Author: সংবাদ প্রবাহ

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের আমলে আলোচিত কয়েকটি গুম মামলার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যেই দাখিল করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সোমবার (৬ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এ সপ্তাহের মধ্যেই গুমের মামলাগুলো নিয়ে অনেক অগ্রগতি হবে। আমরা এখনই বিস্তারিত বলতে চাই না, তবে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা সামনে আসবে।” বিচারে বিলম্ব নিয়ে শঙ্কা প্রকাশকারীদের উদ্দেশে তাজুল ইসলাম বলেন, “যেসব মামলায় ফরমাল চার্জ দেওয়া হচ্ছে, সেগুলোই এর জবাব। তদন্তের জন্য প্রয়োজনীয় সময় শেষ হয়েছে। তদন্ত রিপোর্টগুলো হাতে পাওয়ার পর একের পর এক ফরমাল চার্জ দাখিল হচ্ছে। বিচারকাজ ইতিমধ্যেই শুরু…

বিস্তারিত

২০২৫ সালের ফিজিওলজি বা চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী। তারা হলেন যুক্তরাষ্ট্রের মেরি ই ব্রুনকো ও ফ্রেড র‍্যামসডেল এবং জাপানের শিমন সাকাগুচি। সোমবার ৬ অক্টোবর বাংলাদেশ সময় বিকেলে সুইডেনের স্টকহোমে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের নাম ঘোষণা করা হয়। নোবেল কমিটি জানায়, রোগ প্রতিরোধ ক্ষমতা কীভাবে নিয়ন্ত্রণে রাখা যায় সে বিষয়ে গুরুত্বপূর্ণ গবেষণার জন্য এই পুরস্কার দেওয়া হয়েছে। জুরি আরও জানায়, তাদের আবিষ্কার ক্যান্সার ও অটোইমিউন রোগের গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করেছে এবং আধুনিক চিকিৎসা পদ্ধতির উন্নয়নে সহায়তা করেছে। স্টকহোমের কারোলিনস্কা ইনস্টিটিউটে চিকিৎসা বিষয়ে নোবেল ঘোষণার মধ্য দিয়ে শুরু হয়েছে এ বছরের নোবেল সপ্তাহ। আগামী ৭ অক্টোবর পদার্থবিদ্যা, ৮ অক্টোবর…

বিস্তারিত

নাটোরের কানাইখালীর আর.পি. কনভেনশন হলে সোমবার (৬ অক্টোবর) অনুষ্ঠিত জেলা সমন্বয় সভার পূর্বে এক সংবাদসুমিটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, শাপলা প্রতীক নিয়ে আগামী নির্বাচনে এনসিপি অংশ নেবে — কারণ আইনি কোন বাধা নেই। তিনি জানান, প্রতীক সংক্রান্ত আইনি অসুবিধা না থাকায় পার্টি শাপলা প্রতীক নিয়ে লড়াই চালাবে। সারজিস আলম বলেন, কিছু প্রতীক জনবিচ্ছিন্ন হয়ে গেলে সেগুলো বাতিল করার জন্য নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানিয়েছেন তারা। তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন যদি স্বাধীনভাবে সিদ্ধান্তগ্রহণ করতে না পারে এবং এনসিপিকে শাপলা প্রতীক না দেন, তাহলে কমিশনের ওপর জনবিশ্বাস টিকিয়ে রাখা কঠিন হয়ে যাবে। একটি দলকে নির্দিষ্ট…

বিস্তারিত

ঢাকা ওয়াসায় সহকারী প্রকৌশলী ও সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদে নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে সংস্থাটি। রোববার (৫ অক্টোবর) ওয়াসার সরকারি ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। প্রকাশিত তালিকা অনুযায়ী, সহকারী প্রকৌশলী (সিভিল) পদে ৬ জন, সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) পদে ৫ জন, সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল) পদে ৫ জন, সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার (হার্ডওয়্যার) পদে ১ জন এবং সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার (নেটওয়ার্ক) পদে ১ জন প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। ঢাকা ওয়াসার বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্বাচিত প্রার্থীদের আগামী ২০ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক বরাবর যোগদানপত্র দাখিল করতে হবে। যোগদানের সময় যেকোনো সরকারি মেডিকেল কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত দৃষ্টিশক্তি, বুকের এক্স-রে ও…

বিস্তারিত

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের অস্থায়ী সেনা ক্যাম্পে বিদ্যুৎস্পৃষ্টে সেনাসদস্যসহ দুজনের মৃত্যু হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে ক্যাম্পের ভবনের ছাদে কাপড় শুকাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সেনাবাহিনীর ১২ সিগন্যাল ব্যাটালিয়নের ৪২ ফিল্ড আর্টিলারিতে কর্মরত সৈনিক মো. আরিফ হাসান (২৭) এবং বেসামরিক কর্মচারী হাসিব খান (১৯)। সেনাবাহিনী রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের তিনতলা একটি ভবন অস্থায়ী ক্যাম্প হিসেবে ব্যবহার করছিল। ছাদে সিগন্যাল সেটের অ্যানটেনার বৈদ্যুতিক তার এবং বৃষ্টির পানিতে বিদ্যুৎ পরিবাহী হয়ে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, প্রথমে হাসিব খান বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁকে উদ্ধার করতে গিয়ে সৈনিক আরিফ হাসানও বিদ্যুতায়িত হন। অচেতন অবস্থায় দুজনকে ছাদ থেকে নামিয়ে প্রথমে বিদ্যুৎকেন্দ্রের হাসপাতালে নেওয়া হয় এবং…

বিস্তারিত

জাতীয় নির্বাচনের দিনই জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে গণভোট অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। রোববার (৫ অক্টোবর) জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। সালাহউদ্দিন আহমদ বলেন, সংসদ নির্বাচনের দিন গণভোটে কোনো সাংবিধানিক বাধা নেই। জুলাই সনদের বিষয়বস্তু জনগণের কাছে উন্মুক্ত থাকবে এবং এই গণরায়ই হবে চূড়ান্ত। তিনি আরও জানান, নতুন সংসদ গণভোটের রায় মানতে বাধ্য থাকবে। বিএনপির এই নেতা বলেন, জাতীয় ঐকমত্য কমিশনে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রায় সব বিষয়ে একমত হয়েছে দলগুলো। এ সময় তিনি জানান, জুলাই জাতীয় সনদ ২০২৫ নামে একটি অধ্যাদেশ জারি করা যেতে…

বিস্তারিত

যুক্তরাষ্ট্রের সিনেটের পররাষ্ট্র নীতি কমিটির চেয়ারম্যান শুক্রবার (৩ অক্টোবর) জানিয়েছেন, তিনি তাইওয়ানের প্রতি চীনের আগ্রাসন রোধে নতুন আইন প্রস্তাব করবেন। আইডাহোর রিপাবলিকান সিনেটর জিম রিশের প্রস্তাবিত “ডিটার পিআরসি আগ্রেশন অ্যাগেইনস্ট তাইওয়ান অ্যাক্ট” অনুযায়ী, বিদেশ মন্ত্রণালয় ও ট্রেজারি ডিপার্টমেন্টের নেতৃত্বে একটি টাস্কফোর্স গঠন করা হবে। এই টাস্কফোর্স চীনের সামরিক ও অ-সামরিক লক্ষ্যবস্তুকে শনাক্ত করবে, যাতে প্রয়োজনে অবিলম্বে নিষেধাজ্ঞা, রপ্তানি নিয়ন্ত্রণ ও অন্যান্য অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণ করা যায়। রিশ এক বিবৃতিতে বলেন, “ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনের পর যুক্তরাষ্ট্র ও অংশীদার দেশগুলোর নিষেধাজ্ঞা থেকে শিক্ষা নিয়ে এই আইন নিশ্চিত করবে যে, চীন যদি তাইওয়ানের বিরুদ্ধে সহিংসতার হুমকি বাস্তবায়ন করে, আমরা তাকে সঠিক জায়গায়…

বিস্তারিত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অপরাধী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে শিগগিরই তদন্ত শুরু হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। রোববার (৫ অক্টোবর) ট্রাইব্যুনালে সাংবাদিকদের তিনি জানান, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগের ব্যাপারে আগেই একটি অভিযোগ দিয়েছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) নামে একটি রাজনৈতিক দল। সেই অভিযোগের ভিত্তিতেই প্রাথমিক তদন্তের কাজ শুরু করতে যাচ্ছে প্রসিকিউশন। চিফ প্রসিকিউটর বলেন, “বলা যেতে পারে যে, এই মুহূর্তে দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধী সংগঠন হিসেবে বিচারের মুখোমুখি করার জন্য প্রাথমিক তদন্তের কাজটা আমরা শুরু করতে যাচ্ছি।” তিনি আরও জানান, অভিযোগটিকে তারা এখন গুরুত্ব দিয়ে যাচাই-বাছাই করছেন এবং খুব সহসাই আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু…

বিস্তারিত

অতীতের টানাপোড়েন কাটিয়ে নতুন করে সম্পর্ক গড়ে তুলতে যাচ্ছে বাংলাদেশ ও তুরস্ক। দুই দেশ এখন প্রতিরক্ষা, অর্থনীতি এবং কূটনৈতিক অংশীদারিত্ব আরও গভীর করার ওপর গুরুত্ব দিচ্ছে। আগামী মঙ্গলবার (৭ অক্টোবর) ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ফরেন অফিস কনসালটেশন (এফওসি)-এর চতুর্থ বৈঠক। পররাষ্ট্র সচিব পর্যায়ের এই বৈঠক দুই দেশের সম্পর্ককে কৌশলগত দিকে এগিয়ে নিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। বৈঠকে অংশ নিতে ঢাকায় আসছেন তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী বেরিস একিন্চি, যেখানে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। এফওসি বৈঠকের পাশাপাশি তুর্কি উপপররাষ্ট্রমন্ত্রী বেরিস একিন্চি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও জ্বালানি উপদেষ্টা…

বিস্তারিত

রংপুরের পীরগাছা উপজেলায় সম্প্রতি অ্যানথ্রাক্স সংক্রমণের ঘটনা ঘটেছে। পাশাপাশি মিঠাপুকুর ও কাউনিয়া উপজেলায় অ্যানথ্রাক্স সন্দেহে কয়েকজনের নমুনা পরীক্ষা করা হচ্ছে। গত জুলাই ও সেপ্টেম্বর মাসে পীরগাছায় অ্যানথ্রাক্স উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, অন্তত অর্ধশত মানুষ ত্বকের সমস্যা নিয়ে আক্রান্ত হয়েছেন। গত দুই মাসে তিন শতাধিক গবাদিপশু মারা গেছে। অসুস্থ পশু জবাই করে মাংস ব্যবহার করার কারণে একটি পরিবারের চারজনসহ ১০ জন সংক্রমিত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানাচ্ছে, অ্যানথ্রাক্স হলো ব্যাকটেরিয়া ‘ব্যাসিলাস অ্যানথ্রাসিস’-এর কারণে সৃষ্ট সংক্রমণ। মূলত পশু থেকে মানুষে ছড়ায়, সাধারণ মানুষ থেকে মানুষে সংক্রমণ খুবই বিরল। সংক্রমণ ঘটে স্পোরের মাধ্যমে—খাবার, শ্বাসপ্রশ্বাস বা…

বিস্তারিত