Author: সংবাদ প্রবাহ

ভালোবাসা শুধু আবেগ ও স্বার্থে টিকে থাকে না। সম্পর্ক চায় সময়, বোঝাপড়া ও যত্ন। আধুনিক মনোবিজ্ঞান বলছে, যেসব সম্পর্ক দীর্ঘমেয়াদি ও স্থিতিশীল, সেখানে অংশীদাররা প্রতিদিন ন্যূনতম ২০ মিনিট সময় একে অপরের প্রতি মনোযোগ দিয়ে ব্যয় করেন, এসময় তারা প্রযুক্তি বা বাইরের জগৎ প্রবেশ করে না। সুস্থ সম্পর্কের জন্য প্রথম ও প্রধান চাবিকাঠি হচ্ছে ‘কোয়ালিটি টাইম’। সেটা হতে পারে একসঙ্গে সকালের চা, বা দিনে ১৫ মিনিট ‘ডিভাইস-ফ্রি কনভারসেশন’। এই সময়টাতে একে অপরের মনোভাব, দুশ্চিন্তা বা ছোটখাটো সফলতা ভাগ করে নেওয়া সম্পর্কের গভীরতা বাড়ায়। দ্বিতীয়ত, সম্পর্ক মানে দায়িত্ব ভাগাভাগি। ঘরের কাজ হোক কিংবা আর্থিক বিষয়, সমঝোতার ভিত্তিতে সিদ্ধান্ত নিলে আস্থার ভিত মজবুত…

বিস্তারিত

ওজন কমানো বা নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে আমাদের অর্ধেক চেষ্টাই শুধু রাতের খাবার সংক্রান্ত অবহেলা ও সচেতনতার অভাবে ব্যর্থ হয়। পুষ্টিবিদরা বলেন, ‘আপনি সকালে যা খাচ্ছেন তা আপনার শক্তি দেয়, কিন্তু রাতে যা খাচ্ছেন, তা আপনার শরীরে জমা হয়।’ রাত ৮টার পর ভারী বা উচ্চ ক্যালোরিযুক্ত খাবার খেলে শরীর তা যথাযথভাবে প্রসেস করতে পারে না। কারণ রাতে বিপাক হার কমে যায়, হরমোনের কার্যকারিতা পালটে যায়, এবং পরিপাকতন্ত্র বিশ্রামের দিকে যায়। ফলাফল হলো চর্বি জমা, ইনসুলিন রেজিস্ট্যান্স এবং ঘুমের ব্যাঘাত। তাই রাতের খাবারে ভাত বা রুটি খুব অল্প পরিমাণে, প্রোটিন হিসেবে সেদ্ধ ডিম, গ্রিলড মাছ বা মুরগি রাখা যেতে পারে। পাশাপাশি শাকসবজি…

বিস্তারিত

দেশের অন্যতম প্রভাবশালী ও জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম তার দীর্ঘ অভিনয়জীবনে মঞ্চ, টেলিভিশন, ওটিটি এবং চলচ্চিত্রে বহুমাত্রিক চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। তবে অভিনয়জীবনের মধ্যেই কখনো কখনো ভিন্ন পেশার কথা ভাবেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, কোনো একসময় অভিনয় ছাড়লে সাংবাদিকতাকে বেছে নিতে পারেন। মোশাররফ করিম বলেন, “আমার মাঝে মাঝে মনে হয়, অভিনয় ছেড়ে দেব। কিন্তু আমি দেখেছি, সেটা ১০-১২ দিনের বেশি সম্ভব হয় না। তখন মনে হয়, আমি ভুল ভাবছিলাম। কারণ আমি অন্য কিছু পারি না, পারবও না। এমনকি উপভোগও করি না।” সাক্ষাৎকারে অভিনেতা জানান, তার মনে লেখালেখি ও সাংবাদিকতার প্রতি দীর্ঘদিন ধরেই আকর্ষণ রয়েছে। তার ভাষায়, “সাংবাদিকতা…

বিস্তারিত

চীনে জন্মহার আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে একক ভাতা চালু করেছে সরকার। নতুন এই নীতির আওতায়, তিন বছরের কম বয়সী প্রতিটি শিশুর জন্য বছরে ৩,৬০০ ইউয়ান (প্রায় ৫০ হাজার টাকা বা ৫০০ মার্কিন ডলার) করে আর্থিক সহায়তা পাবেন অভিভাবকরা। সরকারি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এই উদ্যোগে অন্তত দুই কোটির বেশি পরিবার উপকৃত হবে বলে আশা করা হচ্ছে। শিশু লালনপালনের ব্যয় সামাল দিতে এই ভাতা সহায়ক হবে বলেই মনে করছে বেইজিং। যদিও প্রায় এক দশক আগে চীনের বহুল সমালোচিত এক-সন্তান নীতি বাতিল করা হয়েছিল, তবুও দেশটির জন্মহার ধারাবাহিকভাবে কমছে। বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চরম জনসংখ্যাগত সংকটের মুখে দাঁড়িয়ে, যার…

বিস্তারিত

যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক হ্রাস সংক্রান্ত ঐতিহাসিক বাণিজ্য চুক্তিকে ‘সুস্পষ্ট কূটনৈতিক বিজয়’ হিসেবে আখ্যায়িত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “এটি বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির পথে একটি উল্লেখযোগ্য সাফল্য।” শুক্রবার (১ আগস্ট) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এই প্রতিক্রিয়া জানান। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি কার্যালয়ের (USTR) মধ্যে তিন দিনের টানা আলোচনা শেষে বাংলাদেশের ওপর আরোপিত আমদানি শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ করা হয়। “অসাধারণ কৌশলগত দক্ষতা” অধ্যাপক ইউনূস বলেন, “প্রত্যাশিত হারের চেয়ে ১৭ শতাংশ কমিয়ে ২০ শতাংশে শুল্ক নির্ধারণের মাধ্যমে আমাদের আলোচকরা অবিচল প্রতিশ্রুতি ও অসাধারণ কৌশলগত দক্ষতা…

বিস্তারিত

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যে আমদানি শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ করেছে হোয়াইট হাউস। ওয়াশিংটনে টানা কয়েক দফা আলোচনার শেষ রাউন্ডে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এর ফলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানির প্রতিযোগিতামূলক অবস্থান রক্ষা পেল। বৃহস্পতিবার (৩১ জুলাই) হোয়াইট হাউস এক প্রেস বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেয়। জানানো হয়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি অফিসের (USTR) মধ্যে চূড়ান্ত বৈঠকের পর নতুন শুল্ক হার নির্ধারিত হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ যে ২০ শতাংশ শুল্ক হারে সম্মত হয়েছে, তা ভিয়েতনাম, শ্রীলঙ্কা, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার মতো প্রতিযোগী দেশের বর্তমান শুল্ক হারের সমপর্যায়ের। ভারতের চেয়ে সুবিধাজনক অবস্থান…

বিস্তারিত

জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা থেকে একক নেতৃত্ব দেওয়া হয়নি বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভ্যুত্থানে শিবিরের নেতৃত্বের দাবি এবং সেই প্রেক্ষিতে সাদিক কায়েমের বক্তব্যকে ‘মিথ্যাচার’ হিসেবে উল্লেখ করেছেন। বৃহস্পতিবার (৩১ জুলাই) নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম এসব মন্তব্য করেন। তিনি বলেন, “শিবির নেতা সাদিক কায়েম সম্প্রতি এক টকশোতে দাবি করেছেন যে, ছাত্রশক্তির গঠনপ্রক্রিয়ায় শিবির ছিল এবং তাদের নির্দেশেই আমরা কাজ করতাম। এটি মিথ্যাচার। সাদিক কায়েম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয়ক ছিলেন না। কিন্তু অভ্যুত্থানের সময় তাকে প্রচারমূলক কারণে ব্রিফিংয়ে বসতে দেওয়া হয়েছিল।” “অভ্যুত্থান কোনো পক্ষের একক…

বিস্তারিত

গত বছরের ১লা আগস্ট, বৃষ্টিভেজা দিনে রাজধানীর ফার্মগেটে দৃশ্যমাধ্যমের শিল্পীদের সমাবেশে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা ‘জুলাই বিপ্লবে’ সক্রিয় ভূমিকা পালনকারী এই অভিনেত্রী, সেই দিনের গভীর অভিজ্ঞতা নিয়ে সম্প্রতি তার ফেসবুক অ্যাকাউন্টে একটি আবেগঘন পোস্ট লিখেছেন। এক বছর পরেও সেই স্মৃতি তার মনে কতটা জীবন্ত, তা স্পষ্ট ফুটে উঠেছে তার লেখায়। বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুক পোস্টে বাঁধন লেখেন, “রাত থেকেই মানসিকভাবে আমি অতিরিক্ত চাপে ছিলাম। তবে একধরনের উত্তেজনাও বোধ করছিলাম, যে কারণে হয়তো সারা রাত ঘুমাতে পারিনি। ভোরে বিছানা থেকে উঠি। স্নিকার্স পায়ে দিই। কারণ, আমি জানতাম না…

বিস্তারিত

ছাত্র-জনতার অভূতপূর্ব অভ্যুত্থানের স্পিরিটকে উপজীব্য করে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে ৯ দিনব্যাপী ‘জুলাই পুনর্জাগরণ নাট্য উৎসব’। সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় বৃহস্পতিবার (৩১শে জুলাই) থেকে শুরু হওয়া এই বিশেষ নাট্য উৎসব চলবে আগামী ৮ই আগস্ট পর্যন্ত। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল থিয়েটার এবং এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রতিদিন সন্ধ্যা ৭টায় বিভিন্ন নাট্যদলের নাটক প্রদর্শিত হবে। গতকাল সন্ধ্যা ৬টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজন শুরু হয়। প্রথম দিনের নাটক হিসেবে মঞ্চস্থ হয় টিম কালারস-এর প্রযোজনা ‘রি-রিভোল্ট’। এটি রচনা ও নির্দেশনা দিয়েছেন নায়লা আজাদ। আসছে আরও বৈচিত্র্যময় পরিবেশনা উৎসবের দ্বিতীয় দিন…

বিস্তারিত

জাতীয় ঐকমত্য কমিশন সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির ভিত্তিতে ১০০ সদস্যের উচ্চকক্ষসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে। তবে বিএনপির মতো কয়েকটি দল এসব সিদ্ধান্তে আপত্তি জানিয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের সংলাপের শেষ দিনে এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হওয়ায় সংসদের উভয় কক্ষের সদস্যদের গোপন ভোটে রাষ্ট্রপতি নির্বাচন এবং বাছাই কমিটির মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারপ্রধান নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নিয়োগ ও ভিন্নমত ঐকমত্য কমিশন রাষ্ট্রের চারটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নিয়োগের বিধান সংবিধানে অন্তর্ভুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। এই প্রতিষ্ঠানগুলো হলো: সরকারি কর্ম কমিশন (পিএসসি), দুর্নীতি দমন কমিশন (দুদক), মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি)…

বিস্তারিত