মঙ্গলবার | মার্চ ৩ | ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদলের আহ্বায়ক সদস্য জুবায়েদ হোসেনের জানাজা সম্পন্ন হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সোমবার (২০ অক্টোবর) বিজ্ঞান অনুষদ মাঠে অনুষ্ঠিত জানাজায় উপাচার্য, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

জানাজার আগে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বলেন, “জুবায়েদের মৃত্যু পরিকল্পিত হত্যাকাণ্ড।” তিনি দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি জানান। শিক্ষক সমিতির সভাপতি বলেন, “সমাবর্তনে ক্যাপ পরানোর কথা ছিল, এখন তার লাশের সামনে দাঁড়াতে হচ্ছে।”

উপাচার্য অধ্যাপক রেজাউল করিম বলেন, “আমার ছাত্র জুবায়েদকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, অপরাধীদের দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে।” ক্যাম্পাসে জানাজা শেষে আবেগঘন পরিবেশে সহপাঠীরা তার প্রতি শ্রদ্ধা জানান।

Share.
Exit mobile version