Author: সংবাদ প্রবাহ
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অভিবাসনবিরোধী সবচেয়ে বড় সমাবেশগুলোর একটিতে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। শনিবার আয়োজিত “ইউনাইট দ্য কিংডম” মিছিলে প্রায় ১ লাখ ১০ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার মানুষ অংশ নেন বলে জানিয়েছে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ। সংঘর্ষে অন্তত ২৬ জন পুলিশ আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজন গুরুতর আঘাত পেয়েছেন। মিছিলটি আয়োজন করেন কট্টরপন্থী অভিবাসনবিরোধী কর্মী টমি রবিনসন। পুলিশের ভাষ্যমতে, শান্তিপূর্ণভাবে বিক্ষোভে অংশ নিতে এসেছিলেন অনেকেই, তবে উল্লেখযোগ্যসংখ্যক অংশগ্রহণকারী শুরু থেকেই সহিংসতায় জড়ানোর চেষ্টা করেন। তারা পুলিশের ওপর শারীরিক ও মৌখিক আক্রমণ চালান এবং নিরাপত্তা কর্ডন ভাঙতে চেষ্টা করেন। সহকারী পুলিশ কমিশনার ম্যাট টুইস্ট বলেন, “এটি ছিল অগ্রহণযোগ্য সহিংসতা। আমরা ইতিমধ্যে…
কিংবদন্তি লালনগীতি শিল্পী ফরিদা পারভীনকে কুষ্টিয়ায় দাফন করা হবে। তাঁর মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য আজ রোববার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। বেলা ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে মরদেহ কুষ্টিয়ায় নেওয়া হবে। সেখানে বাদ মাগরিব নামাজের পর জানাজা শেষে পৌর কবরস্থানে মা-বাবার কবরের পাশে তাঁকে শায়িত করা হবে। ফরিদা পারভীনের ছেলে ইমাম নিমেরি উপল সাংবাদিকদের বলেন, “মাকে আমরা কুষ্টিয়ায় দাফন করব, তাঁর ইচ্ছে অনুযায়ী।” মেয়ে জিহান ফারিয়াও জানান, “মা মর্যাদা নিয়ে পৃথিবী ছেড়ে গেছেন। তাঁর শেষ ইচ্ছে ছিল কুষ্টিয়ায় গিয়ে বাবা-মায়ের কবরের পাশে দাফন হওয়া।” বরেণ্য এই শিল্পী শনিবার রাত ১০টা ১৫ মিনিটে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ…
বরেণ্য লোকসংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই। শনিবার রাত ১০টা ১৫ মিনিটে ঢাকার ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী। দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন এই শিল্পী। সপ্তাহে দুই দিন নিয়মিত ডায়ালাইসিস করতে হতো তাঁকে। গত ২ সেপ্টেম্বর নিয়মিত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পর তাঁর অবস্থার অবনতি ঘটে। এরপর তাঁকে আইসিইউতে রাখা হয় এবং গত বুধবার ভেন্টিলেশনে নেওয়া হয়। সব চিকিৎসা প্রচেষ্টা ব্যর্থ করে না–ফেরার দেশে চলে গেলেন বাংলা সংগীতের অন্যতম শ্রেষ্ঠ সাধককণ্ঠ। ১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর…
লন্ডনভিত্তিক দৈনিক ফিন্যান্সিয়াল টাইমস (এফটি) বৃহস্পতিবার নতুন তথ্যচিত্র ‘বাংলাদেশের হারানো বিলিয়ন: চোখের সামনেই চুরি’ প্রকাশ করেছে। তথ্যচিত্রটি মূলত দুর্নীতির মাধ্যমে উপার্জিত বিপুল অর্থ পাচার এবং তা পুনরুদ্ধারের সম্ভাবনা নিয়ে তৈরি হয়েছে। এফটি জানিয়েছে, প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার (২ লাখ ৩৪ হাজার মিলিয়ন ডলার বা ২৮ লাখ ৫৪ হাজার ৮০০ কোটি টাকা) বাংলাদেশ থেকে লুট হয়েছে বলে। তথ্যচিত্রে কীভাবে অর্থ পাচার হয়েছে এবং তা ফেরত আনার সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়েছে,। এতে বিক্ষোভকারী, রাজনীতিক, ব্যবসায়ী ও বিশেষজ্ঞদের বক্তব্য অন্তর্ভুক্ত হয়েছে। তথ্যচিত্রের শুরুতে শেখ হাসিনার শাসনামলের পতনের প্রেক্ষাপট দেখানো হয়েছে। এ বিষয়ে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী…
আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদহার কমাতে পারে বলে আন্তর্জাতিক বাজারে জোরালো প্রত্যাশা তৈরি হয়েছে। তবে চীনের কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়না (পিবিওসি) তাৎক্ষণিকভাবেে একই পথে হাঁটবে না বলে মনে করছেন অর্থনীতিবিদরা। কারণ, দেশটির অর্থনীতি একদিকে প্রবৃদ্ধি হ্রাসের চাপে রয়েছে, অন্যদিকে শেয়ারবাজার অস্বাভাবিক উত্থানে অস্থির হয়ে আছে। চীনের নীতিনির্ধারকরা বর্তমানে জটিল এক দ্বিধার মধ্যে আছেন। কর্মসংস্থান ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখা জরুরি হলেও, অতিরিক্ত নীতি প্রণোদনা দিলে শেয়ারবাজারে অযাচিত উত্তেজনা তৈরি হতে পারে। অতীতের অভিজ্ঞতাও তাদের সাবধান করেছে। ২০১৪-১৫ সালে আক্রমণাত্মক সুদহার কমানো ও বিনিয়োগকারীদের অতি উচ্ছ্বাস শেষ পর্যন্ত ভয়াবহ বাজার ধস ডেকে এনেছিল। ফেডারেল রিজার্ভের…
অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের ১৫ ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মাগুরার শ্রীপুর উপজেলার প্রখ্যাত কবি ফররুখ আহমদের পৈতৃক বাড়ি পরিদর্শনকালে এ তথ্য পুনরায় নিশ্চিত করেন। তিনি বলেন, নির্বাচন নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে এবং স্থগিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত করার যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমতের প্রসঙ্গে শফিকুল আলম বলেন, “গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক বৈচিত্র্য স্বাভাবিক। যদি মতপার্থক্য না থাকত, তবে আলাদা দলও থাকত না।” তিনি আরও যোগ করেন, অন্তর্বর্তী সরকার অঙ্গীকার অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত…
উত্তরাঞ্চলের পাঁচ জেলায় দীর্ঘদিন ধরে তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। রেলওয়ের ইঞ্জিন ঘাটতির কারণে চট্টগ্রাম থেকে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় রংপুরের পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো প্রায় খালি হয়ে পড়েছে। এতে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা ও নীলফামারীর কৃষি, শিল্প ও পরিবহন খাত সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ডিপো কর্মকর্তাদের ভাষ্য, এ অঞ্চলের মাসিক চাহিদা প্রায় ২ কোটি ৫০ লাখ লিটার হলেও গত আগস্টে সরবরাহ হয়েছে মাত্র ৩০ লাখ লিটার। পাঁচ মাস ধরে এমন ঘাটতি অব্যাহত থাকায় জ্বালানি সংকট এখন মারাত্মক আকার নিয়েছে। রংপুর জেলা পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আজিজুর ইসলাম মিন্টু বলেন, “চাহিদার তুলনায় সরবরাহ খুবই কম। এভাবে চলতে থাকলে কৃষি,…
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে ভোটগ্রহণের মাধ্যমে শেষ হয়েছে। বিকেল গড়াতেই বিভিন্ন কেন্দ্রে দীর্ঘ লাইন পড়লেও, প্রশাসন জানিয়েছে, বিকেল ৫টার মধ্যে লাইনে দাঁড়ানো সব শিক্ষার্থী ভোট দিতে পারবেন। সকাল থেকে কেন্দ্রগুলো তুলনামূলক শান্ত থাকলেও দুপুরের পর থেকে ভোটারদের ভিড় ক্রমশ বাড়তে থাকে। দুপুর ২টার মধ্যে বিশেষ করে ছয়টি কেন্দ্রে হাজার ভোটারের লাইন দেখা যায়। কাজী নজরুল ইসলাম হল, হল নং ২১ এবং শহীদ তাজউদ্দীন আহমদ হলে প্রত্যেকটিতে ২০০ জনের বেশি শিক্ষার্থী ভোট দিতে লাইনে দাঁড়ান। বিকেল ৫টা ২০ মিনিটেও কাজী নজরুল ইসলাম হলে ২০০-র বেশি ভোটার ভোট দেওয়ার অপেক্ষায় ছিলেন। প্রথমবার…
সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও ৬০ দিন বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে জানান হয়েছে, আগামী ১২ সেপ্টেম্বর থেকে নতুন মেয়াদ কার্যকর হবে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তা সারা দেশে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। একইসঙ্গে কোস্টগার্ড ও বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) প্রেষণে থাকা সেনা কর্মকর্তারাও এই ক্ষমতা প্রয়োগের আওতায় থাকবেন। ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫ (২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারায় উল্লেখিত ক্ষমতা প্রয়োগ করতে পারবেন এই কর্মকর্তারা। প্রসঙ্গত জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার নেতৃত্বাধীন…
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ- জাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী তানজিলা হোসেন বৈশাখী এ ঘোষণা দেন। তিনি অভিযোগ করেন, ভোট শুরুর এক ঘণ্টা আগে ইসলামী ছাত্রশিবিরের পোলিং কর্মকর্তারা কেন্দ্রে প্রবেশ করেন এবং পরে তাদের সমর্থকেরা বিভিন্ন কেন্দ্রে কারচুপিতে জড়িত হয়। বৈশাখীর দাবি, শিবিরের নারী সমর্থকেরা একাধিকবার ভোট দিয়েছেন। এর আগে সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয় উৎসবমুখর পরিবেশে। দীর্ঘ ৩৩ বছর পর জাকসু নির্বাচন হওয়ায় ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়। বিশ্ববিদ্যালয় সূত্রে…
