Author: সংবাদ প্রবাহ

রাজনৈতিক চেতনার ব্যবসা যাঁরাই করেন, তাঁদের পরিণতি কখনোই শুভ হয় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শনিবার (২২ নভেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে ‘মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের প্রজন্ম’-এর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার একক মালিকানা দাবি করতে করতে আজ বিলুপ্তপ্রায় হয়ে গেছে। তিনি সতর্ক করে বলেন, ২৪-এর ছাত্র গণ–অভ্যুত্থানের চেতনা কোনো একক রাজনৈতিক দলের সম্পত্তি নয়। সালাহউদ্দিন আহমদ বলেন, গণমানুষের প্রত্যাশা পূরণে গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করা প্রয়োজন। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের প্রসঙ্গে তিনি দাবি করেন, আন্তর্জাতিক মান বজায় রেখে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং ভবিষ্যতের রাষ্ট্রনায়কদের এ থেকে শিক্ষা…

বিস্তারিত

শান্তিপ্রিয় জাতি হিসেবে বন্ধু রাষ্ট্রের সঙ্গে সম্মানজনক ও বৈশ্বিক সহবস্থানে বাংলাদেশ বিশ্বাসী বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২১ নভেম্বর) সশস্ত্রবাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জুলাই অভ্যুত্থান ও চলমান রাষ্ট্র সংস্কারে সেনাবাহিনী জনগণের আস্থার প্রতি সম্মান জানিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছে। তিনি জানান, দেশের গণতান্ত্রিক উত্তরণে আসন্ন নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং নির্বাচন উৎসবমুখর করতে সশস্ত্র বাহিনীকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। প্রধান উপদেষ্টা বলেন, ফ্যাসিস্ট আমলে সশস্ত্র বাহিনীর দক্ষতা বৃদ্ধি হয়নি; অন্তর্বর্তী সরকার সেই সক্ষমতা জোরদারে কাজ করছে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সেনাবাহীনীর অবদান এবং নারী শান্তিরক্ষী প্রেরণে অগ্রগামীতার…

বিস্তারিত

স্মরণকালের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে নরসিংদীতে দুইজন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছেন। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটে রিখটার স্কেলে ৫.৭ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদী। কয়েক সেকেন্ডের তীব্র ঝাঁকুনিতে জেলার বিভিন্ন স্থানে ঘরবাড়ি, ভবন ও স্থাপনায় ফাটল দেখা দেয় এবং বহু ঘর ধসে পড়ে। অতিরিক্ত জেলা প্রশাসক আবুল তাহের মোহাম্মদ শামসুজাম্মান জানান, গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পথে মালিতা গ্রামের কাজম আলী ভূঁইয়া (৭০) ও সদর উপজেলার শিশু ওমর ফারুক (৮) মারা যান। নরসিংদী সদর ও পলাশ উপজেলায় আহতের সংখ্যা সবচেয়ে বেশি। সদর হাসপাতালে ৫৭ জন এবং জেলা হাসপাতালে ১৩ জনসহ মোট ৭০ জন চিকিৎসাধীন আছেন। ঘোড়াশাল তাপবিদ্যুৎ…

বিস্তারিত

শেয়ারবাজারে কারসাজির মাধ্যমে ২৫৬ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে করা মামলায় বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ ১৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ২৫ ও ২৬ নভেম্বর দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন জানান, সাকিবকে ২৬ নভেম্বর সকাল ১০টায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের আরেকটি অনুসন্ধানও চলছে, যার তথ্য একই দিন নেওয়া হবে। এজাহারে বলা হয়েছে, প্যারামাউন্ট ইনস্যুরেন্স, ক্রিস্টাল ইনস্যুরেন্স ও সোনালী পেপারসের কারসাজি করা শেয়ারে বিনিয়োগ করে সাকিব ২ কোটি ৯৫ লাখ টাকার বেশি অপরাধলব্ধ অর্থ অর্জন করেছেন।…

বিস্তারিত

ভারতে সফররত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান জানিয়েছেন, বাংলাদেশ কোনো দেশ বা অঞ্চলের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ সমর্থন করে না। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিল্লিতে আয়োজিত সপ্তম জাতীয় উপদেষ্টা সম্মেলন কলম্বো নিরাপত্তা কনক্লেভে তিনি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। উপদেষ্টা খলিলুর রহমান আরও উল্লেখ করেন, বাংলাদেশ শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক এবং সুরক্ষিত ভারত মহাসাগরের নীতি সমর্থন করে। আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের নীতির প্রতি শ্রদ্ধা বজায় রাখা গুরুত্বপূর্ণ বলে তিনি বলেন। তিনি সাইবার নিরাপত্তার ওপরও জোর দেন এবং বলেন, দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তি সুরক্ষিত রাখতে হবে। এ ছাড়া নাগরিকদের নিরাপত্তা, গোপনীয়তা ও কল্যাণ নিশ্চিত করা এবং…

বিস্তারিত

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে শিয়াল উঠে আসায় ঢাকাগামী ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট প্রায় ২৬ মিনিট বিলম্বে উড্ডয়ন করেছে। বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মো. ইব্রাহিম খলিল জানান, বুধবার (১৯ নভেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে ইউএস-১০৬ ফ্লাইটটির উড্ডয়নের প্রস্তুতি চলছিল। ঠিক সেই সময় রানওয়েতে একটি শিয়াল দেখা যায়। বিষয়টি নজরে আসার পর পরিদর্শনকারী টিম দ্রুত গাড়ি নিয়ে গিয়ে শিয়ালটিকে তাড়া করে রানওয়ে নিরাপদ করে। পরে সবকিছু নিশ্চিত হওয়ার পর ফ্লাইটটি দুপুর ১২টা ৬ মিনিটে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে। চট্টগ্রাম বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, প্রতিটি ফ্লাইট ওঠানামার আগে নিয়মিতভাবে রানওয়ে পরীক্ষা করা হয়। তবে রানওয়ের পাশ ঘেঁষে থাকা জঙ্গল ও ঝোপঝাড়ের কারণে…

বিস্তারিত

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সামরিক বাহিনী, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সহায়তা কামনা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার (১৯ নভেম্বর) মিরপুর সেনানিবাসে ডিএসসিএসসি কমপ্লেক্সে সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ (ডিএসসিএসসি) কোর্স ২০২৫–এর সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, গণঅভ্যুত্থানের পর দেশের শাসন ব্যবস্থায় বড় রূপান্তর চলছে এবং সেই পথচলার পরবর্তী গুরুত্বপূর্ণ ধাপ হলো নির্বাচন। তিনি বলেন, “এটি একটি বড় প্রয়াস—অভ্যুত্থান থেকে নির্বাচনের পথে যাত্রা। নির্বাচন হবে শান্তিপূর্ণ, উৎসবমুখর; মানুষ তাদের আশা–আকাঙ্ক্ষা প্রকাশের সুযোগ পাবে।” তিনি আরও বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন, সামরিক বাহিনী, পুলিশ…

বিস্তারিত

কিশোরগঞ্জের মিঠামইনে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের পৈতৃক বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে বিএনপি নেতাকর্মীরা। গতকাল সোমবার (১৭ নভেম্বর) রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডাদেশে সন্তুষ্টি জানিয়ে উপজেলা বিএনপি আনন্দ মিছিল বের করে। প্রায় ৬০–৭০ জনের মিছিলটি মিঠামইন বাজার থেকে কামালপুরমুখী হলে, জেলা বিএনপির সাবেক সদস্য আলমগীর শিকদারের নেতৃত্বে ২০–২৫ জন কর্মী হঠাৎ সাবেক রাষ্ট্রপতির বাড়িতে হামলা চালায়। দুর্বৃত্তরা বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করে দরজা–জানালা ও আসবাবপত্র ভাঙচুর করে। ঘটনার সময় বাড়িতে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা…

বিস্তারিত

আনসার বাহিনীর জন্য ১৭ হাজার শর্টগান কেনার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার (১৮ নভেম্বর) সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, আনসার সদস্যদের ব্যবহৃত অস্ত্রগুলো অনেক পুরোনো হয়ে যাওয়ায় নতুন অস্ত্র কেনার অনুমোদন দেওয়া হয়েছে। ড. সালেহউদ্দিন জানান, পূর্ব ঘোষণা অনুযায়ী ৪০ হাজার বডি ওর্ন ক্যামেরা কেনা হবে না। পরিবর্তে শুধুমাত্র ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে ক্যামেরা দেওয়া হবে। তিনি বলেন, “স্বচ্ছতার সঙ্গে কেনা হবে এবং ইসি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।” এ ছাড়া বাজারে চাহিদা বাড়ায় এক কোটি ই-পাসপোর্ট বই কেনার জন্য বরাদ্দ অনুমোদিত হয়েছে। টিকার সংকট বিবেচনায়…

বিস্তারিত

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পাঁচটি অভিযোগের মধ্যে দুইটিতে তাকে মৃত্যুদণ্ড এবং আরেকটিতে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) রায় ঘোষণার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে একটি সংক্ষিপ্ত বিবৃতি প্রকাশ করে। বিবৃতিতে বলা হয়, “বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায়ের ব্যাপারে ভারত অবগত আছে। ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থ—শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আমরা এই লক্ষ্য অর্জনে সকল অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে যোগাযোগ রাখব।” এদিকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের প্রতি আনুষ্ঠানিক আহ্বান জানিয়েছে…

বিস্তারিত