সূদুর আর্জেন্টিনা থেকে আর্জেন্টিনার ভক্ত রাসেলের আমন্ত্রণে সদরপুরে আর্জেন্টিনার নাগরিক গুনজালোর আগমন। দুজনের পরিচয় ফেসবুকে। রাসেলের মেসি ও আর্জেন্টিনার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ দেখে তিনি রাসেলের সাথে দেখা করতে সদরপুর আসেন। এ সময় সদরপুরের সকল আর্জেন্টিনা সমর্থক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ শাওন গুনজালোকে স্বাগত জানান ও একটি জার্সি উপহার দেন।
আর্জেন্টিনার নাগরিক গুনজালোর আগমন নিয়ে সদরপুরের আর্জেন্টিনা সমর্থকদের ভেতর প্রচুর উল্লাস লক্ষ্য করা গেছে। গুনজালোর সাথে কথা হলে গুনজালো জানান- তার প্রতি মানুষের এমন ভালোবাসা সত্যিই তাকে বিস্মিত করেছে। তিনি সদরপুরের সকল আর্জেন্টিনা সমর্থক তথা বাংলাদেশের সকল আর্জেন্টিনা ভক্তদের প্রতি ভালোবাসা প্রকাশ করেন।
