মঙ্গলবার | মার্চ ৩ | ২০২৬

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। তাঁদের মধ্যে ছাত্র ৩২ হাজার ৫৩ জন, আর ছাত্রী ৩৭ হাজার ৪৪ জন।

ফলাফলে দেখা গেছে, জিপিএ-৫ প্রাপ্তিতে মেয়েরা ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে। নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে সর্বাধিক জিপিএ-৫ পেয়েছে ঢাকা বোর্ডের ২৬ হাজার ৬৩ জন।

অন্য বোর্ডগুলোতে জিপিএ-৫ পেয়েছেন: রাজশাহী ১০,১৩৭, দিনাজপুর ৬,২৬০, চট্টগ্রাম ৬,০৯৭, যশোর ৫,৯৯৫, কুমিল্লা ২,৭০৭, ময়মনসিংহ ২,৬৮৪, বরিশাল ১,৬৭৪ এবং সিলেট বোর্ডে সর্বনিম্ন ১,৬০২ জন।

মাদরাসা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৪,২৬৮ জন এবং কারিগরি বোর্ডে ১,৬১০ জন।
পাসের হার সাধারণ শিক্ষা বোর্ডে ৫৮.৮৩ শতাংশ, মাদরাসায় ৭৫.৬১ শতাংশ, এবং কারিগরিতে ৬২.৬৭ শতাংশ।

চলতি বছরের ২৬ জুন থেকে ১৯ আগস্ট পর্যন্ত সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৩৫ হাজার ৬৬১ জন, উত্তীর্ণ হয়েছেন ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন।

Share.
Exit mobile version