Author: সংবাদ প্রবাহ
নোয়াখালীর বেগমগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক পরিবারের সাতজন নিহত এবং একজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। বুধবার (৬ আগস্ট) ভোরে উপজেলার জগদিশপুর এলাকায় চৌমুহনী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেলে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, লক্ষ্মীপুর জেলার হাজিরপাড়া ইউনিয়নের চৌপল্লী গ্রামের ওমান প্রবাসী বাহার উদ্দিন তার স্ত্রী, সন্তান ও আত্মীয়দের নিয়ে মাইক্রোবাসযোগে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন। চালক নিয়ন্ত্রণ হারালে যাত্রীবাহী মাইক্রোবাসটি সড়ক থেকে ছিটকে পাশের খালে পড়ে যায়। ঘটনাস্থলেই বাহার উদ্দিনের স্ত্রী কবিতা, কন্যা মিমসহ সাতজনের মৃত্যু হয়। আহত একজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখনো হতাহতদের পূর্ণ পরিচয় জানানো…
এক বছর আগে উত্তর আটলান্টিক মহাসাগরে ওশেনগেটের ‘টাইটান’ সাবমার্সিবল বিস্ফোরণে নিহত হন পাঁচজন। ঘটনাটি তখন বিশ্বজুড়ে আলোড়ন তুললেও, সম্প্রতি মার্কিন কোস্ট গার্ডের ৩২০ পৃষ্ঠার বিশ্লেষণী তদন্ত প্রতিবেদন প্রকাশের পর এটিকে আর কেবল প্রযুক্তিগত ব্যর্থতা বলে এড়িয়ে যাওয়া যাচ্ছে না। বরং এটি এখন কর্পোরেট অবহেলা, দায়িত্বহীন নেতৃত্ব এবং বিধিনিষেধ এড়ানোর কৌশলগত অপচেষ্টার এক ভয়াবহ উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে। বিস্ফোরণ নয়, ধ্বংসপ্রাপ্ত একটি মূল্যবোধের প্রতিচ্ছবি ২০২৩ সালের ১৮ জুন, প্রায় ১২,৫০০ ফুট পানির নিচে টাইটানিকের ধ্বংসাবশেষে পৌঁছানোর চেষ্টা করছিল ওশেনগেটের টাইটান সাবমার্সিবল। কিন্তু পথেই তা চাপে চূর্ণ হয়ে মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যায়। এই যাত্রায় ছিলেন কোম্পানির সিইও স্টকটন রাশ, ফরাসি টাইটানিক…
২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, রমজানের আগেই নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে অনুরোধ জানানো হবে। এই লক্ষ্যে প্রধান নির্বাচন কমিশনারের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হবে বলে জানান তিনি। বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ এবং বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচারিত ভাষণটি শুরু হয় রাত ৮টা ২০ মিনিটে, জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তির দিনে। এর আগে বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিনি ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করেন। ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করছি’ ভাষণে অধ্যাপক ইউনূস বলেন, “এবার আমাদের সর্বশেষ দায়িত্ব…
মঙ্গলবার (৫ আগস্ট) বিকালে সংসদের দক্ষিণ প্লাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে পরবর্তী নির্বাচিত সরকারের মাধ্যমে ‘রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি’ দেয়ার ঘোষণা সম্বলিত জুলাই ঘোষণাপত্র পাঠ করেন। জুলাই ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠানে প্রথমে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়া হয় এবং শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর জুলাই আন্দোলন নিয়ে একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। পরে প্রধান উপদেষ্টা এবং রাজনৈতিক দলগুলোর শীর্ষনেতারা মিলিতভাবে ঘোষণাপত্র পাঠ করেন। জুলাই ঘোষণাপত্র ১। যেহেতু উপনিবেশ বিরোধী লড়াইয়ের সুদীর্ঘকালের ধারাবাহিকতায় এই ভূখণ্ডের মানুষ দীর্ঘ ২৩ বছর পাকিস্তানের স্বৈরশাসকদের বঞ্চনা ও শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এবং নির্বিচার গণহত্যার…
দিদারুল ইসলাম | চট্টগ্রাম চট্টগ্রামে ‘সাংবাদিক-ছাত্র-জনতার সমাবেশ’-এ বক্তৃতা দিতে গিয়ে সাংবাদিকতার পেশাগত নিরপেক্ষতা ও দায়িত্ববোধ নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সাংবাদিকতা যেন কোনো রাজনৈতিক দলের মুখপাত্রে পরিণত না হয়—বরং তা হতে হবে জনগণের কণ্ঠস্বর। ৫ আগস্ট মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিনে প্রেসক্লাব চত্বরে আয়োজিত এই সমাবেশে তিনি বলেন, “আমরা চাই সত্যনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতা, যা নতুন বাংলাদেশ গঠনের ভিত্তি হয়ে উঠবে।” সম্প্রতি ঘটে যাওয়া রাজনৈতিক পালাবদলের পটভূমিতে এই বক্তব্য নতুন রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন হিসেবেই দেখা হচ্ছে। আমীর খসরু বলেন, “আপনাদের বিএনপির সাংবাদিক হওয়ারও দরকার নেই। দেশের…
নবাব খাজা সলিমুল্লাহ বাহাদুর তখন ঢাকার চতুর্থ নবাব। নবাব স্বল্প পরিসরের এ ঢাকা শহরকে সাজিয়েছেন নিজের মনের মতো করে। পরিষ্কার-পরিচ্ছন্নতায় ঢাকার এ ছোট পরিসরের যত্নে নবাব সদা সচেতন। নবাব সবচেয়ে যেটার প্রতি বেশি গুরুত্ব প্রদান করেছেন, সেটি হচ্ছে বুড়িগঙ্গা নদী। কারণ এ নদী কেন্দ্র করেই গড়ে উঠেছে এই শহর ও তার সমৃদ্ধি। বুড়িগঙ্গার চারপাশে নবাব নিজের তত্ত্বাবধানে বৃক্ষরোপণ ফুল ও ফল গাছের সমাহারে শোভাময় করে তুলেছেন। এ এক অপরূপ সৌন্দর্যের অবতারণা। নবাবের মন খারাপ হলেই তিনি বুড়িগঙ্গার তীরে বসে নদীর বুকে ভাসমান জেলে নৌকা দেখে দেখে মন শান্ত করেন এবং নদীর সুমিষ্ট বাতাসের পরশে জুড়িয়ে নেন তপ্ত চিন্তিত হৃদয়। আর…
চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হয়েছে। আজ রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সূচনা বক্তব্য উপস্থাপন শুরু করেন। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান দিনটিকে “ঐতিহাসিক” উল্লেখ করে ন্যায়বিচারের আহ্বান জানান। আজকের শুনানিতে এই মামলার অন্যতম অভিযুক্ত, সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আদালতে হাজির ছিলেন এবং তিনি রাজসাক্ষী হিসেবে তার অবস্থান প্রকাশ করেন। মামলার অপর দুই আসামি যথাক্রমে পলাতক শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবীরা শুনানিতে অংশ নেন। প্রসিকিউশনের…
রাজধানীর শাহবাগ, কেন্দ্রীয় শহীদ মিনার এবং সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় আজ একাধিক রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। এতে সংশ্লিষ্ট এলাকাগুলোতে প্রচণ্ড জনসমাগম ও যানজটের আশঙ্কা তৈরি হয়েছে। এ প্রেক্ষাপটে বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শাহবাগ মোড়ে ছাত্র সমাবেশের আয়োজন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। একই সময়ে বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে জনসভা করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ ছাড়া ১ থেকে ৪ আগস্ট প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানে ‘জুলাই জাগরণ’ কর্মসূচি পালন করছে…
উজানে ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলের প্রভাবে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে আজ রোববার সকালে বিপৎসীমা ছুঁয়েছে। সকাল ৯টায় নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা ব্যারেজে পানির উচ্চতা বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার ছুঁয়ে যায়। ডালিয়া পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, রোববার ভোর থেকে পানির প্রবাহ বাড়তে থাকে। সকাল ৬টায় নদীর পানি ছিল বিপৎসীমার দুই সেন্টিমিটার নিচে, আর তিন ঘণ্টা পর তা গিয়ে দাঁড়ায় বিপৎসীমার ঠিক সমান উচ্চতায়। এর আগের দিন, শনিবার সকাল ৯টায় পানি ছিল বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার নিচে। পানির এই বৃদ্ধির ফলে ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নসহ কয়েকটি নিম্নাঞ্চল ও চরাঞ্চলে নদীর পানি ঢুকে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। পূর্ব…
আকাশে উড়ন্ত অবস্থায় ভয়াবহ দুর্ঘটনার শিকার হওয়া বোয়িং ৭৩৭ ম্যাক্স ৯ বিমানের চার ফ্লাইট অ্যাটেনডেন্ট বোয়িং কোম্পানির বিরুদ্ধে মামলা করেছেন। গত বছরের জানুয়ারিতে আলাস্কা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মাঝআকাশে কেবিনের একটি প্যানেল ছিঁড়ে যাওয়ার ঘটনায় তারা শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হন বলে দাবি করেছেন। ওই চারজন আলাদা আলাদা মামলার মাধ্যমে বোয়িংয়ের বিরুদ্ধে ওয়াশিংটনের কিং কাউন্টি সুপিরিয়র কোর্টে অভিযোগ দায়ের করেছেন। মামলায় তারা অতীত ও ভবিষ্যতের আর্থিক ক্ষয়ক্ষতি, শারীরিক ও মানসিক আঘাত, আবেগজনিত ট্রমা ও চিকিৎসা ব্যয় বাবদ ক্ষতিপূরণ দাবি করেছেন। ফ্লাইট অ্যাটেনডেন্টদের আইনজীবী ট্রেসি ব্র্যামাইয়ার বলেন, “চারজনই প্রশিক্ষণ অনুযায়ী সাহসিকতার সঙ্গে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করেছেন, যদিও নিজেরাই মৃত্যুভয়ে ছিলেন। এটি তাদের…
