Author: সংবাদ প্রবাহ

গাজায় অবশেষে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। স্থানীয় সময় শুক্রবার দুপুর ১২টা (বাংলাদেশ সময় বিকেল ৩টা) থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হয়। আইডিএফ এক বিবৃতিতে জানায়, সেনারা ‘সমঝোতা অনুযায়ী নির্ধারিত নতুন অবস্থানে মোতায়েন সম্পন্ন করেছে।’ দক্ষিণ কমান্ডের সদস্যরা এলাকায় অবস্থান করছে এবং তারা ‘যে কোনো তাৎক্ষণিক হুমকি মোকাবিলায় প্রস্তুত থাকবে।’ ইসরায়েল জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজায় নিষেধাজ্ঞা ছাড়াই মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। ইতোমধ্যে ত্রাণ সংস্থাগুলো সহায়তা কার্যক্রম শুরু করেছে। চুক্তি অনুযায়ী, ৭২ ঘণ্টার মধ্যে অবশিষ্ট ইসরায়েলি জিম্মি ও প্রায় ১,৭০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হবে। হামাসের জন্য এই সময়সীমা সোমবার দুপুর পর্যন্ত। তবে বন্দিমুক্তি…

বিস্তারিত

দেশে ডেঙ্গু পরিস্থিতি এখনও উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩০৮ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ের মধ্যে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। শুক্রবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ঢাকা মহানগরে ভর্তি হয়েছেন ৮৭ জন, বরিশাল বিভাগে ১১৫ জন, চট্টগ্রাম বিভাগে ৮৫ জন এবং ময়মনসিংহ বিভাগে ২১ জন রোগী। চলতি বছরে এডিস মশাবাহিত এই রোগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ হাজার ১৯৩ জনে। এর মধ্যে মারা গেছেন ২২৪ জন,যাদের মধ্যে…

বিস্তারিত

বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম ইসরায়েলি কর্তৃপক্ষের আটক থেকে মুক্তি পেয়েছেন এবং বর্তমানে তিনি তুরস্কে অবস্থান করছেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস শহিদুল আলমের মুক্তিতে সহায়তার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ও তার সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। শুক্রবার (১০ অক্টোবর) সকালে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, ইসরায়েলের কারাগারে আটক শহিদুল আলমকে মুক্ত করার জন্য তুরস্কের সহযোগিতায় দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। পোস্টে আরও বলা হয়, আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হক বৃহস্পতিবার রাতে জানিয়েছেন, শহিদুল আলমকে একটি বিশেষ বিমানে করে তুরস্কে নেওয়া হচ্ছে। ফ্লাইট ট্রাকারের…

বিস্তারিত

চলতি বছরের শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধী নেতা ও মানবাধিকারকর্মী মারিয়া কোরিনা মাচাদো। নরওয়ের রাজধানী অসলোর নোবেল ইনস্টিটিউট থেকে শুক্রবার (১০ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় তার নাম ঘোষণা করা হয়। নোবেল কমিটির বিবৃতিতে বলা হয়,“ভেনেজুয়েলায় গণতন্ত্র পুনরুদ্ধার ও মানবাধিকারের পক্ষে মারিয়া মাচাদোর সাহসী ভূমিকা বিশ্ববাসীর জন্য অনুপ্রেরণা।” এ বছর শান্তিতে নোবেলের জন্য ৩৩৮ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান মনোনয়ন পেয়েছিলেন—এর মধ্যে ২৪৪ জন ব্যক্তি এবং ৯৪টি সংগঠন। গত বছর শান্তিতে নোবেল পেয়েছিল জাপানের পরমাণু অস্ত্রবিরোধী সংগঠন ‘নিহন হিদানকায়ো’, যারা পরমাণু অস্ত্রমুক্ত বিশ্বের পক্ষে কাজ করে আসছে। ১৯০১ সাল থেকে শান্তিতে নোবেল পেয়েছেন ১১১ জন ব্যক্তি ও ৩১টি সংস্থা। সবচেয়ে…

বিস্তারিত

চলতি বছরের সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন হাঙ্গেরির লেখক লাসলো ক্রাসনাহোরকাই।তার রচনাগুলোতে বহুমাত্রিক চিন্তাধারা, হতাশা, অস্তিত্ব সংকট ও বিষণ্নতার বিষয় গভীরভাবে বিশ্লেষিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রয়্যাল সুইডিশ একাডেমি সাহিত্যে ২০২৫ সালের নোবেল বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করে। স্টকহোম থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নোবেল জুরি বোর্ড এক বিবৃতিতে বলে, “তার শক্তিশালী ও দূরদর্শী রচনা মহাপ্রলয়ের ভয়ের মাঝেও শিল্পের শক্তিকে প্রতিবিম্বিত করে।” ৭১ বছর বয়সী ক্রাসনাহোরকাইকে এক বিবৃতিতে জুরি বোর্ড বর্ণনা করেছে “মধ্য ইউরোপীয় ঐতিহ্যের একজন মহাকাব্যিক লেখক” হিসেবে—যার সাহিত্যিক ধারা ফ্রান্‌জ কাফকা থেকে টমাস বার্নহার্ড পর্যন্ত বিস্তৃত।তবে তারা আরো বলেছে, ক্রাসনাহোরকাইয়ের লেখায় রয়েছে এক অনন্য মননশীলতা—যেখানে তিনি পাশ্চাত্য দর্শনের…

বিস্তারিত

সরকার ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ আবারও সংশোধন করতে যাচ্ছে। নতুন সংশোধনী অনুযায়ী, ইতিমধ্যে রহিত হওয়া ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮-এর অধীনে দেওয়া যেকোনো দণ্ড বা মামলা বাতিল বলে গণ্য হবে। আজ (৯ অক্টোবর) বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সংশোধনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বিষয়টি বিস্তারিত জানান প্রধান উপদেষ্টার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, প্রেস সচিব শফিকুল আলম এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। উপদেষ্টা পরিষদের অনুমোদন পাওয়া খসড়ায় বলা হয়েছে, ডিজিটাল নিরাপত্তা আইন,…

বিস্তারিত

ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি এবং জিম্মি-মুক্তির চুক্তির ঘোষণাকে বিশ্বনেতারা স্বাগত জানিয়েছেন। প্যারিসভিত্তিক সংবাদ সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, এই চুক্তির মাধ্যমে গাজায় দুই বছরের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটতে পারে বলে আশা করা হচ্ছে। ফিলিস্তিনফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, তিনি আশা করেন, এই চুক্তি ‘স্থায়ী রাজনৈতিক সমাধানে পৌঁছানোর একটি সহায়ক ভূমিকা’ রাখবে, যা স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পথে সহায়তা করবে। জাতিসংঘজাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সকল জিম্মিকে ‘মর্যাদার সঙ্গে’ মুক্তি দেওয়ার এবং স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “যুদ্ধ এখনই চিরতরে বন্ধ করতে হবে।” একইসঙ্গে গাজায় অবিলম্বে ও নিরবচ্ছিন্নভাবে মানবিক সাহায্য প্রবেশেরও আহ্বান জানান তিনি। তুরস্কতুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ…

বিস্তারিত

যুক্তরাজ্যভিত্তিক খ্যাতনামা শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (THE) প্রকাশিত ২০২৬ সালের বিশ্ব বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিংয়ে গত বছরের তুলনায় ২০০ ধাপ এগিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। এ বছর প্রতিষ্ঠানটির অবস্থান ৮০১–১০০০-এর মধ্যে, যা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সর্বোচ্চ। বুধবার (৮ অক্টোবর) টাইমস হায়ার এডুকেশন-এর অফিসিয়াল ওয়েবসাইটে এই র‍্যাঙ্কিং প্রকাশ করা হয়। এতে বিশ্বের মোট ৩ হাজার ১১৮টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বছর বিশ্ববিদ্যালয়টির অবস্থান ছিল ১০০১–১২০০-এর মধ্যে। এবার গবেষণার মান, গবেষণা পরিবেশ এবং শিল্পক্ষেত্রের সঙ্গে সহযোগিতার ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতির ফলে অবস্থান উন্নীত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, গবেষণা পরিবেশ সূচকে ঢাবির স্কোর ১০.৩ থেকে বেড়ে হয়েছে…

বিস্তারিত

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম ও নির্যাতনের দুটি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বুধবার  ওই পরোয়ানা ১৩টি সরকারি ও সামরিক দপ্তরে পাঠানো হয়। ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত পরোয়ানা জারি করে এবং তা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পাঠানোর নির্দেশ দেয়। গ্রেপ্তারি পরোয়ানার চিঠি যেসব দপ্তরে পাঠানো হয়েছে, তার মধ্যে রয়েছে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), সেনাবাহিনী প্রধান, চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস), আর্মি হেডকোয়ার্টার্সের অ্যাডজুট্যান্ট জেনারেল, ডিজিএফআই ও এনএসআইয়ের মহাপরিচালক, আর্মড ফোর্সেস ডিভিশনের প্রিন্সিপাল স্টাফ অফিসার, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, মিলিটারি ইন্টেলিজেন্সের পরিচালক, পার্সোনেল সার্ভিসেস ডিরেক্টরেটের পরিচালক, আর্মি…

বিস্তারিত

পূর্ব ইউরোপের উদীয়মান শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করতে ভিসা প্রক্রিয়ার জটিলতা দূর করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার (৮ অক্টোবর) ২০২৫ তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উত্তরণ-পরবর্তী টেকসই রূপান্তর বাস্তবায়ন ও তদারকি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় তিনি এ নির্দেশ দেন। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম পররাষ্ট্র একাডেমিতে সাংবাদিকদের জানান, আগের সরকারের আমল থেকেই কিছু ভিসা-সংক্রান্ত জটিলতা রয়ে গেছে, যা এখনো শ্রমবাজার বিস্তারের পথে বাধা হয়ে আছে। এই জটিলতা দ্রুত সমাধানের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিশেষ উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। শফিকুল আলম বলেন, “প্রধান…

বিস্তারিত