মঙ্গলবার | মার্চ ৩ | ২০২৬

দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশের মাটি ব্যবহার করে হামলার ছক করা হয়েছে— ভারতীয় গণমাধ্যমের এমন দাবিকে ভিত্তিহীন বলেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় সাংবাদিকদের তিনি বলেন, “যাই ঘটুক না কেন, ভারতীয় গণমাধ্যম আমাদের ওপর দোষ চাপানোর চেষ্টা করে। কিন্তু এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। কোনো সেনসিবল মানুষ এটা বিশ্বাস করবে না।”

ভারতের টাইমস অব ইন্ডিয়া দাবি করেছে, পাকিস্তানি সংগঠন লস্কর-ই-তৈয়বার প্রধান হাফিজ সাঈদ বাংলাদেশের মাটি ব্যবহার করে হামলার পরিকল্পনা করেন। তবে বাংলাদেশ এ দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে।

Share.
Exit mobile version