মঙ্গলবার | মার্চ ৩ | ২০২৬

অন্তর্বর্তীকালীন সরকার সশস্ত্র বাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরও সাড়ে তিন মাস বাড়িয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব কর্মকর্তা এবং কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে থাকা সমপদমর্যাদার কর্মকর্তারা আগামী ১২ নভেম্বর থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন।

এর আগে গত ১২ সেপ্টেম্বর দুই মাসের জন্য একই আদেশ জারি করা হয়েছিল। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধির বিভিন্ন ধারা অনুযায়ী অপরাধ আমলে নিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে পারবেন এই কর্মকর্তারা।

উল্লেখ্য, গত বছরের আগস্টে অন্তর্বর্তী সরকার গঠনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সশস্ত্র বাহিনীর সদস্যদের এ ক্ষমতা দেওয়া হয়। এরপর থেকে মেয়াদ ধাপে ধাপে বাড়ানো হচ্ছে।

Share.
Exit mobile version