সোমবার | মার্চ ২ | ২০২৬

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সরকারের কোনো বিধিনিষেধ বা আপত্তি নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (২৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

তিনি লিখেন, তারেক রহমানের বক্তব্যে ইঙ্গিত ছিল যে দেশে ফেরার সিদ্ধান্ত তার একক নিয়ন্ত্রণাধীন নয়। এ প্রসঙ্গে জানতে চাইলে প্রেস সচিব বলেন, “তার বাংলাদেশ প্রত্যাবর্তনের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বিধি-নিষেধ অথবা আপত্তি নেই।”

পোস্টে প্রেস সচিব আরও উল্লেখ করেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সংকটাপন্ন শারীরিক অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তাঁর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

Share.
Exit mobile version