মঙ্গলবার | মার্চ ৩ | ২০২৬

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে নতুন করে ৬৫১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে কারও মৃত্যু হয়নি। শনিবার (১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বাধিক রোগী ভর্তি হয়েছেন বরিশাল বিভাগে ১২৯ জন এবং ঢাকায় ২৫৭ জন। অন্যান্য বিভাগে চট্টগ্রামে ৯৮, খুলনায় ১৩, ময়মনসিংহে ২৯, রাজশাহীতে ২২ ও সিলেটে তিনজন ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ৬৫৭ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে মোট ৬৭ হাজার ৪৫৯ জন সুস্থ হয়ে ফিরেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে এখন পর্যন্ত দেশে ৭০ হাজার ৫১৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের ৬২ দশমিক ১ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৯ শতাংশ নারী। এ বছর ডেঙ্গুতে মোট ২৭৮ জনের মৃত্যু হয়েছে।

গত বছর ২০২৪ সালে সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন এক লাখ দুই হাজার ২১৪ জন এবং মারা গিয়েছিলেন ৫৭৫ জন।

Share.
Exit mobile version