বুধবার | মার্চ ৪ | ২০২৬

অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জাতীয় ঐকমত্য কমিশন খুব শিগগিরই চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে।

রবিবার (৫ অক্টোবর) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত কমিশনের এক বৈঠকে এ তথ্য জানান কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। বৈঠকে সভাপতিত্ব করেন কমিশন সভাপতি ও প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠকে জুলাই সনদের বিষয়বস্তু, তার বাস্তবায়ন প্রক্রিয়া, রাজনৈতিক দলগুলোর অবস্থান ও কমিশনের পর্যবেক্ষণ নিয়ে আলোচনা হয়।

বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস কমিশনের কাজের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি জাতীয় ঐকমত্য কমিশন এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে দ্রুততম সময়ে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর কাছ থেকে ব্যাপক সহযোগিতা পেয়েছে। গণমাধ্যমও কমিশনের প্রতি অকল্পনীয় সমর্থন দিয়েছে।

আজকের বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, আসিফ নজরুল ও আদিলুর রহমান খানও বৈঠকে অংশ নেন।

Share.
Exit mobile version