Author: সংবাদ প্রবাহ

আমাদের মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের অভ্যুদয়ের ক্ষেত্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পর যে নামটি অনিবার্যভাবে এসে যায়; সেই নামটি হলো বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ। স্বাধীন বাংলাদেশ সৃষ্টির পূর্বে ও উত্তরকালের রাজনীতিতে এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন তাজউদ্দীন আহমদ। খ্যাতিমান এই রাজনীতিবিদ ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। গণতান্ত্রিক যুবলীগের নেতৃস্থানীয় সদস্যও ছিলেন তিনি। মাত্র ২৮ বছর বয়সে জনপ্রতিনিধি নির্বাচিত হন। ১৯৫৫ সালে তার কর্মতৎপরতায় মুগ্ধ হয়ে মাওলানা ভাসানী ও শেখ মুজিবুর রহমান তাকে সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক নির্বাচিত করেন। ’৬৪ সালে তিনি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। ছয় দফা প্রণয়নে সক্রিয় ভূমিকা ছিল তাজউদ্দীনের। ছয় দফা আন্দোলনে তাজউদ্দীন…

বিস্তারিত

চট্টগ্রামে ঘরে ঘরে বেড়ে গেছে ভাইরাসজনিত জ্বরের প্রকোপ। সম্প্রতি চিকুনগুনিয়া ও সাধারণ ফ্লু ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। একইসঙ্গে ডেঙ্গু সংক্রমণও বাড়ছে আশঙ্কাজনকভাবে। সরকারি হাসপাতাল থেকে শুরু করে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলোতে ডেঙ্গু শনাক্তে NS1 অ্যান্টিজেন, IgM অ্যান্টিবডি ও IgG অ্যান্টিবডি পরীক্ষার চাপ বেড়েছে কয়েক গুণ। চিকিৎসকদের পরামর্শে অনেকেই CBC টেস্ট করিয়ে রক্তে প্লেটলেটের মাত্রা পর্যবেক্ষণ করছেন। বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে দেখা যাচ্ছে এ কারণে দীর্ঘ লাইন ও ভিড়। চট্টগ্রামের আগ্রাবাদ ও হালিশহর এলাকায় প্যারাসিটামল জাতীয় ওষুধের সংকট দেখা দিয়েছে। প্রায় প্রতিটি ঘরেই জ্বরে আক্রান্ত রোগী রয়েছে। পরিবারের এক সদস্য সেরে উঠলে অন্যজন আক্রান্ত হচ্ছেন। অনেকের জ্বরের সঙ্গে সর্দি,…

বিস্তারিত

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৬৪ জন। হতাহতদের বেশিরভাগই শিশু বলে আশঙ্কা করা হচ্ছে। আজ সোমবার দুপুর সোয়া ১টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-সেভেন বিজেআই ফাইটার এয়ারক্র্যাফট দুপুর ১টার দিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতলা ভবনে ক্র্যাশ ল্যান্ড করে। প্রথম তলায় তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাস চলছিল, দ্বিতীয় তলায় ছিল দ্বিতীয় ও…

বিস্তারিত

বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান রাজধানীর উত্তরায় বিধ্বস্ত হয়ে পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের মৃত্যুতে রাজশাহীর উপশহরে তাঁর বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। একমাত্র সন্তানের মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার, কান্নায় ভারী হয়ে উঠেছে বাড়ির আকাশ-বাতাস। সোমবার দুপুরে রাজশাহীর উপশহরের ৩ নম্বর সেক্টরে সাগরের বাড়িতে গিয়ে দেখা যায়, তার বাবা তোহরুল ইসলাম, মা সালেহা খাতুন ও ছোট বোন বৃষ্টিকে নিয়ে স্বজনরা অপেক্ষা করছেন। কিছুক্ষণ আগেই বিমানবাহিনীর হেলিকপ্টারে তারা ঢাকায় রওনা হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে বাড়িতে ভিড় জমিয়েছে প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষীরা। সাগরের মেজ চাচা মতিউর রহমান জানান, “বিকেল নাগাদ আমরা সাগরের মৃত্যুর খবর পাই। বিমানবাহিনী থেকে আমাদের জানানো হয়েছে, একটি হেলিকপ্টারে…

বিস্তারিত

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করার কিছুক্ষণের মধ্যেই এটি দুর্ঘটনার শিকার হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আইএসপিআর জানায়, বিধ্বস্ত বিমানটি বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-সেভেন বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমান ছিল। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর উদ্ধারকারী দল পৌঁছায়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খান জানান, বিমানটি মাইলস্টোন কলেজের ক্যানটিনের ছাদে গিয়ে পড়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। দুর্ঘটনার স্থানে ফায়ার সার্ভিসের মোট আটটি ইউনিট কাজ করছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন বলে ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে। এছাড়া আহত চারজনকে…

বিস্তারিত

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, “মুক্তিযুদ্ধ, ৫৩ বছরের সংগ্রাম ও অভাবনীয় গণ-অভ্যুত্থানকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। এই ঐতিহাসিক বাস্তবতা মাথায় রেখেই আমাদের সামনে এগোতে হবে।” আজ সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে আয়োজিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের ১৬তম দিনের আলোচনা শুরুর প্রারম্ভিক বক্তব্যে তিনি এ কথা বলেন। আলোচনার শুরুতে ড. আলী রীয়াজ বলেন, “আমরা প্রতিদিনের আলোচনার শুরুতে যাদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করি, তারা হচ্ছেন আমাদের মুক্তিযোদ্ধারা। মুক্তিযুদ্ধ ব্যতীত আমরা এই জায়গায় আসতে পারতাম না। বাংলাদেশের মুক্তিযুদ্ধ আমাদের অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের সমস্ত সাফল্য, ব্যর্থতার ঊর্ধ্বে এই মুক্তিযুদ্ধ। লক্ষ লক্ষ…

বিস্তারিত

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেতে ১৪৪টি নতুন দল আবেদন করেছে। তবে প্রাথমিক যাচাই–বাছাইয়ে কোনও দলই উত্তীর্ণ না হওয়ায় প্রথম ধাপে ৬২টি নিবন্ধন প্রত্যাশী দলকে ঘাটতি তথ্য পূরণে চিঠি দিয়েছিল ইসি। এরপর এবার দ্বিতীয় ধাপে জাতীয় নাগরিক পার্টি—এনসিপিসহ ৮২টি দলকে চিঠি দেওয়া শুরু করেছে সাংবিধানিক এই সংস্থাটি। রবিবার (২০ জুলাই) ইসির উপসচিব মো. মাহবুব আলম শাহ্ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, “আমরা প্রথম ধাপে ৬২টি দলকে চিঠি পাঠিয়েছি। আর এখন দ্বিতীয় ধাপে ৮২টি দলকে চিঠি পাঠানো শুরু হয়েছে। এক্ষেত্রে সবাইকে আমরা ১৫ দিন সময় দিয়েছি।” গত ২০ এপ্রিল পর্যন্ত নিবন্ধন প্রত্যাশী দলগুলোকে আবেদন দেওয়ার…

বিস্তারিত

বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক অগ্রগতির এক উজ্জ্বল উদাহরণ হিসেবে দীর্ঘদিন ধরে প্রশংসিত হয়ে আসছে। তৈরি পোশাক খাত, প্রবাসী আয়, দারিদ্র্য হ্রাস, মানবসম্পদ উন্নয়ন ও অবকাঠামো খাতে সাফল্যের মাধ্যমে বিশ্ব দরবারে নিজের অবস্থান সুদৃঢ় করেছে। তবে সম্প্রতি প্রকাশিত দুটি গুরুত্বপূর্ণ প্রতিবেদনের তথ্য বলছে, অর্থনীতির ভেতরে জমতে থাকা গভীর সংকট এখন আর উপেক্ষা করার সুযোগ নেই। বিশ্বব্যাংকের ‘গ্লোবাল ফিনডেক্স ২০২৫’ এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সর্বশেষ হিসাব বলছে, বাংলাদেশের আর্থিক অন্তর্ভুক্তি ও রাজস্ব আহরণে ধস নেমেছে। যা দেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা ও টেকসই উন্নয়নের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আর্থিক অন্তর্ভুক্তির হার কমেছে ১০ শতাংশ পয়েন্ট বিশ্বব্যাংকের সর্বশেষ ‘গ্লোবাল ফিনডেক্স রিপোর্ট’…

বিস্তারিত

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’কে কেন্দ্র করে আইনশৃঙ্খলাবাহিনীর সাথে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মীদের সংঘর্ষ ও গুলির ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে ময়নাতদন্তের জন্য তিনজনের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। আজ সোমবার দুপুরে গোপালগঞ্জ সদর ও টুঙ্গিপাড়া এলাকায় আলাদা দুটি স্থানে লাশ উত্তোলনের এই প্রক্রিয়া সম্পন্ন হয়। বেলা পৌনে একটার দিকে গোপালগঞ্জ পৌরসভার গেটপাড়া কবরস্থান থেকে নিহত রমজান কাজী (১৮) ও ইমন তালুকদারের (১৮) লাশ উত্তোলন করা হয়। এ সময় জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সি ও রন্টি পোদ্দার উপস্থিত ছিলেন। পরে বেলা তিনটার দিকে টুঙ্গিপাড়া উপজেলার পারিবারিক কবরস্থান থেকে নিহত সোহেল রানা মোল্লার (৩৫) লাশ…

বিস্তারিত

আইএফআইসি ব্যাংক থেকে ভুয়া প্রতিষ্ঠান খুলে ঋণ নিয়ে ১১০০ কোটি টাকার বেশি অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সালমান এফ রহমানকে গ্রেফতার দেখানো হয়েছে। আজ সোমবার তাকে কারাগার থেকে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত সংস্থা দুদকের পক্ষ থেকে তাকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। বিচারক আবেদন মঞ্জুর করে তাকে এই মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন এবং পুনরায় কারাগারে পাঠান। দুদক সূত্রে জানা গেছে, ভুয়া প্রতিষ্ঠান খুলে আইএফআইসি ব্যাংক থেকে বিপুল অঙ্কের ঋণ গ্রহণ ও আত্মসাতের সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। এসব অর্থ ব্যাক্তিগত ব্যবসা ও বিদেশে…

বিস্তারিত