Author: সংবাদ প্রবাহ
আজাহার আলী সরকার জুলাই সনদের ড্রাফট প্রস্তুত হয়ে গেছে। কয়েকদিনের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ পদে থাকা নেতাদের স্বাক্ষর নেওয়া শেষে চুড়ান্ত করে ফেলা হবে ‘জুলাই সনদ’। ৬টি সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো স্প্রেডশিট আকারে পাঠানো হয়েছিল রাজনৈতিক দলগুলোর কাছে। সেখানে যেসব বিষয়ে মতভিন্নতা ছিল বিভিন্ন রাজনৈতিক দলের, সেগুলোর ওপর গত ৪ মাস ধরে ঐকমত্য কমিশন বৈঠক করেছে। ১৯টি বৈঠক শেষে ১২টি বিষয়ে দলগুলোর সাথে ঐক্যমতে পৌঁছানো গিয়েছে। এই ১২টি বিষয় হলো— ১. সংবিধানের ৭০ অনুচ্ছেদ পরিবর্তন ২. সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিত্ব ৩. নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ ৪. রাষ্ট্রপতির ক্ষমা-সম্পর্কিত বিধান ৫. উচ্চ আদালতের বিকেন্দ্রীকরণ ৬. পর্যায়ক্রমে উপজেলায় পর্যায়ে নিম্ন আদালত স্থানান্তর…
সীমান্ত নিয়ে পাঁচদিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর অবশেষে নিঃশর্ত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। সোমবার (২৮ জুলাই) মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় আয়োজিত এক বৈঠকে দুই দেশের নেতৃত্ব এই সিদ্ধান্তে পৌঁছান। প্রতিবেশী দেশদুটির সীমান্ত উত্তেজনায় এ পর্যন্ত কমপক্ষে ৩৫ জন নিহত এবং ২ লাখ ৬০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বৈঠকের পর জানান, “উভয় পক্ষই খোলামেলা আলোচনার ভিত্তিতে শান্তিপূর্ণ সমাধানের পথে এগোতে সম্মত হয়েছে। এটি উত্তেজনা প্রশমনের এক গুরুত্বপূর্ণ ধাপ।” পুত্রজায়ার ওই বৈঠকে মালয়েশিয়ায় নিযুক্ত যুক্তরাষ্ট্র ও চীনের রাষ্ট্রদূতরাও অংশ নেন। পূর্বে শনিবার (২৬ জুলাই) ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “আমি দুই…
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি বহুতল বাণিজ্যিক ভবনে এক বন্দুকধারীর হামলায় বাংলাদেশি অভিবাসী পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন গুরুতর আহত এবং আরও চারজন সামান্যভাবে আহত হয়েছেন। হামলার পরপরই হামলাকারী নিজেও আত্মহত্যা করেন। স্থানীয় সময় সোমবার (২৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ম্যানহাটনের ৩৪৫ পার্ক অ্যাভিনিউতে এ ঘটনা ঘটে। নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) কমিশনার জেসিকা টিশ এক সংবাদ সম্মেলনে জানান, হামলায় মোট পাঁচজন গুলিবিদ্ধ হন, যাদের মধ্যে চারজন ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের একজন হলেন ৩৬ বছর বয়সী দিদারুল ইসলাম, যিনি বাংলাদেশি বংশোদ্ভূত এবং নিউইয়র্ক পুলিশ বিভাগে তিন বছর ছয় মাস ধরে…
বাংলাদেশ এখন একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও উন্নয়নপর্ব অতিক্রম করছে এবং এই যাত্রায় চীন অন্তর্বর্তী সরকারের পাশে রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। মঙ্গলবার (২৯ জুলাই) জাতীয় প্রেসক্লাবে কূটনৈতিক সংবাদদাতা অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে তিনি বলেন, “বাংলাদেশে একটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হোক—এটাই চীনের প্রত্যাশা। তবে এই সিদ্ধান্ত নেওয়ার একমাত্র অধিকার বাংলাদেশের জনগণের। বাইরের কোনো দেশের নয়।” চীনা রাষ্ট্রদূত বলেন, “বাংলাদেশ এখন সংস্কার ও উন্নয়নের গুরুত্বপূর্ণ একটি পর্বে রয়েছে। এই প্রক্রিয়ায় আমরা অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাকে সমর্থন জানাচ্ছি। আমরা আশা করি দেশটি তার প্রেক্ষাপটে উপযুক্ত উন্নয়ন পথে এগিয়ে যাবে।” তিনি বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা…
গণতান্ত্রিক পদ্ধতিতেই দেশের দীর্ঘমেয়াদি সংকটগুলোর সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীতে জাতিসংঘ মানবাধিকার সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত ‘জুলাই স্মরণ’ অনুষ্ঠানে তিনি বলেন, “আমি বিশ্বাস করি একটি গণতান্ত্রিক ব্যবস্থা আমাদের সমস্যাগুলোকে ধীরে ধীরে সমাধান করবে। কোনো বৈপ্লবিক ঘটনা নয়, ধৈর্য ও সহনশীলতার মধ্য দিয়েই বদল আসবে।” তিনি বলেন, “আমাদের মধ্যে সহনশীলতার অভাব রয়েছে, যা আমাদের নিজেরই তৈরি। এখান থেকে বেরিয়ে আসতে হবে।” ফখরুল বলেন, “আমরা আশা করছি, প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী দেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। প্রতিষ্ঠিত হবে জনগণের প্রতিনিধিত্বশীল সরকার।” তিনি মনে করেন, প্রতিষ্ঠান ধ্বংসের কারণেই দেশে সংকট ঘনীভূত…
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিতে জাতীয় ঐকমত্য গঠনে সরকার কাজ করছে। মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীতে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, “আমাদের লক্ষ্য একটি এমন সমাজ গঠন করা, যেখানে সব বাংলাদেশি শান্তি, গর্ব, স্বাধীনতা ও মর্যাদার সঙ্গে বসবাস করতে পারবেন।” অধ্যাপক ইউনূস জানান, বর্তমানে সরকার যেমন সংস্কার কর্মসূচি বাস্তবায়নে কাজ করছে, তেমনি মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনতে জাতিসংঘের সহযোগিতায় গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, “ন্যায়বিচার কেবল শাস্তি নয়, এর অর্থ হলো রাষ্ট্রীয় ক্ষমতা যেন আর কখনো দমন-পীড়নের অস্ত্র না হয়।” জুলাই-আগস্ট ২০২৪ সালের সহিংসতা…
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই নির্বাচন। মঙ্গলবার (২৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডাকসু নির্বাচন কমিশনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মো. মাহফুজুর রহমান এই ঘোষণা দেন। ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনের দিন সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। ভোটগ্রহণ শেষে একই দিন সিনেট ভবনের সম্মেলন কক্ষে ভোট গণনা এবং ফলাফল ঘোষণা করা হবে। হলভিত্তিক ইউনিয়ন নির্বাচনগুলোর ফলাফল সংশ্লিষ্ট ছাত্রাবাস থেকেই প্রকাশ করা হবে ওই দিনই। মনোনয়ন প্রক্রিয়া শুরু হবে ১২ আগস্ট থেকে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র…
চব্বিশের গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ‘জাতির সম্পদ’ হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (২৯ জুলাই) জাতিসংঘের মানবাধিকার সংস্থার উদ্যোগে রাজধানীতে আয়োজিত ‘জুলাই স্মরণ’ সভায় তিনি বলেন, “শহীদ ও জীবিত শহীদরা আমাদের জাতীয় সম্পদ। তাদের যথাযথ স্বীকৃতি ও সম্মান নিশ্চিত করা রাষ্ট্র ও জাতির দায়িত্ব।” তিনি বলেন, “বিচার, সংস্কার ও নির্বাচন, এই তিনটি প্রক্রিয়া সমান্তরালভাবে এগিয়ে নিতে হবে। এর ব্যত্যয় হলে জাতীয় বিপর্যয়ের আশঙ্কা থেকে যায়।” ডা. শফিক বলেন, “ইতিহাস যেন ভুলে না যাই। আজকের অবস্থান এসেছে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে। তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ও দায়বদ্ধতা থাকা উচিত।” তিনি জানান, অনেক শহীদ পরিবারের সদস্য এখনো…
১৯৭১ সালের জুলাই মাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধ একটি নতুন মোড় নেয়। এই সময়ে মুক্তিবাহিনী পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে সশস্ত্র গেরিলা যুদ্ধের কৌশল গ্রহণ করে, যা স্বাধীনতা সংগ্রামকে ত্বরান্বিত করে। জুলাই ১৯৭১—এ গেরিলা যুদ্ধের প্রসার মুক্তিযুদ্ধকে একটি গণযুদ্ধে রূপান্তরিত করে। এই সময়ে মুক্তিবাহিনীর আক্রমণাত্মক কৌশল পাকিস্তানি সেনাদের মনোবল ভেঙে দেয় এবং স্বাধীনতার পথকে আরও সুদৃঢ় করে। এই মাসেই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের গতি প্রকৃতপক্ষে পালটে যায়, যা পরবর্তীতে ডিসেম্বর মাসে চূড়ান্ত বিজয়ের দিকে এগিয়ে নিয়ে যায়। ১৯৭১ সালের জুলাই মাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুধু সশস্ত্র সংগ্রামেই সীমিত থাকেনি এটি রূপ নেয় সাংস্কৃতিক প্রতিরোধে। এই সময়ে ‘স্বাধীন বাংলা ফুটবল দল’ গঠিত হয়, যারা খেলার মাঠকে মুক্তিযুদ্ধের…
মুহাম্মদ দিদারুল ইসলাম বাংলাদেশের প্রধানতম ব্যস্ত নগর চট্টগ্রাম। এই গুরুত্বপূর্ণ নগরটিও পরিকল্পিতভাবে গড়ে ওঠে নাই। প্রাকৃতিক সৌন্দর্যের নান্দনিক সন্তান বন্দরনগরীর ফুসফুস সীমাবদ্ধ হয়ে পড়েছে সিআরবি এলাকায়। এখানে বুকে ইতিহাস জমা করে আছে দশদিকে ডালপালা মেলে দেওয়া প্রাচীন বনস্পতি আর আর অঢেল পুষ্পপত্রপল্লব। গড়ে উঠেছে সমৃদ্ধ জীববৈচিত্র্য আর নিত্য আকাশের সাথে কথা বলা পাহাড়। দুই পাশে পাহাড়ের অশেষ সুন্দরকে সাক্ষী রেখে মাঝখানে বয়ে গেছে কংক্রিটের নদী ‘টাইগার পাস থেকে লালখান বাজার সড়ক’। এই সড়কের দুই পাশে এবার বর্ষায় সবুজের বিস্ফোরণ ঘটেছে। কর্মব্যস্ততায় মুখর নগরের অনুষঙ্গ মানসিক ও শারীরিক ক্লান্তিতে সজীবতার পরশ বুলাচ্ছে এই সড়ক। বর্ষা মৌসুমের ভেজা হাওয়া ফিসফিসিয়ে বলছে, “এই…
