সোমবার | এপ্রিল ২০ | ২০২৬

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির যুগ্ম-সদস্য সচিব সৈয়দ আব্দুল বাপ্পী পদত্যাগ করেছেন। শারীরিক অসুস্থতা, ব্যক্তিগত ব্যস্ততা এবং ব্যবসায়িক দায়িত্ব বৃদ্ধির কারণ দেখিয়ে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

রবিবার (১৯ এপ্রিল) দুপুরে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে তিনি পদত্যাগের বিষয়টি জানান। একইসঙ্গে সংগঠনের জেলা আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্রও জমা দেন।

 

    বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা সৈয়দ আব্দুল বাপ্পী

পদত্যাগপত্রে সৈয়দ আব্দুল বাপ্পী উল্লেখ করেন, তিনি সংগঠনের সব দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছেন। সংগঠনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাকে মূল্যবান হিসেবে উল্লেখ করে তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, তার অনুপস্থিতিতেও সংগঠনটি তাদের লক্ষ্য অর্জনে এগিয়ে যাবে।

এ বিষয়ে জেলা ইউনিটের আহ্বায়ক কাজী রিয়াজ বলেন, বাপ্পীর সিদ্ধান্তকে তারা সম্মান জানান এবং তার ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

Share.
Exit mobile version