Author: সংবাদ প্রবাহ

এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম (এস আলম) এবং তার তিন ভাইয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, রেড নোটিশের আওতায় থাকা অপর দুই ভাই হলেন গ্রুপের ভাইস চেয়ারম্যান আবদুস সামাদ এবং পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ হাসান। দুদকের উপপরিচালক তাহাসিন মোনাবিল হক আদালতে আবেদন করেন। আবেদনে বলা হয়, আসামিরা পরস্পরের যোগসাজশে ‘এএম ট্রেডিং’ নামে ভুয়া প্রতিষ্ঠান তৈরি করে জাল নথি ব্যবহার করেছেন। ক্ষমতার অপব্যবহার করে ঋণের নামে ১০৪ কোটি টাকার বেশি আত্মসাৎ করা হয়েছে। পরে…

বিস্তারিত

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে কেন্দ্রের একটি ১৩২-৩৩ কেভি ট্রান্সফরমারে আগুন লাগে। খবর পেয়ে পলাশ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ভোর ৫টার দিকে ঘটনাস্থলে পৌঁছে। দীর্ঘ প্রচেষ্টার পর সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ট্রান্সফরমারটি সম্পূর্ণ পুড়ে যায়। পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল শহিদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে। অগ্নিকাণ্ডের কারণে ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত…

বিস্তারিত

চলতি মাসের শুরুতে লন্ডনের বিখ্যাত চ্যাথাম হাউস-এ এক আলোচনা সভায় আমন্ত্রণ পান ফিলিস্তিনি কূটনীতিক হুসাম জোমলট। বেলজিয়াম সবে মাত্র যুক্তরাজ্য, ফ্রান্স এবং আরও কয়েকটি দেশের সঙ্গে জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতিতে যুক্ত হয়েছিল। ড. জোমলট স্পষ্ট করে বলেছিলেন, এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। তিনি সতর্ক করে বলেন, “নিউ ইয়র্কে যা হতে যাচ্ছে, সেটিই হয়তো দুই-রাষ্ট্র সমাধান বাস্তবায়নের শেষ প্রচেষ্টা হতে পারে। এটা যেন ব্যর্থ না হয়।” কয়েক সপ্তাহের মধ্যে সেই বাস্তবতাই সামনে চলে এসেছে। যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া, যারা দীর্ঘদিন ধরে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত, এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবার পথে হাঁটল। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার…

বিস্তারিত

রাষ্ট্রদূত পদে নিয়োগ পেলেন সেনাবাহিনীর দুই জ্যেষ্ঠ কর্মকর্তা। রোববার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, মেজর জেনারেল কবীর আহাম্মদ এবং বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেনকে রাষ্ট্রদূত পদে নিয়োগ দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশে এ প্রজ্ঞাপনে সই করেন যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিক। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে। একই দিনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে পুলিশ সুপার পদমর্যাদার নয় কর্মকর্তাকে বদলি এবং একজন কর্মকর্তার বদলির আদেশ বাতিল করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পিবিআইয়ের পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদের এসএমপিতে বদলির আদেশ বাতিল করা হয়েছে।…

বিস্তারিত

যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। স্থানীয় সময় রোববার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক ভিডিও বার্তায় এই স্বীকৃতির কথা জানিয়েছেন। একই দিনে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিও ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজও ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি প্রদান করেছেন। স্টারমার তার বার্তায় বলেন, “মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে শান্তি ও দ্বিরাষ্ট্র সমাধান রক্ষা করার প্রয়াস অব্যাহত রাখতে আমি ঘোষণা করছি—ফিলিস্তিনকে এখন থেকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হলো। এর অর্থ হলো, একটি নিরাপদ ও সুরক্ষিত ইসরায়েল এবং পাশাপাশি কার্যকর ফিলিস্তিনি রাষ্ট্র থাকবে।” কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিও সামাজিক মাধ্যম এক্সে (Twitter) পোস্ট করে স্বীকৃতির বিষয়টি জানিয়েছেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী…

বিস্তারিত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে আজ রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের বাণিজ্যিক ফ্লাইট সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ১:৪০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন শুরু করে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসস এ তথ্য নিশ্চিত করেছেন। সফরসূচি অনুযায়ী, অধ্যাপক ইউনূস ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছাবেন এবং ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। ভাষণে তিনি অন্তর্বর্তী সরকারের বিগত এক বছরের সংস্কারমূলক উদ্যোগ, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের অঙ্গীকার তুলে ধরবেন।…

বিস্তারিত

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একদিনে ১২ জনের মৃত্যু হয়েছে, যা চলতি ডেঙ্গু মৌসুমে একদিনে সর্বোচ্চ প্রাণহানি হিসেবে রেকর্ড হলো। পাশাপাশি, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৪০ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এই মৃত্যু ও আক্রান্তের তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। মৃত্যুর মধ্যে বরিশাল বিভাগে ৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২ জন এবং চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে একজন করে প্রাণ হারিয়েছেন। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৬ জন নারী এবং ৬ জন পুরুষ। বয়সভিত্তিক…

বিস্তারিত

ফ্রান্সের রাজধানী প্যারিসে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রবাসীদের অধিকার রক্ষায় বিশেষ “প্রবাসী ট্রাইব্যুনাল” গঠনের দাবি জানানো হয়েছে। সম্প্রতি অবারভিলের “আমার বাংলা” হলে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)-এর প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ। সভার সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা জনকল্যাণ সমিতির প্রেসিডেন্ট বিল্লাল হোসেন জামাল এবং সঞ্চালনা করেন কমিউনিটি ব্যক্তিত্ব আশরাফুল ইসলাম। সভায় বক্তারা বলেন, দেশে আইনি জটিলতা ও দীর্ঘসূত্রিতার কারণে প্রবাসীরা প্রায়ই তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হন। বিনিয়োগ ও সম্পত্তি ঝুঁকির মুখে পড়লেও তারা দ্রুত প্রতিকার পান না। অ্যাডভোকেট মনজিল মোরসেদ জানান, “প্রবাসীদের অধিকার নিশ্চিত না হলে তারা কখনোই…

বিস্তারিত

জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র মধ্যে দূরত্ব বেড়েছে।  নির্বাচন ও রাজনৈতিক সংস্কার ইস্যুতে মধ্যে তৈরি হওয়া ঐকমত্যে হঠাৎ ফাটল দেখা দিয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে জামায়াত ও এনসিপি পারস্পরিক সম্পর্কে সমঝোতার ইঙ্গিত দিলেও যুগপৎ আন্দোলনে এনসিপি অংশ না নেওয়ায় সম্পর্কের টানাপোড়েন প্রকাশ্যে আসে। সোমবার (১৫ সেপ্টেম্বর) পৃথক সংবাদ সম্মেলনে জামায়াত ও ইসলামী আন্দোলন পাঁচ দফা দাবি এবং খেলাফত মজলিস ছয় দফা দাবি তুলে ধরে কর্মসূচি ঘোষণা করে। এসব দাবির মধ্যে রয়েছে সনদ বাস্তবায়ন, আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা (পিআর), গণহত্যার বিচার, নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিতকরণ এবং জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করা। ঘোষিত কর্মসূচি অনুযায়ী ১৮ সেপ্টেম্বর ঢাকায়, ১৯ সেপ্টেম্বর বিভাগীয়…

বিস্তারিত

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এ সাক্ষাতে তাঁরা প্রধান উপদেষ্টাকে পূজামণ্ডপ পরিদর্শনের আমন্ত্রণ জানান এবং সার্বিক প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, “আপনাদের সঙ্গে দেখা করার ইচ্ছা সবসময় থাকে, কিন্তু সুযোগ হয় না। পূজার সময়ে অন্তত একবার সামনাসামনি কথা বলার সুযোগ হয়।” তিনি এবারের পূজার প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর নেন। হিন্দু ধর্মীয় নেতারা জানান, গত বছরের তুলনায় এ বছর দেশে এক হাজারের বেশি নতুন পূজা মণ্ডপ তৈরি হচ্ছে। তাঁরা বলেন, অন্তর্বর্তী সরকারের বিভিন্ন দপ্তর, বিশেষ করে ধর্ম মন্ত্রণালয়ের সহযোগিতায়…

বিস্তারিত