মঙ্গলবার | মার্চ ৩ | ২০২৬

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দায়ের করা মামলায় শেখ হাসিনাসহ ২৬২ জনকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম।

আজ (১৪ অক্টোবর) মঙ্গলবার মামলার বাদী সিআইডির সহকারী পুলিশ সুপার মো. এনামুল হক এ সংক্রান্ত আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। আগামী ১১ নভেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ ও আসামিদের উপস্থিতির তারিখ নির্ধারণ করা হয়েছে।

মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ড. রাব্বি আলম, সাবেক এমপি সৈয়দ রুবিনা আক্তার ও ছাত্রলীগের সাবেক সভাপতি সাদ্দাম হোসেনসহ অনেকে।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ ডিসেম্বর অনলাইন প্ল্যাটফর্মে ‘জয় বাংলা ব্রিগেড’ নামের সংগঠনের বৈঠকে অন্তর্বর্তী সরকার উৎখাত ও শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনার পরিকল্পনা নেওয়া হয়। এ ঘটনায় রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করে সিআইডি, যা তদন্ত শেষে চার্জশিট দাখিল করা হয়।

Share.
Exit mobile version