বুধবার | মার্চ ৪ | ২০২৬

কক্সবাজারে অনুষ্ঠিত রোহিঙ্গা সংকট বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন,  আন্তর্জাতিক সহযোগিতা ব্যতীত রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয়।

সোমবার (২৫ আগস্ট) কক্সবাজারে আয়োজিত কক্সবাজারে রোহিঙ্গা সংলাপে অংশ নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, রোহিঙ্গা সমস্যার উৎপত্তি মিয়ানমারে এবং এর সমাধানও মিয়ানমারে। তাই আন্তর্জাতিক সহযোগিতা রোহিঙ্গা সমাধানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, যতদিন পর্যন্ত রোহিঙ্গারা নিজেদের আবাসভূমিতে ফিরে যেতে পারবে না, ততদিন এই বিষয়টি বৈশ্বিক এজেন্ডায় রাখতে হবে।

এক বছরে দেশ নির্বাচন আয়োজনের জন্য যথেষ্ট প্রস্তুত ও স্থিতিশীল অবস্থায় এসেছে উল্লেখ করে তিনি জানান, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে এবং নির্বাচিত সরকার অন্তর্বর্তী সরকারের স্থলাভিষিক্ত হবে।

তিনি আরও বলেন, রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ মুহূর্তে আমরা দাঁড়িয়েছি। এক বছর আগে ছাত্রদের নেতৃত্বে অভ্যুত্থানের মাধ্যমে দেশকে ফ্যাসিস্টমুক্ত করার প্রচেষ্টা সফল হয়েছে, আর এখন রাজনৈতিক রূপান্তরের জন্য দেশ প্রস্তুত।

সম্মেলনে সরকারের প্রতিনিধি, জাতিসংঘ সংস্থা ও আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা বলেন, এছাড়াও, সম্মেলনে মিয়ানমার ও আঞ্চলিক স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এবং বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলায় যৌথ প্রচেষ্টার আহ্বান জানানো হয়। তিন দিনের এই আন্তর্জাতিক সম্মেলনের উদ্দেশ্য রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা।

Share.
Exit mobile version