সোমবার | মার্চ ২ | ২০২৬

ওজন কমানো বা নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে আমাদের অর্ধেক চেষ্টাই শুধু রাতের খাবার সংক্রান্ত অবহেলা ও সচেতনতার অভাবে ব্যর্থ হয়। পুষ্টিবিদরা বলেন, ‘আপনি সকালে যা খাচ্ছেন তা আপনার শক্তি দেয়, কিন্তু রাতে যা খাচ্ছেন, তা আপনার শরীরে জমা হয়।’

রাত ৮টার পর ভারী বা উচ্চ ক্যালোরিযুক্ত খাবার খেলে শরীর তা যথাযথভাবে প্রসেস করতে পারে না। কারণ রাতে বিপাক হার কমে যায়, হরমোনের কার্যকারিতা পালটে যায়, এবং পরিপাকতন্ত্র বিশ্রামের দিকে যায়। ফলাফল হলো চর্বি জমা, ইনসুলিন রেজিস্ট্যান্স এবং ঘুমের ব্যাঘাত।

তাই রাতের খাবারে ভাত বা রুটি খুব অল্প পরিমাণে, প্রোটিন হিসেবে সেদ্ধ ডিম, গ্রিলড মাছ বা মুরগি রাখা যেতে পারে। পাশাপাশি শাকসবজি থাকা আবশ্যক, যেমন ব্রোকলি, গাজর বা কাঁচা শসা। যারা ডায়েটে আছেন, তারা চাইলে সবজি স্যুপ বা কম ক্যালোরিযুক্ত স্যালাড খেতে পারেন।

রাতের খাবারের অন্তত ৩০ মিনিট পরে সামান্য হাঁটাহাঁটি করলে হজমে সহায়ক হয়। পাশাপাশি পর্যাপ্ত পানি পান করলেও রাতের খাদ্যদ্রব্য সহজে পরিপাক হয়।

রাতে অবশ্যই চিপস, চকোলেট, আইসক্রিম, সোডা, বা যেকোনো প্রক্রিয়াজাত খাবার সম্পূর্ণ এড়িয়ে চলুন। এগুলো শুধু ওজনই বাড়ায় না, বরং লিভার ও কিডনির উপর বাড়তি চাপ ফেলে।

রাতের খাদ্যাভ্যাস শুধরে নিলে শুধু ওজনই কমে না, ঘুমের মান উন্নত হয়, মেজাজ থাকে ফুরফুরে, এবং পরের দিনের কর্মদক্ষতা দ্বিগুণ বেড়ে যায়।

Share.
Exit mobile version