Author: সংবাদ প্রবাহ

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের নির্ধারিত কোনো ফাইনাল নেই। ডাবল লিগ পদ্ধতির এ টুর্নামেন্টে যে দল সবচেয়ে বেশি পয়েন্ট অর্জন করবে, তারাই হবে চ্যাম্পিয়ন। তবে আজকের ম্যাচটি হয়ে উঠেছে অলিখিত ফাইনাল। শিরোপা নির্ধারণে মুখোমুখি হচ্ছে স্বাগতিক বাংলাদেশ ও শক্তিশালী নেপাল। ভারত না থাকায় শুরুর আগেই ধারণা করা হচ্ছিল শিরোপার লড়াইয়ে বাংলাদেশ ও নেপালই দুই প্রধান প্রতিদ্বন্দ্বী। প্রথম দেখায় ৩–২ গোলে জয় পেয়েছিল বাংলাদেশ। তবে পয়েন্ট ও গোলপার্থক্যের হিসাব মেলাতে না পারলে আজ হারলেই শিরোপা হারাতে হতে পারে বাংলাদেশকে। বাংলাদেশ ও নেপাল উভয়েরই পয়েন্ট ১৫। আজ যদি নেপাল ২ গোলের ব্যবধানে জেতে, তাহলে চ্যাম্পিয়ন হবে নেপাল। আর ১ গোলের ব্যবধানে জিতলে দেখা…

বিস্তারিত

মনজুর মোহাম্মদ শাহরিয়ার প্রযুক্তির অভাবনীয় সাফল্যে সময়ের দ্রুত পরিবর্তনে বৈশ্বিকবাজার ব্যবস্থাপনায় এসেছে নতুন আঙ্গিক। আজকের তরুণরা ‘নিজের বিজনেস শুরু করেছি’ না বলে ‘নিজের স্টার্টআপ শুরু করেছি’ বলতে পছন্দ করে। তরুণ মেধা নিত্যনতুন উদ্ভাবনের দিকে ঝুঁকছে। কিন্তু উদ্ভাবনকে ব্যবসা হিসেবে পরিণত করতে গবেষণার প্রয়োজন আছে। এ প্রয়োজনকে সামনে রেখে আইসিটি বিভাগের অধীন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ‘ডিজিটাল উদ্যোক্তা এবং উদ্ভাবন ইকোসিস্টেম উন্নয়ন প্রকল্পের (DEIED) মাধ্যমে দেশের দশটি বিশ্ববিদ্যালয়ে চালু করেছে দশটি স্বপ্ন গড়ার সূতিকাগার- ইউনিভার্সিটি ইনোভেশন হাব। এখানে নেই সাদা অ্যাসিড আর রিঅ্যাকশন টিউব, নেই কাচের বোতলে ভরা রাসায়নিক দ্রব্য। এখানে যা আছে, তাহলো চিন্তা, কল্পনার সমন্বয়ে গড়ে ওঠা প্রযুক্তির রসায়ন…

বিস্তারিত

 খসরু খান সমুদ্র যতটা নীল, তার গভীরতা ততটাই রহস্যময়। চোখের সামনে শান্ত, অথচ অন্তরে লুকিয়ে এক অদৃশ্য আন্দোলন। আমরা যারা দীর্ঘদিন সমুদ্র পাড়ি দিয়েছি, তারা জানি—ঝড় আসার আগে শুধু আকাশ নয়, গরম হয়ে ওঠে গোটা পরিবেশ। সমুদ্র, বাতাস, এমনকি নাবিকদের শরীরও টের পায়—কিছু একটা ঘটতে যাচ্ছে। হঠাৎ করে বাতাস বন্ধ হয়ে আসে, গর্জন ছাড়াই আকাশ কালো হয়ে ওঠে, আর নৌকা-জাহাজের সব যন্ত্রপাতি যেন নিঃশব্দে দাঁড়িয়ে অপেক্ষা করে—ঝড় কবে আঘাত হানে। রাজনীতি ঠিক সেরকমই—সমুদ্রের মতো গভীর, অদ্ভুত এক ছায়াজগৎ। বাইরে থেকে সব স্বাভাবিক মনে হলেও ভিতরে জমে থাকা উত্তাপ কখন ফেটে পড়বে, কেউ জানে না। এমনকি যারা তাসের ঘরে রাজ্যের খেলা…

বিস্তারিত

খসরু আহমেদ খান পলাশীর প্রান্তরে কোনো যুদ্ধ হয়নি। সেদিন হয়েছিল আত্মবিশ্বাসের বিপর্যয়, হয়েছিল ভালোবাসার বিশ্বাসঘাতকতা। এক তরুণ নবাব বুকের ভেতর আগুন নিয়ে এসেছিলেন যুদ্ধের মাঠে। আর প্রাসাদের বুকে গোপনে আগুন জ্বালাচ্ছিলেন তার আপনজনেরা। একদিকে ইংরেজ বাহিনী প্রস্তুত, অন্যদিকে নবাবের সেনাবাহিনীর অনেকেই নিরুত্তাপ, নিস্তব্ধ। তারা জানে কী হতে যাচ্ছে, কিন্তু কিছুই বলে না, কিছুই করে না। মীরজাফরের মতো একজন ব্যক্তি শুধু শত্রু ছিলেন না, তিনি ছিলেন এক নীরব ছায়া, যাকে বিশ্বাস করে নবাব তার সাম্রাজ্য গড়েছিলেন। কিন্তু সেই ছায়াই একসময় তার পায়ের নিচ থেকে মাটি সরিয়ে নেয়। সিরাজ যখন মাঠে দাঁড়িয়ে ছিলেন, তখন তিনি ভাবেননি যে তাকে একা লড়তে হবে। তিনি…

বিস্তারিত

আজাহার আলী সরকার অন্তর্বর্তীকালীন সরকারের সর্বশেষ সংযোজন—পার্বত্য চট্টগ্রামে স্টারলিঙ্ক চালু। ই-লার্নিংয়ের নামে পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় স্টারলিঙ্ক সংযোগ চালু করার ব্যবস্থা করা হয়েছে। প্রাথমিকভাবে ১০০টি স্কুলে স্টারলিঙ্ক সংযোগ ব্যবহার করে এই প্রকল্প পরিচালিত হবে। প্রধান উপদেষ্টা নিজেই এই প্রকল্পে স্টারলিঙ্ক ব্যবহারের প্রস্তাব দিয়েছেন। সর্বশেষ ঘটনা হিসেবে আমরা যদি ইরানের দিকে তাকাই, দেখা যায়, যখন ইরান সে দেশে মোসাদের গোয়েন্দা নেটওয়ার্ক বিচ্ছিন্ন করতে সরকারি ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়, তখন এলন মাস্ক ঘোষণা দিয়ে ইরানে স্টারলিঙ্ক সংযোগ চালু করেন। এই সংযোগ ব্যবহার করেই মোসাদের গোয়েন্দারা ইরানে একের পর এক অন্তর্ঘাতমূলক হামলা পরিচালনা করেছে। ইউক্রেন সেনাবাহিনীও এই সংযোগ ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে…

বিস্তারিত

আতাউর রহমান বাবুল নিউ ইয়র্ক শহর শুধু যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র নয়, এটি একটি বৈচিত্র্যপূর্ণ মানুষের মিলনস্থল, যেখানে নানা ভাষা, সংস্কৃতি, ধর্ম এবং জাতির মানুষ একত্রে বসবাস করে। এই শহরের নেতৃত্বে এমন একজন ব্যক্তি প্রয়োজন যিনি এই বৈচিত্র্যকে সম্মান করেন, সকলের অধিকার রক্ষা করতে পারেন এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় সোচ্চার। এই প্রেক্ষাপটে, আমি বিশ্বাস করি জোহরান মামদানি নিউ ইয়র্ক সিটির পরবর্তী মেয়র হওয়ার জন্য উপযুক্ততম প্রার্থী। জোহরান মামদানি একজন মুসলিম, একজন সমাজতান্ত্রিক গণতন্ত্রী এবং একজন সামাজিক ন্যায়বিচারকর্মী। এই তিনটি পরিচয় তাকে শুধু একজন রাজনৈতিক প্রার্থীই নয়, বরং একজন নৈতিক নেতা হিসেবে প্রতিষ্ঠিত করে। তিনি ফিলিস্তিনিদের ন্যায়সঙ্গত অধিকারের অকুতোভয় সমর্থক,…

বিস্তারিত

খসরু আহমেদ খান প্রতিটি রাজনৈতিক বা সামাজিক আন্দোলনের শুরুটা একরকম হয় না, কিন্তু একটি মিল প্রায় সবখানেই থাকে—নারীর পদচারণা। প্রথম সারিতে থাকে ছাত্রী, তরুণী, গৃহবধূ, এমনকি কর্মজীবী নারীও। চোখেমুখে থাকে সাহসের দীপ্তি, হাতে থাকে প্রতিবাদের প্ল্যাকার্ড, কণ্ঠে থাকে জ্বালাময়ী স্লোগান। তারা গলা উঁচিয়ে বলে— ‘আমরাও মানুষ, আমরাও অধিকার চাই।’ আন্দোলনের উত্তাল মুহূর্তে তাদের বলা হয় ‘বাঘিনী’। পত্রিকার হেডলাইনে আসে “নারীর সাহসেই পাল্টে গেল দৃশ্যপট”, কিংবা “বাঘিনীর গর্জনে কেঁপে উঠল রাজপথ”। এই প্রশংসা নিঃসন্দেহে প্রাপ্য। কিন্তু প্রশ্ন হলো—এই বাঘিনীরা পরে কোথায় যায়? আন্দোলন থেমে গেলে, স্লোগানের শব্দ স্তব্ধ হলে, সংবাদমাধ্যম আর তাদের ছবি ছাপে না। মিডিয়ার ক্যামেরা ঘুরে যায় অন্যখানে, আর…

বিস্তারিত

আতাউর রহমান বাবুল আমি অনেক দিন ধরেই একটি বিষয় নিয়ে গভীরভাবে ভাবছি এবং মানুষের কাছে জানতে চাচ্ছি—আসলে কেউ কি আছেন, যিনি একটু সময় নিয়ে আমাকে বিষয়টা বুঝিয়ে বলবেন? আমরা যারা আজ আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া কিংবা ইউরোপে বসবাস করছি, তারা সবাই এমন রাষ্ট্রে রয়েছি, যেগুলো সেক্যুলার এবং বহুত্ববাদী ব্যবস্থার অনুসারী। অর্থাৎ, এই দেশগুলো কোনো একটি নির্দিষ্ট ধর্মের প্রতিনিধিত্ব করে না—বরং সব ধর্ম, সংস্কৃতি, মত ও বিশ্বাসকে সমান মর্যাদায় গ্রহণ করে। আমি নিজে একজন মুসলমান হিসেবে এখানে সম্পূর্ণ স্বাধীনভাবে আমার ধর্মীয় চর্চা করি—কোনো হস্তক্ষেপ নেই, কোনো ভয় নেই, কোনো বাধা নেই। কিন্তু শুধু ধর্মীয় স্বাধীনতাই নয়—এই সেক্যুলার রাষ্ট্রগুলো নাগরিক হিসেবে আমাদের এমন…

বিস্তারিত

আজাহার আলী সরকার ৫ আগষ্ট ২০২৪ এ তৎকালীন প্রধানমন্ত্রী দেশ ছেড়ে চলে যাওয়ার পরে রাষ্ট পরিচালনায় সংকট তৈরি হলে, সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি গত ৮ আগস্ট সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত চাইলে তৎকালীন প্রধান বিচারপতি আপিল বিভাগের সাত বিচারপতি ‘স্পেশাল রেফারেন্স নং-১\২০২৪’-এ তাদের নিম্নরূপ মতামত দেন। ‘দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে যেহেতু প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং মহামান্য রাষ্ট্রপতি বিগত ৬ আগস্ট-২০২৪ তারিখে দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন, সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান-এর অনুচ্ছেদ ৪৮ (৩) অনুসারে মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক প্রধানমন্ত্রীর পরামর্শ গ্রহণ করা সম্ভবপর নয়। বিদ্যমান পরিস্থিতিতে সাংবিধানিক শূন্যতা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও…

বিস্তারিত

খসরু খান ইন্দোনেশিয়া বিশাল এক দ্বীপ-রাষ্ট্র। বহু দ্বীপ নিয়ে গঠিত এই দেশের প্রতিটি দ্বীপ যেন আলাদা এক গল্প। কিন্তু সব দ্বীপের কেন্দ্রবিন্দু, সবকিছুর নিয়ন্ত্রণ কেন্দ্র—রাজধানী জাকার্তা। ব্যক্তিগতভাবে দুই-তিনবার ইন্দোনেশিয়া সফর করেছি, এবং প্রতিবারই নতুন অভিজ্ঞতা আমাকে নাড়া দিয়েছে। জাকার্তা শহরটি বেশ আধুনিক। এখানকার নারীরা পশ্চিমা ধাঁচে চলে, সাজে, নিজেকে উপস্থাপন করে। এতটাই নিখুঁতভাবে নিজেদের তৈরি করে যে একবার এক মার্কেটে গিয়ে দেখি, পাশে দাঁড়ানো এক নারী বিক্রয়কর্মীকে দেখে মনে হলো—এ যেন কোনো পুতুল। পাশে রাখা একটি ডামির মতো দেখতে ডল আর সেই মেয়েটির মাঝে পার্থক্য করা দায়—গায়ের রং, মুখের গড়ন, চুলের ঢেউ—সবই প্রায় একই রকম! অবাক লাগলেও সত্য, ইন্দোনেশিয়ায় নারীরাই…

বিস্তারিত