সোমবার | মার্চ ২ | ২০২৬

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক শতবর্ষী ফসিল, যা আগে কেঁচো বা শুঁয়োপোকা ভেবে ভুলভাবে চিহ্নিত ছিল, এখন প্রাণীর বিবর্তন নিয়ে নতুন তথ্য উন্মোচন করেছে। এই ফসিলটির নাম  (Palaeocampa anthrax), যা প্রথমবারের মতো সমুদ্রের বাইরে বসবাস করা লোবোপোডিয়ান হিসেবে চিহ্নিত হয়েছে। এটি বার্জেস শেল থেকে পাওয়া লোবোপোডিয়ানদের থেকে প্রায় পঞ্চাশ মিলিয়ন বছর আগের।

লোবোপোডিয়ানরা ছিল নরমদেহী প্রাণী, যাদের আধুনিক পোকামাকড় ও কাঁকড়ার পূর্বপুরুষ হিসেবে বিবেচনা করা হয়। এতদিন ধারণা ছিল তারা শুধুমাত্র সমুদ্রেই বাস করত। তবে নতুন গবেষণায় দেখা গেছে, তারা মিঠা পানির পরিবেশেও ছিল।

গবেষক রিচার্ড কেনেক্ট হার্ভার্ডের মিউজিয়ামে পুরনো সংগ্রহ ঘেঁটে এই ফসিলটি সঠিকভাবে শনাক্ত করেন। তিনি বলেন, এই প্রাণীর ছিল দশ জোড়া পা এবং বিষাক্ত কাঁটা, যা তাকে শত্রু থেকে রক্ষা করত।

কলম্বিয়ার পদার্থবিজ্ঞানী নানফাং ইউ ফসিলটির কাঁটার উপর বিষাক্ত রাসায়নিকের চিহ্ন পেয়ে এই তথ্য নিশ্চিত করেন।

প্যালেওকাম্পা (Palaeocampa) ছিল অন্ধ এবং মাত্র চার সেন্টিমিটার লম্বা। এটি সম্ভবত জলাভূমি বা মিঠা পানির আশপাশে বাস করত, যা এটিকে অন্যান্য সমুদ্রবাসী লোবোপোডিয়ানদের থেকে আলাদা করে।

এই আবিষ্কার ফ্রান্সের মন্টেসো লে মাইনস (Montceau-les-Mines) অঞ্চলের ফসিল সাইটের প্রকৃত পরিবেশকেও স্পষ্ট করেছে, যা আগে সমুদ্র তল মনে করা হত কিন্তু এখন বুঝা গেছে এটি স্থলভূমি ছিল।

ফসিলটির বৈজ্ঞানিক বিশ্লেষণ ২৩ জুলাই ২০২৫ তারিখে Communications Biology জার্নালে প্রকাশিত হয়েছে।

Share.
Exit mobile version