ-মহাপরিদর্শক (ডিআইজি) ইউনাইটেড নিউজ অব বাংলাদেশকে (ইউএনবি) জানান, এবার পূর্ববর্তী জাতীয় নির্বাচনের মতো ‘কম্বিং’ বা বিশেষ অভিযান পরিচালনা না করে সম্পূর্ণভাবে গোয়েন্দা-তথ্যনির্ভর পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, “সাধারণত প্রতিটি জাতীয় নির্বাচনের আগে বিশেষ অভিযান চালানো হয় অস্ত্র উদ্ধারে। তবে এবারের পরিস্থিতি ভিন্ন। আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক পদক্ষেপ নিচ্ছি। বিশ্লেষণ ও কৌশলগত…

বিস্তারিত