মঙ্গলবার | মার্চ ৩ | ২০২৬

খুলনা বিভাগীয় কমিশনার খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক মো. ফিরোজ সরকারকে গত অক্টোবর বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে। বিসিএস ১৭ ব্যাচের এই কর্মকর্তা খুবই সৎ, দক্ষ মেধাবী এছাড়াও তাঁর সফল পেশাদারিত্বের কারণেই এমন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পাচ্ছেন বলে জানা গেছে  ফিরোজ সরকার বাড়ি কুমিল্লা জেলায়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ শাখার উপসচিব মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এপিডি) আরফানুল হককে বিদ্যুৎ, জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্তহচ্ছেন খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৬ নভেম্বর মো. ফিরোজ সরকারকে খুলনা বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। একই সঙ্গে তিনি খুলনা সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্বও পালন করে আসছিলেন।

Share.
Exit mobile version