Author: সংবাদ প্রবাহ

দেশের প্রখ্যাত লেখক, গবেষক ও বাম ধারার বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর মারা গেছেন। রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম লালা। তিনি জানান, অসুস্থ অবস্থায় বাসা থেকে হাসপাতালে নেওয়ার পর সকাল ১০টা ৫ মিনিটে বদরুদ্দীন উমর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন। বদরুদ্দীন উমর ছিলেন বামপন্থি রাজনীতিবিদ, তাত্ত্বিক, লেখক ও গবেষক। দীর্ঘ রাজনৈতিক ও বৌদ্ধিক জীবনে তিনি বাংলাদেশের সমাজ-রাজনীতি ও সংস্কৃতি নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণা করেছেন। চলতি বছর সরকার তাকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করলেও তিনি তা…

বিস্তারিত

বাংলাদেশের রাজনীতি আজ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ পথচলার পর এই জাতি এমন এক বাস্তবতায় উপনীত হয়েছে, যেখানে জনগণের প্রত্যাশা, রাজনৈতিক দলের কৌশল, আন্তর্জাতিক চাপ এবং রাষ্ট্রযন্ত্রের চরিত্র—সবকিছু মিলেমিশে নতুন এক প্রশ্নের জন্ম দিচ্ছে: বাংলাদেশের রাজনীতি আসলে কোন পথে যাচ্ছে? এই প্রশ্নের উত্তর সহজ নয়। কারণ রাজনীতির পথ কখনো একরৈখিক হয় না; তা কখনো বাঁক নেয়, কখনো ছিটকে যায়, আবার কখনো নতুন দিক উন্মোচিত করে। স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের রাজনৈতিক যাত্রা ছিল উত্থান-পতনের। মুক্তিযুদ্ধের আদর্শ ছিল গণতন্ত্র, সমতা ও স্বাধীনতার পূর্ণ নিশ্চয়তা। কিন্তু ইতিহাসের বিভিন্ন বাঁকে সেই আদর্শ বহুবার বাধাগ্রস্ত হয়েছে। কখনো একদলীয় শাসন, কখনো সামরিক শাসন, আবার কখনো দুর্বল…

বিস্তারিত

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোরনো প্রদেশে বোকো হারাম জঙ্গিদের হামলায় অন্তত ৫৫ জন নিহত হয়েছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে ক্যামেরুন সীমান্তের কাছে দারুল জামা গ্রামে এই হামলার ঘটনা ঘটে। খবর দিয়েছে আল জাজিরা। গ্রামবাসীদের বরাতে জানা যায়, মোটরসাইকেলে করে আসা সশস্ত্র বোকো হারাম সদস্যরা নির্বিচারে গুলি চালায় এবং ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেয়। নিহতের সঠিক সংখ্যা নিয়ে ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। সরকার-সমর্থিত মিলিশিয়ার কমান্ডার বাবাগানা ইব্রাহিম এএফপিকে জানান, নিহতদের মধ্যে ছয় সেনাসদস্যসহ মোট ৫৫ জন রয়েছেন। তবে দারুল জামার এক স্থানীয় নেতা রয়টার্সকে বলেন, শনিবার সকাল পর্যন্ত অন্তত ৭০টি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আরও অনেকে নিখোঁজ আছেন। তিনি আরও জানান, জঙ্গিরা ঘরে…

বিস্তারিত

আজহার আলী সরকার বাংলাদেশে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন না হলে রাজপথে বিক্ষোভ ও রাজনৈতিক অস্থিরতা দেখা দেওয়ার বড় ঝুঁকি রয়েছে বলে মনে করছেন দক্ষিণ এশিয়াবিষয়ক বিশ্লেষক মাইকেল কুগেলম্যান। যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ফরেন পলিসির সাউথ এশিয়া ব্রিফে বুধবার (৩ সেপ্টেম্বর) তিনি বাংলাদেশে নির্বাচন না হলে এই অস্থিরতার আশঙ্কা প্রকাশ করেছেন। কুগেলম্যান লেখেন, নির্বাচন কমিশন ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এটি বাংলাদেশের জনগণের জন্য একটি স্বস্তির বিষয়, কারণ তারা নির্বাচনী পরিকল্পনা সঠিক পথে এগোচ্ছে, এমনটি দেখতে চায়। তবে নির্বাচন বিলম্বিত হলে রাজপথে বিক্ষোভ ও সহিংসতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গত মাসে…

বিস্তারিত

বাংলাদেশের বাম ধারার অন্যতম প্রধান চিন্তাবিদ বদরুদ্দীন উমর জীবনের শেষ দিন পর্যন্ত রাজনীতি, সমাজ ও সংস্কৃতি নিয়ে লিখে গেছেন, ভেবেছেন এবং সক্রিয় থেকেছেন। লেখক, গবেষক, তাত্ত্বিক ও বিপ্লবী রাজনীতিবিদ হিসেবে তার নাম বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ও বৌদ্ধিক পরিসরে অনন্য হয়ে থাকবে। ১৯৩১ সালের ২০ ডিসেম্বর পশ্চিমবঙ্গের বর্ধমান শহরে জন্ম নেওয়া উমরের শৈশব ও কৈশোর কেটেছে রাজনৈতিক আবহের মধ্যে। তার পিতা আবুল হাশিম ছিলেন মুসলিম লীগের প্রগতিশীল নেতা ও ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক। পারিবারিক এই ঐতিহ্যই বদরুদ্দীন উমরকে রাজনীতির দিকে টেনে নেয়। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে তিনি ও তার পিতা সক্রিয়ভাবে অংশ নেন। পরবর্তীতে ভাষা আন্দোলনের বিস্তৃত রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট…

বিস্তারিত

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আপত্তিকর পোস্টকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ফেসবুক পোস্ট নিয়ে সংঘর্ষ এবং পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে এবং পোস্টদাতা যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) রাতের এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন এবং কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। পুলিশ জানায়, আরিয়ান ইব্রাহিম নামে এক যুবক হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসার সামনে দিয়ে মিছিল চলাকালে অবমাননাকর অঙ্গভঙ্গি করে তা ফেসবুকে পোস্ট করেন। বিষয়টি ছড়িয়ে পড়লে মাদরাসার শিক্ষার্থী ও স্থানীয় কওমি জনগোষ্ঠীর মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরবর্তীতে এক ভিডিওবার্তায় ইব্রাহিম নিজের কর্মকাণ্ডের জন্য দুঃখ…

বিস্তারিত

যুক্তরাষ্ট্রে আগস্ট মাসে চাকরির প্রবৃদ্ধি তীব্রভাবে কমেছে। একই সময়ে বেকারত্ব বেড়ে চার বছরের মধ্যে সর্বোচ্চ ৪.৩ শতাংশে পৌঁছেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দেশটির শ্রম মন্ত্রণালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি অর্থনীতির দুর্বলতার ইঙ্গিত দিচ্ছে। এই বাস্তবতা মাসের মাঝামাঝি ফেডারেল রিজার্ভকে সুদের হার কমাতে বাধ্য করবে। শ্রম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আগস্টে নন-ফার্ম খাতে মাত্র ২২ হাজার নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে। জুলাইয়ে এই সংখ্যা ছিল ৭৯ হাজার, যদিও আগে প্রকাশিত প্রতিবেদনে তা ৭৩ হাজার বলা হয়েছিল। মতো গত চার বছরের মধ্যে চলতি বছরের জুনে প্রথমবারের চাকরির সংখ্যা কমেছে। ফলে অর্থনৈতিক স্থবিরতার আশঙ্কা আরও বেড়েছে। বিশ্লেষকদের মতে, শ্রমবাজারে চাপ…

বিস্তারিত

আজ ১২ রবিউল আউয়াল, বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পুণ্যস্মৃতিময় দিন। সারা বিশ্বের মুসলমানরা এই দিনটিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করছেন। ধর্মপ্রাণ মুসলমানরা কোরআন তিলাওয়াত, দরুদ পাঠ, দান-খয়রাত এবং নফল ইবাদতের মাধ্যমে দিনটি অতিবাহিত করছেন। অনেকে নফল রোজাও পালন করছেন। হজরত মুহাম্মদ (সা.) ৫৭০ খ্রিস্টাব্দে সৌদি আরবের মক্কা নগরীর কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তিনি আল্লাহর সর্বশেষ নবী ও রাসুল হিসেবে তাওহিদের মহান বাণী প্রচার করেন এবং শান্তির ধর্ম ইসলাম প্রতিষ্ঠা করেন। ৬৩২ খ্রিস্টাব্দের একই দিনে তিনি ইন্তেকাল করেন। তাঁর অনুপম চরিত্র, সহিষ্ণুতা, দয়া ও মানবিক গুণাবলি সব যুগের মানুষের কাছে শ্রেষ্ঠ…

বিস্তারিত

জাতিসংঘের আসন্ন ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (৫ সেপ্টেম্বর) প্রকাশিত বক্তাদের সংশোধিত প্রাথমিক তালিকায় এই তথ্য জানানো হয়েছে।  মোদির পরিবর্তে এ অধিবেশনে ভারতের প্রতিনিধিত্ব করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। ৮০তম অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হবে আগামী ৯ সেপ্টেম্বর। উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক চলবে ২৩ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। জাতিসংঘের প্রথা অনুযায়ী, প্রথম বক্তা হবেন ব্রাজিলের প্রতিনিধি, এরপর বক্তব্য রাখবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর জাতিসংঘে এটি হবে ট্রাম্পের প্রথম ভাষণ। সংশোধিত তালিকা অনুযায়ী, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ২৭ সেপ্টেম্বর সাধারণ বিতর্কে বক্তব্য রাখবেন। এর আগে জুলাই মাসে প্রকাশিত প্রাথমিক তালিকায় প্রধানমন্ত্রী…

বিস্তারিত

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি এবং উদ্বেগ প্রকাশ করেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, এই হামলা গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের প্রত্যাশাকে ক্ষুণ্ন করবে এবং জনমনে বিভ্রান্তি ও হতাশা সৃষ্টি করবে। বিবৃতিতে বিএনপি জানায়, রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, তবে শক্তি প্রয়োগ করে মতপ্রকাশের স্বাধীনতাকে দমন করা স্বৈরাচারী মনোভাবের প্রকাশ। দলটি জাতীয় পার্টি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে শাহবাগে সমাবেশ শেষে গণঅধিকার…

বিস্তারিত