সোমবার | মার্চ ২ | ২০২৬

সরকারি কর্মচারীদের জন্য নতুন পে কমিশন গঠনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার— জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

রোববার (৯ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, “বর্তমানে মূল্যস্ফীতি কিছুটা কমলেও খাদ্য বহির্ভূত খাতে ব্যয় বেড়েছে। চালের দাম এখন সহনীয়, তবে যাতায়াত ব্যয় ও বাড়িভাড়া বেড়েছে।”

তিনি আরও জানান, বাজার স্থিতিশীল রাখতে সরকার ইউরিয়া ও টিএসপি সার এবং সিদ্ধ চাল আমদানির প্রক্রিয়া শুরু করেছে। প্রতি কেজি ধানের দাম নির্ধারণ করা হয়েছে ৩৪ টাকা, আতপ চাল ৪৯ টাকা ও সিদ্ধ চাল ৫০ টাকা দরে সংগ্রহ করা হবে। এ বছর ৫০ হাজার মেট্রিক টন ধান–আতপ চাল এবং ৬ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

Share.
Exit mobile version