বুধবার | মার্চ ৪ | ২০২৬

নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি ও সাম্প্রতিক সহিংসতার প্রেক্ষাপটে ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুরে আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি মোতায়েন করা হয়েছে। রোববার (১৬ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম।

জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘোষণার তারিখ সোমবার (১৭ নভেম্বর)। রায়কে ঘিরে ৭ নভেম্বর থেকে রাজধানীসহ বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ঘটে।

রায়কে কেন্দ্র করে উত্তেজনা বাড়ায় চার জেলায় গুরুত্বপূর্ণ পয়েন্ট, মহাসড়ক ও ঝুঁকিপূর্ণ এলাকায় অতিরিক্ত টহল দিচ্ছে বিজিবি। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয়ও জোরদার করা হয়েছে।

Share.
Exit mobile version