মঙ্গলবার | মার্চ ৩ | ২০২৬

দেশে ডেঙ্গু পরিস্থিতি এখনও উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩০৮ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ের মধ্যে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। শুক্রবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ঢাকা মহানগরে ভর্তি হয়েছেন ৮৭ জন, বরিশাল বিভাগে ১১৫ জন, চট্টগ্রাম বিভাগে ৮৫ জন এবং ময়মনসিংহ বিভাগে ২১ জন রোগী।

চলতি বছরে এডিস মশাবাহিত এই রোগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ হাজার ১৯৩ জনে। এর মধ্যে মারা গেছেন ২২৪ জন,যাদের মধ্যে ১১৭ জন পুরুষ ও ১০৭ জন নারী।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, আক্রান্ত ও মৃত্যুর হার কিছুটা কমলেও বর্ষা-পরবর্তী সময়েও ডেঙ্গুর ঝুঁকি রয়ে গেছে।
নাগরিকদের পানিবদ্ধ স্থান পরিষ্কার রাখা ও মশা নিধনে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে তারা।

Share.
Exit mobile version