মঙ্গলবার | সেপ্টেম্বর ১ | ২০২৬

শিশু অধিকার, জলবায়ু ন্যায়বিচার শিক্ষার প্রসারে অবদানে কাজ করেসাতক্ষীরারসুদীপ্ত দেবনাথ (১৫)। স্বীকৃতি হিসেবে মনোনীত হয়েছেন আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার২০২৫এর জন্য। শিশুদের জন্যনোবেল পুরস্কারখ্যাত এই সম্মাননা প্রদান করে নেদারল্যান্ডসের আমস্টারডাম ভিত্তিক শিশু সহায়তা অ্যাডভোকেসি সংস্থা কিডসরাইটস ফাউন্ডেশন।

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পাস করা সুদীপ্ত বর্তমানে সাতক্ষীরা সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। তিনি শহরের মাস্টারপাড়ার বাসিন্দা যামিনী কুমার দেবনাথ সেজুতি দেবনাথের সন্তান।

গত তিন বছর ধরে উপকূলীয় অঞ্চলে শিশু সুরক্ষা, বাল্যবিয়ে প্রতিরোধ, শিশুশ্রম বন্ধ শিক্ষার প্রসারে কাজ করছেন সুদীপ্ত।

অনলাইন মাঠপর্যায়ে সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে তিনি শিশু অধিকার নিয়ে জনসচেতনতা গড়ে তুলেছেন। তাঁর উদ্যোগে একাধিক বাল্যবিয়ে রোধ হয়েছে এবং বহু পরিবার শিক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতন হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা, ওয়েবিনার ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে শিশুঅধিকার সম্পর্কিত বার্তা তিনি হাজারো মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। পাশাপাশি তিনি স্কুল সম্প্রদায় ভিত্তিক কর্মশালা পরিচালনা করছে। সেখানে শিশু সুরক্ষা, অনলাইন নিরাপত্তা শিক্ষা বিষয়ক বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়।

মনোনয়নের খবর পেয়ে আনন্দিত সুদীপ্ত বলেন,সআন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়ে আমি ভীষণ আনন্দিত। শিশুদের নিয়ে কাজ করতে ভালো লাগে আমার। ভবিষ্যতে আরও ব্যাপকভাবে শিশুদের নিয়ে কাজ করতে চাই।

বিশ্বজুড়ে শিশু অধিকার রক্ষায় কাজ করা তরুণদের মধ্য থেকে প্রতি বছর এই  শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন দেওয়া হয়। বাংলাদেশ থেকে মনোনীতদের মধ্যে সুদীপ্ত দেবনাথ এবার যুক্ত হলেন এক নতুন প্রেরণার নাম হিসেবে।

Share.
Exit mobile version