বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অধীনে চলমান গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে পূর্ণ সমর্থন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বকে স্বাগত জানিয়ে ইইউ বলেছে, বাংলাদেশ অংশগ্রহণমূলক, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথে অগ্রসর হচ্ছে।
এক ফেসবুক পোস্টে ইইউ জানায়, তারা দেশের নির্বাচন-প্রক্রিয়ার প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখে এবং রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানায়। ইইউর মতে, আগামী ধাপে সব রাজনৈতিক দলের গঠনমূলক অংশগ্রহণ নির্বাচনকে আরও অন্তর্ভুক্তিমূলক করবে।
ইইউর এই ঘোষণা অন্তর্বর্তী সরকারের প্রতি আন্তর্জাতিক আস্থার প্রতিফলন বলে পর্যবেক্ষকদের মত।
