Author: সংবাদ প্রবাহ

অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জাতীয় ঐকমত্য কমিশন খুব শিগগিরই চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে। রবিবার (৫ অক্টোবর) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত কমিশনের এক বৈঠকে এ তথ্য জানান কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। বৈঠকে সভাপতিত্ব করেন কমিশন সভাপতি ও প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠকে জুলাই সনদের বিষয়বস্তু, তার বাস্তবায়ন প্রক্রিয়া, রাজনৈতিক দলগুলোর অবস্থান ও কমিশনের পর্যবেক্ষণ নিয়ে আলোচনা হয়। বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস কমিশনের কাজের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি জাতীয় ঐকমত্য কমিশন এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে দ্রুততম সময়ে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। অধ্যাপক আলী রীয়াজ বলেন, ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর…

বিস্তারিত

দেশের বৃহত্তম বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি (আইবিবিএল) গত সাত বছর ধরে এস আলম গ্রুপ–সমর্থিত পূর্ববর্তী ব্যবস্থাপনার অবৈধ নিয়োগের কারণে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছে। এসব অনিয়মের কারণে ব্যাংকটি প্রতি বছর অন্তত ১৫০০ কোটি টাকার বেশি ক্ষতির বোঝা টানছে। তদন্তে জানা গেছে, কোনো নিয়োগ বিজ্ঞপ্তি বা পরীক্ষা ছাড়াই ৮ হাজারের বেশি অদক্ষ ও অর্ধশিক্ষিত মানুষকে টাকা নিয়ে নিয়োগ দেওয়া হয়েছিল। তাদের মধ্যে ছিলেন পানের দোকানদার, অটোরিকশা চালক, রাজমিস্ত্রির সহকারী ও গৃহকর্মীর মতো বিভিন্ন পেশার মানুষ। এই অবৈধ নিয়োগের ফলে গত সাত বছরে ব্যাংকটির ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ১০ হাজার কোটি টাকারও বেশি। বর্তমান কর্তৃপক্ষ ব্যাংকটিকে পুনরুদ্ধারে কঠিন সংগ্রাম চালাচ্ছে। তবে…

বিস্তারিত

গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। শনিবার (৪ অক্টোবর) ইসরায়েলের  বিমান হামলায় কমপক্ষে ৭০ জন নিহত হয়েছেন। চিকিৎসক সূত্রে এ তথ্য জানা গেছে। হামাস আংশিকভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা শান্তি প্রস্তাব মেনে নিতে রাজি হওয়ার পরও ইসরায়েল হামলা চালিয়ে যাচ্ছে। দুর্ভিক্ষকবলিত গাজা সিটিতে ইসরায়েলের নৃশংস অভিযানে কমপক্ষে ৪৫ জন ফিলিস্তিনি নিহত হন। তুফফাহ এলাকায় একটি আবাসিক ভবনে হামলায় ১৮ জন মারা গেছেন এবং আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। আশপাশের ভবনগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। দক্ষিণ গাজার আল-মাওয়াসি এলাকায় বিমান হামলায় দুই শিশু নিহত হয়েছেন এবং অন্তত আটজন আহত হয়েছেন। ডোনাল্ড ট্রাম্প হামাসকে দ্রুত জিম্মি মুক্তি দিতে এবং যুদ্ধ বন্ধে শান্তি পরিকল্পনা…

বিস্তারিত

বছরের পর বছর ধরে গাজায় চলমান ইসরায়েলি অবরোধকে চ্যালেঞ্জ জানাতে আন্তর্জাতিক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের আরও ১১টি জাহাজ গাজা উপত্যকার দিকে যাত্রা শুরু করেছে। সংস্থার এক বিবৃতিতে বলা হয়েছে, ইতালীয় এবং ফরাসি পতাকাবাহী দুটি নৌকা ২৫ সেপ্টেম্বর ইতালির ওট্রান্টো থেকে রওনা হয়েছে। এরপর ৩০ সেপ্টেম্বর তাদের সঙ্গে আরেকটি জাহাজ ‘কনসায়েন্স’ যোগ দিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, এই জাহাজগুলো কয়েক ঘণ্টার মধ্যে ‘থাউজন্ড ম্যাডলিনস টু গাজা’ নামের ৮টি নৌকাবহরের সঙ্গে মিলিত হবে। এক সঙ্গে দুটি দল গাজার দিকে যাওয়ার জন্য ১১টি জাহাজের একটি বড় বহর তৈরি করবে। বর্তমানে ক্রিট উপকূলে থাকা এই নৌকাগুলোতে প্রায় ১০০ জন মানুষ রয়েছে। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন…

বিস্তারিত

ইতিহাসে প্রথমবারের মতো চার্চ অব ইংল্যান্ডে আর্চবিশপ পদে একজন নারীকে নিয়োগ দেওয়া হয়েছে। ক্যান্টারবেরির নতুন আর্চবিশপ হিসেবে সারাহ মুলালির নাম ঘোষণা করা হয়েছে। চার্চটির এক হাজার চারশো বছরের ইতিহাসে এটি প্রথমবার কোনো নারীর পদোন্নতি। খবরটি জানিয়েছে বিবিসি। আর্চবিশপ হিসেবে দায়িত্ব নেয়ার সঙ্গে সঙ্গে মুলালি বিশ্বের প্রায় ৮ কোটি ৫০ লাখ অ্যাংলিকান খ্রিস্টানের অলঙ্কারিক প্রধানও হয়ে উঠেছেন। তবে একজন নারী এই পদে আসায় আফ্রিকার বিভিন্ন দেশে থাকা রক্ষণশীল চার্চগুলোর সঙ্গে চার্চ অব ইংল্যান্ডের ধর্মতাত্ত্বিক বিভাজন আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। মুলালির নিয়োগ ১১ বছর আগে শুরু হওয়া সংস্কারের ধারাবাহিকতায় সম্ভব হয়েছে। তিনি ক্যান্টারবেরির ১০৬তম আর্চবিশপ হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন। এ…

বিস্তারিত

উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি স্থল নিম্নচাপে পরিণত হওয়ায় সারাদেশে শুরু হয়েছে টানা ভারী বর্ষণ। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এই বৃষ্টিপাত আরও কমপক্ষে পাঁচ দিন অব্যাহত থাকতে পারে, যা দেশের জনজীবনে চরম দুর্ভোগ এনেছে। নিম্নচাপের প্রভাবে ইতোমধ্যেই রাজধানীসহ বিভিন্ন মহানগরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং দেশের কিছু নদীর পানি বেড়েছে। বর্তমানে স্থল নিম্নচাপটি উড়িষ্যা ও আশেপাশের এলাকায় অবস্থান করলেও এর প্রভাবে সৃষ্ট মৌসুমী বায়ু বাংলাদেশে সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এর জেরে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর সতর্ক করে জানিয়েছে, শুক্রবার র (০৩ অক্টোবর) ভারী বর্ষণ থেকে অতিভারী…

বিস্তারিত

ভাষাসৈনিক আহমদ রফিক আর নেই। বার্ধক্যজনিত নানা জটিলতায় তিনি বৃহস্পতিবার (০২ অক্টোবর) রাত ১০টা ১২ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। গত ১১ সেপ্টেম্বর তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ক্রনিক কিডনি ফেইলিওর, আলঝেইমার’স ডিজিজ, পার্কিনসন’স ডিজিজ, ইলেক্ট্রোলাইট ইমব্যালান্স, শয্যাক্ষত ও ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন। আহমদ রফিক ১৯২৯ সালের ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুরে জন্মগ্রহণ করেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশ নেন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রদের সঙ্গে একত্র হয়ে আন্দোলনকে শক্তিশালী করেন। ১৯৫৪ সালে ঢাকা মেডিকেল কলেজের একমাত্র ছাত্র হিসেবে তাঁর…

বিস্তারিত

জাতিসংঘ সাধারণ অধিবেশন বিশ্বের রাষ্ট্রপ্রধানদের জন্য এক মহামঞ্চ। এটি কেবল কূটনৈতিক উপস্থিতি নয়; বরং একটি দেশের অবস্থান, নীতি ও আন্তর্জাতিক মর্যাদা প্রদর্শনের ক্ষেত্র। ২০২৫ সালে অনুষ্ঠিত জাতিসংঘের ৮০তম অধিবেশনে বাংলাদেশ অংশগ্রহণ করেছে, তবে এই সফর নিয়ে বিভিন্ন প্রশ্নও উঠেছে। বিশেষ করে বহরের আকার, খরচ এবং আসন সীমার বিষয়টি গুরুত্বপূর্ণ। অধিবেশনের মূল কক্ষে মোট আসন সংখ্যা ১,৮০০, যেখানে প্রতিটি দেশের জন্য বরাদ্দ ছয়টি আসন। এর মধ্যে তিনটি আসন মূল প্রতিনিধিদের জন্য, যারা অধিবেশনে ভোট দিতে এবং গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করতে পারেন। বাকি তিনটি আসন বিকল্প প্রতিনিধিদের জন্য, যারা প্রয়োজনের সময় সরকার প্রধান/রাষ্ট্রপ্রধানদের স্থলাভিষিক্ত হয়ে কক্ষে বসে অধিকার প্রয়োগ করতে সক্ষম। এই…

বিস্তারিত

আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নতুন আমির নির্বাচন। গোপন ব্যালটে সারাদেশের এক লাখের বেশি রুকন সদস্য এই নির্বাচনে ভোট দেবেন। গঠনতন্ত্র অনুযায়ী, জাতীয় নির্বাচনের আগেই এই অভ্যন্তরীণ ভোট দলটির কেন্দ্রীয় নেতৃত্ব কাঠামোয় বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। দীর্ঘ দেড় দশক পর ঘুরে দাঁড়ানো জামায়াত সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে ফের সক্রিয় হয়েছে। ‘জুলাই সনদ’-এর আইনি স্বীকৃতি, পিআর পদ্ধতির নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে দলটি এখন রাজপথে সরব। পাশাপাশি সব আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতিও নিচ্ছে। এরই মধ্যে আমির নির্বাচনকে ঘিরে দলটির শীর্ষ নেতৃত্বে বড় রদবদলের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। বর্তমানে দ্বিতীয় দফায় আমির হিসেবে দায়িত্ব পালন করছেন ডা. শফিকুর রহমান। তার…

বিস্তারিত

চলতি অর্থবছর শেষে বাংলাদেশের প্রবৃদ্ধি ৪ শতাংশ হবে এবং ২০২৬ অর্থবছরের শেষে তা বেড়ে ৫ শতাংশে পৌঁছাবে বলে জানিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। তবে এই প্রবৃদ্ধি অর্জনের পথে একাধিক ঝুঁকি ও চ্যালেঞ্জ রয়েছে বলেও উল্লেখ করেছে সংস্থাটি। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) প্রকাশিত এডিবির এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক (এডিও) প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। প্রতিবেদনে বলা হয়েছে, পোশাক রপ্তানি খাত স্থিতিশীল থাকলেও রাজনৈতিক পটপরিবর্তন ও দেশীয় চাহিদা হ্রাস প্রবৃদ্ধির গতি কমিয়ে দিয়েছে। পাশাপাশি বারবার বন্যা, শিল্প শ্রমিক বিরোধ এবং ক্রমাগত উচ্চ মুদ্রাস্ফীতি চাহিদাকে আরও দুর্বল করেছে। এডিবি বলছে, চলতি অর্থবছরে ভোগব্যয় বাড়বে। এর পেছনে রেমিট্যান্স প্রবাহের বৃদ্ধি ও আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে…

বিস্তারিত