সোমবার | মার্চ ২ | ২০২৬

রাজধানীর পুরান ঢাকায় ফায়ার সার্ভিসের গেটের সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে সূত্রাপুর লোহার পুল নতুন রাস্তার সামনে ঘটনাটি ঘটে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, “মালঞ্চ পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। আমাদের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।”

তিনি আরও জানান, এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।এর আগে সোমবার মধ্যরাতে রাজধানীতে রাইদা পরিবহনের দুটি ও রাজধানী পরিবহনের একটি বাসে একইভাবে আগুন দেয় দুর্বৃত্তরা।

এদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নভেম্বরের কর্মসূচি ঘিরে জনমনে ভীতি ছড়ানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কর্মকর্তারা।

গত তিন দিনে রাজধানীতে ১৭টি ককটেল বিস্ফোরণ, ৯টি যানবাহনে অগ্নিসংযোগ এবং ১৪টি ঝটিকা মিছিল হয়েছে। এসব ঘটনায় জড়িত ৫৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের অধিকাংশই রাজধানীর বাইরে থেকে এসেছে।”

Share.
Exit mobile version