সোমবার | মার্চ ২ | ২০২৬

মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি (এমআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে শাহরিয়ার নাঈম এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ মিসবাহ উদ্দিন নির্বাচিত হয়েছেন।

সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। দিনভর উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। রাত ৮টার দিকে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে। নির্বাচন ঘিরে ভোটার ও সাংবাদিকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও অংশগ্রহণ।

নির্বাচনে প্রথম সহ-সভাপতি হিসেবে জাকির ইসলাম এবং দ্বিতীয় সহ-সভাপতি হিসেবে ইসলাম উদ্দিন তালুকদার নির্বাচিত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে জহিরুল ইসলাম রাতুল এবং অর্থ সম্পাদক হিসেবে জান্নাতুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মোস্তাফিজুর রহমান মিলন এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ খোকা। দপ্তর সম্পাদক ও সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবে ইয়াসিন আরাফাত এবং প্রচার সম্পাদক হিসেবে ইসমাইল হোসেন নির্বাচিত হয়েছেন। তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সৈয়দ মাহবুব।

এছাড়া ক্রীড়া সম্পাদক পদে শাহিনুল নুর এবং সাংস্কৃতিক সম্পাদক পদে আরাফাত হোসেন হিমেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সমাজসেবা সম্পাদক হিসেবে বিজয় আহমেদ এবং স্বাস্থ্য, পরিবেশ ও আপ্যায়ন সম্পাদক হিসেবে সোলায়মান সুমন দায়িত্ব পেয়েছেন।

কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ইসমাইল হোসেন, শাহীন আলম জয়, স্বাধীন রহমান, আবুল খায়ের ও আল আমিন খান রুশো।

নবনির্বাচিত এই কমিটির নেতৃত্বে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি (এমআরইউ) সাংবাদিকদের পেশাগত স্বার্থ রক্ষা, দক্ষতা উন্নয়ন এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে এমন প্রত্যাশা জানিয়েছেন সংগঠনের সদস্যরা।

Share.
Exit mobile version