মঙ্গলবার | মার্চ ৩ | ২০২৬

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) অ্যাডামস ক্যাপ নামের একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে আগুন লাগে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান, নয়তলা ভবনের ৫, ৬ ও ৭ তলায় আগুন ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামির হোসেন বলেন, কারখানাটিতে মেডিকেল একসেসরিজ তৈরি হতো। কেউ আটকা পড়েছেন কি না, তা যাচাই করা হচ্ছে।

চট্টগ্রাম ইপিজেডের নির্বাহী পরিচালক আবদুস সোবহান জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে, তবে এখনো কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

Share.
Exit mobile version