Author: সংবাদ প্রবাহ

চলতি অর্থবছর শেষে বাংলাদেশের প্রবৃদ্ধি ৪ শতাংশ হবে এবং ২০২৬ অর্থবছরের শেষে তা বেড়ে ৫ শতাংশে পৌঁছাবে বলে জানিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। তবে এই প্রবৃদ্ধি অর্জনের পথে একাধিক ঝুঁকি ও চ্যালেঞ্জ রয়েছে বলেও উল্লেখ করেছে সংস্থাটি। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) প্রকাশিত এডিবির এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক (এডিও) প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। প্রতিবেদনে বলা হয়েছে, পোশাক রপ্তানি খাত স্থিতিশীল থাকলেও রাজনৈতিক পটপরিবর্তন ও দেশীয় চাহিদা হ্রাস প্রবৃদ্ধির গতি কমিয়ে দিয়েছে। পাশাপাশি বারবার বন্যা, শিল্প শ্রমিক বিরোধ এবং ক্রমাগত উচ্চ মুদ্রাস্ফীতি চাহিদাকে আরও দুর্বল করেছে। এডিবি বলছে, চলতি অর্থবছরে ভোগব্যয় বাড়বে। এর পেছনে রেমিট্যান্স প্রবাহের বৃদ্ধি ও আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে…

বিস্তারিত

অর্থায়নের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় অচলাবস্থায় পড়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার। স্থানীয় সময় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ১২টা ১ মিনিটে (বাংলাদেশ সময় ১ অক্টোবর, ভোর ৪টা ১ মিনিট) কার্যত শাটডাউন শুরু হয়েছে। শেষ মুহূর্তে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের সমঝোতা ব্যর্থ হওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা জানিয়েছে, ১৯৮০ সালের পর অন্তত ১৫ বার যুক্তরাষ্ট্রের সরকার আংশিকভাবে বন্ধ হয়েছে। তবে এবার পরিস্থিতি জটিল হতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, এই সুযোগে তিনি সরকারি খাতের আকার ছোট করার উদ্যোগ নেবেন। হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “আমরা এমন কিছু করতে পারি যা ডেমোক্র্যাটদের ভালো লাগবে না। তাদের পছন্দের কর্মসূচি বাতিল হতে পারে,…

বিস্তারিত

রোহিঙ্গাদের জন্য নতুন করে ৯৬ মিলিয়ন ডলারের সহায়তা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এর মধ্যে যুক্তরাষ্ট্র ৬০ মিলিয়ন এবং যুক্তরাজ্য ৩৬ মিলিয়ন ডলার দেবে। মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে রোহিঙ্গা ইস্যুতে প্রথম উচ্চ পর্যায়ের সম্মেলনে এই ঘোষণা আসে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি আনালেনা বেয়ারবক সম্মেলনের সূচনায় বলেন, মিয়ানমারের সংকট পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে। তিনি জানান, ৫০ লাখের বেশি রোহিঙ্গা নারী-পুরুষ-শিশু একই অভিজ্ঞতা বহন করছে। শুধু বাংলাদেশের কক্সবাজারেই ৮ লাখ শিশু বিদ্যালয়ের বাইরে আছে। বেয়ারবক আরও জানান, ২০২৫ সালের মানবিক সহায়তা পরিকল্পনা এখনো মাত্র ১২ শতাংশ অর্থায়ন পেয়েছে, যা…

বিস্তারিত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো অন্তর্বর্তী সরকারের মেয়াদেই গেজেট আকারে বাস্তবায়ন করা হবে। এজন্য পরবর্তী রাজনৈতিক সরকার পর্যন্ত অপেক্ষা করতে হবে না। চলতি অর্থবছরের সংশোধিত বাজেটেই এ খাতে অর্থ বরাদ্দ রাখা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আগামী বছরের মার্চ বা এপ্রিলে নতুন পে-স্কেল কার্যকর করতে হলে এই বাজেটেই বরাদ্দ দিতে হবে। ডিসেম্বরের বাজেট সংশোধনের সময় এটি যুক্ত করা হবে। সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণে গত ২৪ জুলাই একটি পে কমিশন গঠন করা হয়। কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যেই সরকারের কাছে…

বিস্তারিত

দেশের সব সমুদ্র বন্দরের জন্য ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (০১ অক্টোবর) সকালে প্রকাশিত বিশেষ বুলেটিনে এই তথ্য জানানো হয়। বুলেটিনে বলা হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে থাকা সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি অবস্থান করতে এবং সতর্কভাবে চলাচল করতে নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের গভীর সাগরে না যেতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় অঞ্চল ও সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ভারী থেকে…

বিস্তারিত

ফিলিপাইনের মধ্যাঞ্চলে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে সেবু দ্বীপের বহু ভবন ধসে পড়ে অন্তত ৩১ জন নিহত ও ১৪৭ জন আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টা ৫৯ মিনিটে (১৩৫৯ জিএমটি) আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তি সেবুর উত্তর প্রান্তে অবস্থিত বোগো শহরের কাছে। প্রায় ৯০ হাজার মানুষের জনবহুল এ শহরে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। সেবুর গভর্নর পামেলা বারিকুয়াত্রো জানান, বোগো প্রাদেশিক হাসপাতালে ২৫ জনের মৃত্যুর খবর রেকর্ড করা হয়েছে। গুরুতর আহত রোগীর সংখ্যা বেশি হওয়ায় হাসপাতালের বাইরে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রদেশের অন্যত্র আরও ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ফিলিপাইনের জাতীয় দুর্যোগ…

বিস্তারিত

প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ চালু করতে যাচ্ছে নির্বাচন কমিশন। সুরক্ষিত অ্যাপের মাধ্যমে পৃথিবীর যেকোনো দেশ থেকে প্রবাসীরা এবার ভোট দিতে পারবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে নির্বাচন কমিশনের ইউটিউব চ্যানেলে প্রবাসীদের উদ্দেশে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, এ উদ্যোগ দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকবে। সিইসি জানান, প্রবাসে বসবাসরত বাংলাদেশিরা ‘পোস্টাল ভোট বিডি’ নামের একটি মোবাইল অ্যাপের মাধ্যমে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করতে পারবেন। খুব শিগগিরই এ অ্যাপ চালু করা হবে। তিনি বলেন, অ্যাপটি ডাউনলোড করার পর একটি নির্দেশনামূলক ভিডিও দেখা যাবে। সেখানে…

বিস্তারিত

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও বাংলাদেশ সেনাবাহিনী নির্মাণ করেছে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে। পূর্বাচল ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে তথা ৩০০ ফিট সড়ক নামেই এটি সমাধিক পরিচিত। প্রশস্ততা, কার্পেটিংয়ের গুণগত মান, দৃষ্টিনন্দন ইত্যাদি কারণে সড়ক যোগাযোগের পাশাপাশি পর্যটন স্পট হয়ে উঠেছে ৩০০ ফিট সড়ক। মোটরসাইকেল ও গাড়ি রেসিংয়ের ঘটনা-দুর্ঘটনা অহরহ ঘটছে। দেশের অন্যতম প্রশস্ত ১৪ লেন বিশিষ্ট এই সড়কটিতে পাঁচটি ‘অ্যাট গ্রেড’ ইন্টারসেকশন রয়েছে। পূর্বাচল ও পূর্বাচল প্রকল্প ছিল ড্রিম প্রজেক্ট। ধারণা ছিল ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে আধুনিক নগরায়নের এক অনন্য উদাহরণ হবে। সড়কটিতে নিরাপদ, দ্রুত ও শৃঙ্খলাবদ্ধ যোগাযোগ নিশ্চিত হবে। কিন্তু বাস্তবচিত্র ভিন্ন। প্রতিনিয়ত এই সড়কে ঘটছে ভয়াবহ দুর্ঘটনা। উদ্বোধনের পর থেকেই ভয়াবহ…

বিস্তারিত

কিছুদিন আগে একটি ফেসবুক পোস্ট আমাকে বেশ আন্দোলিত করেছিল। ফ্রান্স-প্রবাসী একজন বাংলাদেশি লিখেছিলেন, উবার চালিয়ে টানা ১২ ঘণ্টায় তিনি আয় করেছেন ১৬৯ ইউরো, যা বাংলাদেশের প্রায় ২১ হাজার টাকা। তিনি গর্বের সঙ্গে লিখেছিলেন, এই কারণেই তিনি জীবন বিপন্ন করে সমুদ্র পাড়ি দিয়েছেন। তাঁর কাছে, সেই হাড়ভাঙা খাটুনি বাংলাদেশের এক মাসের কষ্টের চেয়েও বেশি মূল্যবান ছিল। এই গল্প তিক্ত সত্যের প্রতিফলন। কিন্তু প্রশ্ন হলো—অন্ধকার সমুদ্রে প্রাণের ঝুঁকি নিয়ে মর্যাদা পাওয়াটাই কি একমাত্র পথ? তার কাছে হয়তো এটিই একমাত্র উপায় মনে হয়েছে। অথচ ভেতরে ভেতরে আমরা জানি যে এটি আমাদের তরুণদের প্রাপ্য ভবিষ্যৎ নয়। সুতরাং, যে প্রশ্নটি বারবার তীব্রভাবে পোড়ায়, তা হলো…

বিস্তারিত

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দেন। সেখানে তিনি ন্যায়বিচার, গণতান্ত্রিক সংস্কার এবং বৈশ্বিক সংহতির আহ্বান জানান। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভাষণে তিনি বহুপাক্ষিক সহযোগিতা জোরদার ও উন্নয়নশীল দেশগুলোর কণ্ঠস্বর নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন। অধ্যাপক ইউনূস জাতিসংঘ সনদের ৮০ বছর পূর্তিতে সাধারণ পরিষদের সভাপতি ও সব সদস্য রাষ্ট্রকে অভিনন্দন জানান। তিনি বলেন, বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের পর গণতন্ত্র পুনরুদ্ধার ও সংস্কার প্রক্রিয়ায় যুবসমাজ ছিল প্রধান চালিকা শক্তি। এরই ধারাবাহিকতায় অবাধ নির্বাচন, জবাবদিহিমূলক প্রতিষ্ঠান গঠন এবং স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব সংস্কার কার্যক্রম এগিয়ে চলছে। মানবাধিকার সুরক্ষায় বাংলাদেশের প্রতিশ্রুতি তুলে ধরে তিনি বলেন, দেশটি বিভিন্ন আন্তর্জাতিক কনভেনশনে যোগ…

বিস্তারিত