Author: সংবাদ প্রবাহ
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, ভারতীয় নাগরিকদের জন্য ভিসা নীতিতে কোনো পরিবর্তন আনার পরিকল্পনা নেই তার সরকারের। দুই দিনের সরকারি সফরে বুধবার (৮ অক্টোবর) ভারতে পৌঁছান স্টারমার। ভারতের সঙ্গে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করাই তার সফরের মূল লক্ষ্য বলে জানান তিনি। স্টারমারের নেতৃত্বে উদ্যোক্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিক্ষাবিদসহ শতাধিক সদস্যের একটি প্রতিনিধি দল সফরে অংশ নিচ্ছে। স্টারমার বলেন, “আমরা ভারতের সঙ্গে ব্যবসা, বিনিয়োগ ও সমৃদ্ধি বৃদ্ধির আলোচনা করছি। আলোচনার কেন্দ্রবিন্দু ভিসা নয়।” গত জুলাইয়ে ভারত ও যুক্তরাজ্যের মধ্যে একটি বহুল আলোচিত বাণিজ্যচুক্তি স্বাক্ষরিত হয়, যার আওতায় দুই দেশের মধ্যে কয়েক লাখ কোটি পাউন্ড মূল্যের বাণিজ্য সম্প্রসারণের সুযোগ সৃষ্টি হয়।…
বিশ্বখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম ইসরায়েলি বাহিনীর হাতে আটক হওয়ায় গভীর উদ্বেগ ও সহমর্মিতা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার (৮ অক্টোবর ) ২০২৫ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি লেখেন, শহিদুল আলম যে নৌবহরে ছিলেন, সেটি ইসরায়েলি বাহিনী আটক করেছে। শহিদুল জানিয়েছেন, তাঁরা এখন ‘ইসরায়েলি দখলদার বাহিনীর হাতে অপহৃত’ অবস্থায় আছেন। প্রেস সচিব বলেন, হাসিনা সরকারের সময় কারাবন্দি অবস্থায় যে অসাধারণ সাহস ও দৃঢ়তা শহিদুল দেখিয়েছিলেন, সেই মানসিক শক্তিই এবারও তাঁকে এই দুঃসময় অতিক্রম করতে সাহায্য করবে। তিনি আরও বলেন, “শহিদুল আলমের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন, তবে একই সঙ্গে আমাদের দৃষ্টি রাখতে হবে গাজায় চলমান…
যুক্তরাষ্ট্রে টানা পঞ্চমবারের মতো বাজেট বিল পাসে ব্যর্থ হয়েছে সিনেট, ফলে দেশটিতে সরকারি কার্যক্রমের অচলাবস্থা বা শাটডাউন অব্যাহত রয়েছে। ব্যয় বরাদ্দ সংক্রান্ত বিল পাসের জন্য ৬০টি ভোট প্রয়োজন হলেও, ডেমোক্র্যাট ও রিপাবলিকান—দুই দলের প্রস্তাবই সেই সীমা অতিক্রম করতে পারেনি। এই ভোটের আগেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছিলেন, সিনেট আবারও ব্যর্থ হলে কেন্দ্রীয় সরকারের কর্মীদের গণহারে ছাঁটাই করা হবে। বর্তমানে তহবিল সংকটে পড়ে হাজারো সরকারি কর্মী পাঁচ দিন ধরে বিনা বেতনে কাজ করছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চলমান অচলাবস্থার মূল কারণ ট্রাম্পের রিপাবলিকান প্রশাসন ও সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্র্যাটিক দলের মধ্যে দ্বন্দ্ব। ডেমোক্র্যাটরা তাদের স্বাস্থ্যনীতি বাস্তবায়নে অতিরিক্ত অর্থ বরাদ্দ দাবি করছে,…
যশোরে এনফোর্সমেন্ট অভিযানে ঘুষের টাকাসহ হাতেনাতে ধরা পড়েছেন বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার ও তার সহযোগী এনজিও কর্মী হাসিবুর রহমান। দুর্নীতি দমন কমিশন (দুদক) মঙ্গলবার (৭ অক্টোবর) তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন রাজধানীর প্রধান কার্যালয়ে এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে জানান, গ্রেপ্তার দুই আসামিকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে। মামলাটি তদন্ত করছেন যশোর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমীন, যিনি জানিয়েছেন—তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য ও আলামত উদ্ধার করা হয়েছে, যা তদন্তের জন্য রিমান্ডে নেওয়া প্রয়োজন। দুদক জানায়, সরকারি কর্মকর্তা হয়েও শামীমা আক্তার ক্ষমতার অপব্যবহার করে শুল্কায়নে সিএন্ডএফ এজেন্টদের কাছ থেকে ঘুষ…
দেশের অর্থনীতি বর্তমানে স্বস্তির মধ্যেই রয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (৭ অক্টোবর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “অর্থনৈতিক দিক থেকে আমরা এখন কিছুটা স্বস্তিতে আছি।” অর্থ উপদেষ্টা জানান, সাম্প্রতিক সময়ে মূল্যস্ফীতি কিছুটা কমেছে, তবে ননফুড খাতে এখনও চাপ রয়ে গেছে। “বাসভাড়া, জ্বালানি, বিদ্যুৎ ও পরিবহন খরচ এখনো উচ্চ। এই অংশটা কমানো কঠিন,” বলেন তিনি। বিশ্বব্যাংকের প্রতিবেদনে দারিদ্র্য বৃদ্ধির দাবির বিষয়ে সালেহউদ্দিন আহমেদ বলেন, “পাঁচ হাজার মানুষের টেলিফোন সাক্ষাৎকারে দারিদ্র্য মাপা নির্ভরযোগ্য নয়।” চীন থেকে ২০টি যুদ্ধবিমান কেনার প্রসঙ্গে তিনি বলেন, “ওটা প্রতিরক্ষা খাতের সিদ্ধান্ত, আমি এ…
জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হক অভিযোগ করেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাম্প্রতিক নির্বাচনে সরকারি প্রভাব ও সরাসরি হস্তক্ষেপ হয়েছে। তিনি দাবি করেছেন, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজে কাউন্সিলরদের ডেকে নিয়ে ভোটের আগে হুমকি দিয়েছেন। মঙ্গলবার পল্টনের হ্যান্ডবল স্টেডিয়ামে জিয়া আন্তভলিবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমিনুল বলেন, “বিসিবি নির্বাচন নিয়ে সবচেয়ে উদ্বেগের বিষয় হলো সরকারি হস্তক্ষেপ। ক্রীড়া উপদেষ্টা নিজেই অনেক কাউন্সিলরকে ডেকে হুমকি দিয়েছেন এবং ভোট দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেছেন। কয়েকজন কাউন্সিলর আমাকে ফোন করে এ বিষয়টি জানিয়েছেন।” রাজধানীর এক পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত নির্বাচনে চার বছরের জন্য ২৩…
বাংলাদেশ বিমান বাহিনীকে আধুনিক করার লক্ষ্যে এবং জাতীয় আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী করতে সরকার চীনের তৈরি ২০টি জে–১০ সিই মাল্টিরোল যুদ্ধবিমান কেনার উদ্যোগ নিয়েছে। এই ৪.৫ প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধবিমান কেনা, প্রশিক্ষণ এবং অন্যান্য খরচসহ মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ২২০ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭ হাজার ৬০ কোটি টাকা। চুক্তিটি চীন সরকারের সঙ্গে সরকার-টু-সরকার বা জিটুজি পদ্ধতিতে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এটি ২০২৫–২৬ এবং ২০২৬–২৭ অর্থবছরের মধ্যে বাস্তবায়িত হতে পারে। আনুষ্ঠানিক নথি অনুযায়ী, এই যুদ্ধবিমানের মূল্য ২০৩৫–৩৬ অর্থবছর পর্যন্ত ১০ বছরের মধ্যে পরিশোধ করা হবে। প্রতিটি বিমানের দাম আনুমানিক ৬ কোটি ডলার, ফলে ২০টি বিমানের মোট মূল্য…
বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সাধারণ কর্মী নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক চুক্তি সোমবার (৬ অক্টোবর) রিয়াদে স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং সৌদি সরকারের পক্ষে মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রী ইঞ্জিনিয়ার আহমেদ বিন সোলাইমান আল-রাজী এই চুক্তিতে স্বাক্ষর করেন। ৫০ বছরের কূটনৈতিক সম্পর্কে এটি দুই দেশের মধ্যে প্রথম সাধারণ কর্মী নিয়োগ সংক্রান্ত আনুষ্ঠানিক চুক্তি। এর আগে বাংলাদেশ থেকে সৌদি আরবে শ্রমিক পাঠানো হতো অনানুষ্ঠানিকভাবে। ১৯৭৬ সাল থেকে এ পর্যন্ত প্রায় ৩০ লাখ বাংলাদেশি সৌদিতে কাজ করছেন, যা বাংলাদেশের রেমিট্যান্সের সবচেয়ে বড় উৎস। এর আগে ২০১৫ সালে গৃহকর্মী নিয়োগ এবং…
ঢাকা–সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড এলাকায় সড়ক ও জনপথ বিভাগ (সওজ) তড়িঘড়ি করে মেরামতকাজ শুরু করেছে। উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের মঙ্গলবারের পরিদর্শন সামনে রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। সোমবার (৬ অক্টোবর) দুপুর পর্যন্ত সড়কে ইট–বালু ফেলে রাখা থাকলেও কোনো শ্রমিক দেখা যায়নি। এতে উল্টো যানজট বেড়ে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের আশঙ্কা, উপদেষ্টা চলে গেলে ইট সরিয়ে ফেলবে কর্তৃপক্ষ। তবে সওজ কর্মকর্তারা বলছেন, এটি কোনো অস্থায়ী সংস্কার নয়, স্থায়ী সমাধানের অংশ হিসেবেই কাজ হচ্ছে। সরকারি নির্দেশে ৭২ ঘণ্টার মধ্যে যানজট নিরসনের উদ্যোগ নিতে বলা হয়েছিল। সওজের সূত্রে জানা গেছে, সরাইল গোলচত্বর এলাকায় তিন স্তরে ইট ও বালু…
জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন স্বেচ্ছায় জবানবন্দি দেননি— বরং তাকে প্ররোচিত করা হয়েছে বলে দাবি করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন। সোমবার (৬ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ শেখ হাসিনার মামলার মূল তদন্ত কর্মকর্তা মো. আলমগীরকে জেরার সময় এ দাবি করেন তিনি। মামলার ৫৪তম তথা সর্বশেষ সাক্ষী হিসেবে সেদিন সাক্ষ্য দেন তদন্ত কর্মকর্তা। জেরার একপর্যায়ে আইনজীবী আমির হোসেন তদন্ত কর্মকর্তাকে উদ্দেশ করে বলেন, “আসামি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে চাননি। বরং আপনারা তদন্ত সংস্থার সদস্যরা প্ররোচনা দিয়ে তাকে শেখ হাসিনা ও কামালকে…
