
ফরিদপুরে আলফাডাঙ্গায় রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার বিকালে রিপোর্টার্স ইউনিটির অস্থায়ী কার্যালয়ে কমিটির সভাপতি কামরুল হক ভূইয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কামরুল ইসলামের সঞ্চালনায় সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এশিয়ান টিভির আমিরুল ইসলাম কে সভাপতি এবং দৈনিক ঘোষণার কামরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি এস এম কোবাদ হোসেন (নয়া দিগন্ত), যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম (দি ফিনান্সিয়াল এক্সপ্রেস), সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দক (দৈনিক ইনকিলাব), দপ্তর সম্পাদক মোঃ ফেরদাউস খান (সাপ্তাহিক আল-হেলাল), প্রচার সম্পাদক এনামুল হক রুবেল (নজির বাংলা), কার্যকরী সদস্য কামরুল হক ভূইয়া (কালের চাকা), আজিজুর রহমান দুলাল (দৈনিক আমাদের সময়), হারুনুর রশিদ ( বাংলা এক্সপ্রেস) ও খান মাহাফুজুর রহমান (দৈনিক আজকের খবর)।
