Author: সংবাদ প্রবাহ
নভেম্বর মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ তৈরি হতে পারে। এর মধ্যে অন্তত একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (৩ নভেম্বর) প্রকাশিত দীর্ঘমেয়াদি পূর্বাভাসে সংস্থাটি জানায়, নভেম্বর মাসে দেশের বিভিন্ন স্থানে নদী অববাহিকায় ভোররাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আবহাওয়া অফিস জানায়, চলতি মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পাবে, তবে তা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে। দেশের প্রধান নদ–নদীগুলোর স্বাভাবিক প্রবাহও বজায় থাকবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। এর আগে, ২৮ অক্টোবর সকালে মোন্থা প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান নেয় এবং সেদিন মধ্যরাতে ভারতের অন্ধ্রপ্রদেশ…
বেইজিংয়ের জন্য ওয়াশিংটন একটি ‘হুমকি’ বলে স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অথচ এর কয়েক দিন আগেই তিনি চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিলেন। সিবিএস নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “চীন সব সময় আমাদের ওপর নজরদারি করছে। আমরাও তাদের ওপর নজর রাখছি। এটা খুবই প্রতিযোগিতাপূর্ণ বিশ্ব।” তিনি স্বীকার করেন, চীন দ্রুত তাদের পারমাণবিক অস্ত্রভান্ডার বাড়াচ্ছে। রাশিয়া দ্বিতীয় স্থানে, চীন তৃতীয়। তবে তারা দ্রুত এগোচ্ছে—পাঁচ বছরের মধ্যে সমান অবস্থানে পৌঁছাবে।” ট্রাম্প জানান, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে নিরস্ত্রীকরণ বিষয়ে আলোচনা করেছেন। ট্রাম্প বলেন, “আমাদের কাছে এমন পরিমাণ পারমাণবিক অস্ত্র আছে, যা দিয়ে আমরা…
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। গতকাল রোববার (২ নভেম্বর) সচিব আবু তাদের মো. মাসুদ রানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। নতুন সংশোধনীতে ‘বিধি ৭(২)(খ)’–এ ‘অন্যান্য বিষয়ে’ শব্দের পরিবর্তে ‘বিজ্ঞানসহ অন্যান্য বিষয়ে অন্যূন’ শব্দ যুক্ত করা হয়েছে। এতে বিজ্ঞানের পাশাপাশি অন্যান্য বিষয়ে স্নাতকদের অন্তর্ভুক্তি আরও স্পষ্ট হলো। ২০২৫ সালের ২৮ আগস্ট প্রকাশিত মূল বিধিমালায় ২০ শতাংশ পদ বিজ্ঞান বিষয়ে এবং ৮০ শতাংশ অন্যান্য বিষয়ে স্নাতকদের জন্য নির্ধারিত ছিল। নতুন সংশোধনে এটি আরও বিস্তৃত হয়েছে। সংশোধিত বিধিতে উপজেলা বা থানাভিত্তিকভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা…
চীন জানিয়েছে, তারা ২০৩০ সালের মধ্যে চাঁদে নভোচারী পাঠানোর পরিকল্পনা বাস্তবায়নের পথে রয়েছে। দেশটি তিয়ানগং মহাকাশ স্টেশনের কাজ দ্রুত শেষ করতে কাজ করছে, যা ভবিষ্যতের চন্দ্র অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চীনের মানববাহী মহাকাশ কর্মসূচির মুখপাত্র ঝাং জিংবো জানান, লং মার্চ–১০ রকেট, চন্দ্রযান এবং বিশেষ স্পেসস্যুট প্রায় প্রস্তুত। তিনি বলেন, “চাঁদে মানুষ পাঠানোর গবেষণা ও উন্নয়ন কার্যক্রম যথাযথভাবে এগিয়ে চলছে।” ৩১ অক্টোবর রাতে জিউকুয়ান উৎক্ষেপণ কেন্দ্র থেকে নতুন নভোচারী দল যাত্রা করে। তিন নভোচারী—ঝাং লু, উ ফেই ও ঝাং হংঝাং—তিয়ানগং স্টেশনে ছয় মাস অবস্থান করে গবেষণা করবেন। তাঁরা চারটি ইঁদুর নিয়ে যাচ্ছেন, যেগুলোর মাধ্যমে সীমিত পরিবেশ ও ওজনহীনতার প্রভাব নিয়ে পরীক্ষা…
আসন্ন জাতীয় নির্বাচন পর্যন্ত সরকারি কর্মকর্তাদের একান্ত প্রয়োজন ছাড়া বিদেশ সফর এড়াতে নির্দেশ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সম্প্রতি এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়। পরিপত্রের কপি সব মন্ত্রণালয় ও বিভাগের সচিব, মন্ত্রিপরিষদ সচিব এবং সব উপদেষ্টার একান্ত সচিবদের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, পূর্বে বিদেশ ভ্রমণ সীমিতকরণ সংক্রান্ত প্রধান উপদেষ্টার কার্যালয় ও অর্থ বিভাগের নির্দেশনা থাকা সত্ত্বেও অনেক মন্ত্রণালয়ের কর্মকর্তা একই সময়ে বিদেশ সফরে যাচ্ছেন। পরিপত্রে উল্লেখ করা হয়, একই মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা বা উপদেষ্টা একসঙ্গে বিদেশ সফরে গেলে প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে, যা আগের নির্দেশনার পরিপন্থি। এ কারণে নতুন নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে আগামী জাতীয়…
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে নতুন করে ৬৫১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে কারও মৃত্যু হয়নি। শনিবার (১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বাধিক রোগী ভর্তি হয়েছেন বরিশাল বিভাগে ১২৯ জন এবং ঢাকায় ২৫৭ জন। অন্যান্য বিভাগে চট্টগ্রামে ৯৮, খুলনায় ১৩, ময়মনসিংহে ২৯, রাজশাহীতে ২২ ও সিলেটে তিনজন ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৬৫৭ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে মোট ৬৭ হাজার ৪৫৯ জন সুস্থ হয়ে ফিরেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে এখন পর্যন্ত দেশে ৭০ হাজার…
ভোলা শহরের নতুন বাজার এলাকায় বিএনপি ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি–আন্দালিভ রহমান পার্থ) সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (০১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শুরু হয়ে প্রায় এক ঘণ্টা ধরে চলে এ সংঘর্ষ। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন। আহতদের মধ্যে একজন পুলিশ সদস্য ও একজন সাংবাদিকও রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, নতুন বাজারে বিজেপি জেলা কার্যালয়ের সামনে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে নতুন বাজার থেকে প্রেসক্লাব পর্যন্ত এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বেশ কয়েকটি দোকান, গাড়ি এবং রাজনৈতিক পোস্টার-ব্যানার ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে…
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। আগামীকাল ‘৫৪তম জাতীয় সমবায় দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সমবায় খাতকে আধুনিক ও গতিশীল করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। কৃষি, মৎস্য, পশুপালন, সঞ্চয় ও ঋণদান এবং কুটিরশিল্পসহ বিভিন্ন খাতে সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক অগ্রগতি সম্ভব বলে তিনি বিশ্বাস প্রকাশ করেন। প্রধান উপদেষ্টা বলেন, “দেশ ও জনগণের উন্নয়নে সামাজিক সম্পৃক্ততা নিশ্চিত অপরিহার্য। সমবায়ের অমিত সম্ভাবনাকে কাজে লাগিয়ে আমরা বৈষম্যমুক্ত ও টেকসই সমাজ গড়ে তুলতে পারি।” তিনি আরও বলেন, “দেশের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন, দক্ষ জনশক্তি তৈরি ও অর্থনৈতিক…
গণভোট ইস্যুতে যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন, জাতীয় নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, “প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন, কিন্তু কোনো শক্তি নির্বাচন পিছিয়ে দিতে পারবে না।” আজ (৩১ অক্টোবর) শুক্রবার দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) জুলাই কন্যা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। শফিকুল আলম বলেন, “বিভিন্ন রাজনৈতিক দল তাদের মত জানিয়েছে, কিন্তু আমরা এটিকে হুমকি হিসেবে দেখছি না। প্রধান উপদেষ্টা যা সবচেয়ে উত্তম মনে করবেন, তাই করবেন।” তিনি আরও জানান, আগামী ১৩ নভেম্বর শেখ হাসিনার…
জাতীয় মানবাধিকার কমিশনকে আরও শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যে নতুন “জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ” অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত পরিষদের সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, “আগের মানবাধিকার কমিশন কার্যত দন্তহীন একটি প্রতিষ্ঠান ছিল। এবার সেটিকে সত্যিকারের এখতিয়ারসম্পন্ন, ক্ষমতাসম্পন্ন প্রতিষ্ঠানে রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে।” নতুন অধ্যাদেশে কমিশনের কাঠামো, এখতিয়ার ও নিয়োগ প্রক্রিয়ায় মৌলিক পরিবর্তন আনা হয়েছে। কমিশন একজন চেয়ারম্যান ও চারজন সার্বক্ষণিক সদস্য নিয়ে গঠিত হবে। নিয়োগের…
