সোমবার | মার্চ ২ | ২০২৬

জুলাই জাতীয় সনদ নিয়ে আজ বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

আজ দুপুরে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে তাঁর বাসভবন যমুনায় অনুষ্ঠিত ঐকমত্য কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে আরও জানানো হয়, আগামী শুক্রবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠিত হবে।

সূত্র জানায়, সনদ বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক মতভিন্নতার কারণে স্বাক্ষর অনুষ্ঠান নিয়ে কিছু অনিশ্চয়তা তৈরি হয়েছিল। এ কারণেই আজ সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি ও সমন্বয় নিয়ে আজ সন্ধ্যার বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

Share.
Exit mobile version