Author: সংবাদ প্রবাহ

নওগাঁর অস্থায়ী সেনা ক্যাম্প থেকে পরিচালিত সেনাবাহিনীর অভিযানে সন্ত্রাস, মাদক কারবার ও অন্যান্য অপরাধ দমনে শুরু হয়েছে কঠোর ‘অ্যাকশন’। চিহ্নিত সন্ত্রাসী, অস্ত্রধারী ও সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ধরতে নিয়মিত সাঁড়াশি অভিযান পরিচালনা করছে সেনাবাহিনী। ফলে সন্ত্রাসী, মাদক কারবারি ও অপরাধীরা আতঙ্কে আত্মগোপনে চলে গেছে। গত কয়েক দিনে নওগাঁয় শীর্ষ সন্ত্রাসীসহ একাধিক চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী। কেউ কেউ ছদ্মবেশ ধারণ করে গ্রেপ্তার এড়ানোর চেষ্টা করছে। একের পর এক চিহ্নিত অপরাধী গ্রেপ্তারের ফলে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। অপরাধ দমনে সেনাবাহিনীর ভূমিকা প্রসঙ্গে এক রাজনৈতিক নেতা বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী সমাজে শান্তি প্রতিষ্ঠায় এক অনন্য শক্তি হিসেবে কাজ করে। অপরাধ…

বিস্তারিত

আতাউর রহমান বাবুল রাষ্ট্রের মালিক জনগণ এটি কোনো কল্পনা নয়, একটি গণতান্ত্রিক সত্য। জনগণের ট্যাক্সে রাষ্ট্র চলে, জনগণের শ্রম ও অংশগ্রহণে রাষ্ট্র গড়ে ওঠে, এবং জনগণের রায়েই রাষ্ট্র পরিচালিত হওয়ার কথা। সুতরাং রাষ্ট্রে কোথায় কোথায় সংস্কার প্রয়োজন, সেটাও ঠিক করবেন জনগণই। গণতন্ত্রে এই সিদ্ধান্ত গ্রহণের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে নির্বাচন। জনগণ তাদের প্রতিনিধিকে নির্বাচিত করে সংসদে পাঠায় এই বিশ্বাসে যে, তারা রাষ্ট্রীয় সমস্যাগুলো চিহ্নিত করে কার্যকর সংস্কার আনবেন। নির্বাচনই সেই প্রক্রিয়া, যার মধ্য দিয়ে প্রার্থীরা জনগণের কাছে তাদের সংস্কারের পরিকল্পনা উপস্থাপন করেন। উদাহরণ ১ ভারতে নরেন্দ্র মোদির ‘স্বচ্ছ ভারত অভিযান’ ২০১৪ সালের নির্বাচনের আগে নরেন্দ্র মোদি তার প্রচারে বলেছিলেন— ভারতে…

বিস্তারিত

জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ রোববার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী। এই মামলার অপর আসামি তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ইতোমধ্যেই গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান বর্তমানে পলাতক। ট্রাইব্যুনাল আগামী ১৬ জুনের মধ্যে তাদের আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন। জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর ট্রাইব্যুনাল পুনর্গঠনের মাধ্যমে প্রথম বিবিধ…

বিস্তারিত

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকাজ সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আজ দুপুর সোয়া ১২টার দিকে এই সম্প্রচার শুরু হয় বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি)। একই সঙ্গে ট্রাইব্যুনালের ফেসবুক পেজ ও বিভিন্ন গণমাধ্যমের অনলাইন প্ল্যাটফর্মেও এই বিচার সরাসরি দেখা যাচ্ছে। জুলাই মাসে ছাত্রদের গণআন্দোলনের সময় নিরস্ত্র জনগণের ওপর গুলি চালানো, হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আজ আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়েছে। ট্রাইব্যুনালের অনুমতি নিয়ে এই ঐতিহাসিক বিচার সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আজ ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলের সামনে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ১৩৪ পৃষ্ঠার অভিযোগপত্র উপস্থাপন করেন। এই…

বিস্তারিত

‘জুলাই গণহত্যা’ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। এর মধ্য দিয়ে ২০২৫ সালের জুলাই-আগস্ট মাসে সংগঠিত সেই গণহত্যার বিচার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হলো। রোববার দুপুর ১২টার কিছু পরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম এই অভিযোগ দাখিল করেন। পুরো শুনানি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। এই মামলায় শেখ হাসিনা ছাড়াও আরও দুই জনকে আসামি করা হয়েছে—তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তখনকার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল–মামুন। তাঁদের বিরুদ্ধে পাঁচটি করে অভিযোগ আনা হয়েছে। এর আগে গত ১২ মে ট্রাইব্যুনালে তদন্ত সংস্থা শেখ হাসিনাকে ‘জুলাই-আগস্ট গণহত্যার প্রধান নির্দেশদাতা’ হিসেবে…

বিস্তারিত

পাটের হারানো গৌরবের কথা স্মরণ করে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে এর পুনরুজ্জীবনের ওপর গুরুত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “পাট নিয়ে কথা বলা মানে আবেগের জায়গায় হাত রাখা। এটি এমন একটি দেশ, বহু বছর ধরে যা বিপুল পরিমাণ প্রাকৃতিক তন্তু উৎপাদন করে আসছে।” রোববার ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ—বিডা অফিসে চীন-বাংলাদেশ বিনিয়োগ ও বাণিজ্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, “পাটকে এখনো কেবল বস্তা তৈরির তন্তু হিসেবে দেখা হয়। অথচ এটি এমন এক প্রাকৃতিক উপাদান, যা পরিবেশ ও পৃথিবী রক্ষার জন্য গুরুত্বপূর্ণ হতে পারত, যদি আমরা যথাযথ মূল্যায়ন করতাম।” তিনি বলেন,…

বিস্তারিত

ভারতের মহারাষ্ট্রের পুনে শহরের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ১৯ বছর বয়সী ছাত্রী খাদিজা শেখ সামাজিক যোগাযোগমাধ্যমে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে মোদি সরকারের সমালোচনা করেছিলেন। এই কারণেই তাঁকে গ্রেপ্তার করা হয় এবং কলেজ থেকে বহিষ্কার করা হয়। তবে বম্বে হাইকোর্ট গতকাল মঙ্গলবার তাঁকে জামিনে মুক্তি দিয়েছে। বিচারপতি গৌরী গডসে ও সোমশেখর সুদর্শনের বেঞ্চ রাজ্য সরকার ও কলেজ কর্তৃপক্ষের কড়া সমালোচনা করে বলেন, একটি মেয়ে ভুল করেছে, স্বীকারও করেছে। তাই বলে তাঁর সঙ্গে এমন আচরণ করা কেন, যেন তিনি কোনো বড় অপরাধী? আদালত বলেন, এভাবে একজন ছাত্রীর জীবন নষ্ট করা যায় না। তাঁরা নির্দেশ দেন, কোনো অজুহাতে যেন তাঁর জামিনে মুক্তি দেরি না…

বিস্তারিত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, “আমরা নির্বাচনের রোডম্যাপ চেয়েছিলাম, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদত্যাগ চাইনি। কিন্তু তিনি নাটক করে পদত্যাগ করেছেন।” বুধবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মহাসমাবেশে তিনি এসব কথা বলেন। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও ফরিদপুর বিভাগের নেতাকর্মীদের অংশগ্রহণে এ কর্মসূচির আয়োজন করা হয়। সালাহউদ্দিন বলেন, “আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাই। নিরপেক্ষ সরকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের সবার অঙ্গীকার হোক—সবার আগে বাংলাদেশ। তারেক রহমানের নেতৃত্বেই গড়ে উঠবে আগামীর নতুন বাংলাদেশ।” তিনি অভিযোগ করেন, “সরকার অত্যন্ত সুকৌশলে বিরোধী ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছে। আমরা…

বিস্তারিত

জুলাই আন্দোলনের সময় ঢাকার ধানমন্ডিতে গুলিবিদ্ধ হয়ে মো. রিয়াজ (২৩) নামে এক তরুণ নিহত হয়। এ ঘটনায় করা হত্যা মামলায় ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং দলীয় নেতা নুরু মিয়ার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব এ আদেশ দেন। পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা চারজনের পাঁচ দিনের রিমান্ড চাইলেও আদালত সালমান, আনিসুল ও নুরুর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আরেক আসামি সোহানুর রহমান আজাদকে রিমান্ডে নেবেন কি না—তা পরে জানানো হবে বলে জানিয়েছেন বিচারক। গত বছরের ৪ আগস্ট সায়েন্স ল্যাব মোড় থেকে জিগাতলা যাওয়ার পথে রিয়াজ গুলিবিদ্ধ হন।…

বিস্তারিত

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে আগামীকাল বৃহস্পতিবার থেকে প্রতিদিন এক ঘণ্টা করে কর্মবিরতির ঘোষণা দিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা–কর্মচারী ঐক্য ফোরাম। আজ বুধবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের কো–চেয়ারম্যান বাদীউল কবীর জানান, সচিবালয়ের পাশাপাশি মাঠপর্যায়ের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কার্যালয়সহ অন্যান্য দপ্তরেও একযোগে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এই কর্মবিরতি পালিত হবে। তিনি বলেন, “আমরা অধ্যাদেশটি সম্পূর্ণ প্রত্যাহারের ব্যাপারে একটি সবুজ সংকেত পেয়েছি। আশা করছি, আলোচনার ভিত্তিতে সন্তোষজনক ফল আসবে। তবে দাবি পূরণ না হলে ৩১ মে-র পর নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।” আন্দোলনকালীন জরুরি সেবা প্রসঙ্গে বাদীউল কবীর বলেন, “যারা বাজেট কাজ বা হাসপাতালে রোগীসেবা দেন,…

বিস্তারিত