Author: সংবাদ প্রবাহ

সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন জানিয়েছেন, ২০২৪ সালের ৫ আগস্টের গণআন্দোলন দমনে আগের রাতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে বৈঠক ডাকেন এবং চূড়ান্ত নির্দেশ দেন। সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত তথ্যানুসারে ২৪ মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে দেওয়া লিখিত জবানবন্দিতে সাবেক পুলিশ প্রধান বলেন, “আন্দোলন দমনের উদ্দেশ্যে হেলিকপ্টার ব্যবহার করে নজরদারি, গুলি ও ভয়ভীতি সৃষ্টির পরিকল্পনা হয়। এটি রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। আমি এই অপারেশনে যুক্ত ছিলাম না।” তিনি বলেন, “৪ আগস্ট বেলা ১১টায় প্রথম বৈঠকে আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তিন বাহিনীর প্রধান এবং আমি উপস্থিত ছিলাম। এরপর রাত ১০টার বৈঠকে উপস্থিত ছিলেন শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা, স্বরাষ্ট্রমন্ত্রী কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, র‍্যাব…

বিস্তারিত

২০২৪ সালের জুলাই-আগস্টে দেশে ফ্যাসিবাদবিরোধী গণ-আন্দোলন চলাকালে প্রায় প্রতিরাতে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক হতো। সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত সূত্র অনুসারে ২৪ মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে দেওয়া লিখিত জবানবন্দিতে তিনি বলেন, তিনি বলেন, “বৈঠকে স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর, অতিরিক্ত সচিব টিপু সুলতান ও রেজা মোস্তাফা, এসবি প্রধান মনিরুল ইসলাম, ডিবি প্রধান হারুন অর রশিদ, র‍্যাবের ডিজি হারুন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, আনসার ডিজি মেজর জেনারেল এ কে এম আমিনুল হক, এনটিএমসির ডিজি মেজর জেনারেল জিয়াউল আহসান এবং ডিজিএফআই-এনএসআইয়ের কর্মকর্তারা নিয়মিত উপস্থিত থাকতেন।” সাবেক পাুলিশ প্রধান বলেন, “আন্দোলন দমনের উদ্দেশ্যে হেলিকপ্টার ব্যবহার করে নজরদারি, গুলি ও…

বিস্তারিত

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের জবানবন্দিতে উঠে এসেছে, শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশেই জুলাই গণ-অভ্যুত্থানের সময় হেলিকপ্টার থেকে গুলি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত সূত্র অনুসারে ২৪ মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে দেওয়া জবানবন্দিতে তিনি বলেন, “আন্দোলন দমনের উদ্দেশ্যে হেলিকপ্টার ব্যবহার করে নজরদারি, গুলি ও ভয়ভীতি সৃষ্টির পরিকল্পনা হয়। এটি রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। আমি এই অপারেশনে যুক্ত ছিলাম না।” তিনি আরও জানান, র‍্যাবের মহাপরিচালক হারুন অর রশিদ ও সেনাবাহিনীর সহযোগিতায় এই কার্যক্রম পরিচালিত হয়। জবানবন্দিতে সাবেক আইজিপি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত হয়। তখন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আমাকে বিষয়টি অবহিত করেন।…

বিস্তারিত

ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনি। তিনি জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে কানাডা এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে। এ ঘোষণাকে দেশটির পররাষ্ট্রনীতিতে ‘নাটকীয় পরিবর্তন’ হিসেবে দেখা হচ্ছে, যা সঙ্গে সঙ্গেই প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। বুধবার (৩০ জুলাই) কানাডার রাজধানী অটোয়া থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। প্রধানমন্ত্রী কারনি বলেন, “দ্বি-রাষ্ট্র সমাধানের আশা ধরে রাখতে এবং শান্তিপূর্ণ সমাধানের পথ উন্মুক্ত রাখতে এই পদক্ষেপ প্রয়োজনীয়।” তিনি জানান, “২০২৫ সালের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে কানাডা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে।” এর ফলে ফ্রান্স ও যুক্তরাজ্যের পর কানাডা তৃতীয় দেশ হিসেবে এই সিদ্ধান্ত ঘোষণা করল। ইসরায়েল কানাডার…

বিস্তারিত

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, গভীর সমুদ্র ও প্রাণিসম্পদ খাতে বাংলাদেশের বিপুল সম্ভাবনা থাকলেও তা যথাযথভাবে কাজে লাগানো হচ্ছে না। এই অবহেলার কারণে দেশ অর্থনীতির এক গুরুত্বপূর্ণ সুযোগ হারাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। বুধবার (৩০ জুলাই) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, “এটি একটি ব্যতিক্রমধর্মী মন্ত্রণালয়—যা একসঙ্গে খামার ও সমুদ্র উভয়ের সম্পদ নিয়ে কাজ করে। কিন্তু এখনও আমরা সাগরের পুরো জগতে প্রবেশ করিনি।” তিনি আরও বলেন, “আমাদের জানতে হবে—আমাদের কী ধরনের মৎস্য সম্পদ আছে, কী হারাচ্ছি এবং কেন পিছিয়ে আছি। সঠিক পরিকল্পনা ও গবেষণার…

বিস্তারিত

গাজা উপত্যকায় ত্রাণ সংগ্রহ করতে গিয়ে নতুন করে প্রাণ হারিয়েছেন অন্তত ৪৮ ফিলিস্তিনি। এ ঘটনায় আহত হয়েছেন বহু মানুষ। মঙ্গলবার (৩০ জুলাই) রাতে উত্তর গাজার জিকিম ক্রসিং এলাকায় এই প্রাণঘাতী সহিংসতার ঘটনা ঘটে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। জিকিম ক্রসিং বর্তমানে মানবিক সহায়তা প্রবেশের অন্যতম প্রধান পথ। নিহত ও আহতদের অনেকেই খাবারের সন্ধানে সেখানে জড়ো হয়েছিলেন। গাজার শিফা হাসপাতাল এবং আল-সারায়া ফিল্ড হাসপাতাল সূত্রে জানা গেছে, শতাধিক আহত ও নিহতকে বিভিন্ন হাসপাতালে আনা হয়েছে। কিন্তু কে গুলি চালিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ওই এলাকার নিয়ন্ত্রণে থাকা ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকেও ঘটনার বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। গাজার জরুরি বিভাগের…

বিস্তারিত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার (৩০ জুলাই) কপার বা তামার ওপর সীমিত আকারে আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। তবে এই শুল্ক কাঁচা বা পরিশোধিত কপার ধাতুর ক্ষেত্রে প্রযোজ্য হবে না, বরং প্রযোজ্য হবে আধা-প্রক্রিয়াজাত পণ্যের ওপর। ওয়াশিংটন থেকে জানানো হয়, শুক্রবার থেকে এই শুল্ক কার্যকর হবে। সিদ্ধান্তের খবর সামনে আসার পর তাৎক্ষণিকভাবে কপার বাজারে প্রভাব পড়ে—যেখানে মূল্য প্রায় ২০ শতাংশ কমে যায়। কারণ শুল্ক আরোপের গুজব ছড়ানোর পরই চলতি মাসের শুরুতে কপার প্রতি পাউন্ডের দাম রেকর্ড ৫.৮০ ডলার ছাড়িয়ে যায়। চিলি বিশ্বের সবচেয়ে বড় কপার উৎপাদক এবং যুক্তরাষ্ট্রের প্রধান সরবরাহকারী, এই ঘোষণায় স্বস্তি প্রকাশ করেছে। চিলির রাষ্ট্রীয় খনিশিল্প প্রতিষ্ঠান কোডেলকোর…

বিস্তারিত

জুলাই সনদকে “জাতির সঙ্গে একটি বাধ্যতামূলক সামাজিক চুক্তি” হিসেবে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, এই ঐক্যমতের দলিল অমান্য করার সাহস কোনো রাজনৈতিক দল দেখাবে না। বুধবার (৩০ জুলাই) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের (এনসিসি) আয়োজিত দ্বিতীয় দফার সংলাপের ২২তম অধিবেশনে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে চা বিরতির সময় তিনি এ মন্তব্য করেন। সালাহউদ্দিন আহমেদ বলেন, “এই সনদ একটি স্বচ্ছ, সম্প্রচারিত জাতীয় সংলাপের মাধ্যমে গঠিত হয়েছে। এটি কেবল রাজনৈতিক দলগুলোর মধ্যে নয়—জাতি, জনগণ ও সমস্ত রাজনৈতিক শক্তির মধ্যে একটি ঐকমত্য। এটি একটি জাতীয় সামাজিক চুক্তি, যা ভবিষ্যৎ জাতীয় সংসদের মাধ্যমেই বাস্তবায়িত হবে।” বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং…

বিস্তারিত

অন্তর্বর্তী সরকারের যেকোনো ভুল সিদ্ধান্ত দেশের গণতান্ত্রিক যাত্রাকে গুরুতর সংকটে ফেলতে পারে বলে সতর্ক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, এসব ভুল সিদ্ধান্ত ফ্যাসিবাদ, উগ্রবাদ এবং মৌলবাদের উত্থানের পথ সুগম করতে পারে। ঢাকার আশুলিয়ার শ্রীপুরে দারুল ইহসান মাদরাসা মাঠে বুধবার (৩০ জুলাই) বিএনপির ঢাকা জেলা শাখা আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে ভার্চুয়াল ভাষণে তিনি এ কথা বলেন। ২০২৪ সালের জুলাই মাসে গণআন্দোলনের সময় আশুলিয়ায় নিহতদের স্মরণে এ কর্মসূচির আয়োজন করা হয়। ওই সময় শহীদদের মরদেহ পুড়িয়ে ফেলার অভিযোগ রয়েছে। তারেক রহমান বলেন, “জনগণ এই অন্তর্বর্তী সরকারের ওপর আস্থা রেখেছিল এই আশায় যে, তারা জনগণের অধিকার ফিরিয়ে দেবে। কিন্তু আমরা…

বিস্তারিত

দেশের চামড়া শিল্পে দীর্ঘদিনের অবহেলা ও অনিয়মকে ‘হারানো অর্থনৈতিক সম্ভাবনা’ হিসেবে আখ্যায়িত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এই শিল্পের সম্ভাবনাকে যথাযথ মূল্যায়ন না করায় জাতীয় অর্থনীতি লাভবান হওয়ার সুযোগ হারিয়েছে। বুধবার (৩০ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রস্তুতি নিয়ে উচ্চ পর্যায়ের পর্যালোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। প্রধান উপদেষ্টা বলেন, “দেশের চামড়া শিল্পের ব্যাপারে আমরা অপরাধ করেছি, এটার সঠিক মূল্যায়ন করিনি। এই শিল্প দিয়ে আমাদের অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়নি।” তিনি এই খাতের সংকট নিরসনে একটি পৃথক বৈঠকের আয়োজনের নির্দেশ দেন এবং বলেন, “আমাদের নিজেদের স্বার্থে, নিজেদের অর্থনীতির…

বিস্তারিত