Author: সংবাদ প্রবাহ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, গাজায় যুদ্ধের অবসান ঘটেছে এবং মধ্যপ্রাচ্য এখন ‘স্বাভাবিক অবস্থায়’ ফিরছে। তিনি দাবি করেছেন, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এবং বিশ্বনেতারা এখন স্থায়ী শান্তির পরবর্তী ধাপ নিয়ে আলোচনায় নেমেছেন। রোববার (১২ অক্টোবর) ওয়াশিংটন থেকে ইসরায়েলগামী বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “জেনে রাখুন, যুদ্ধ শেষ।” তিনি এই চুক্তিকে “ঐতিহাসিক মুহূর্ত” হিসেবে বর্ণনা করে বলেন, “তিন হাজার বছরে এই প্রথম ইহুদি, মুসলিম ও আরবরা একসঙ্গে রাস্তায় নেমে আনন্দ করছে। মিশর, সৌদি আরবসহ এই অঞ্চলের বড় শক্তিগুলো সবাই শান্তির পক্ষে।” ট্রাম্প আশা প্রকাশ করেন, এই যুদ্ধবিরতি স্থায়ী হবে। তাঁর ভাষায়, “মানুষ শতাব্দীর পর শতাব্দী ধরে…
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ের ফেসবুক পেজে সাইবার হামলার ঘটনা ঘটেছে। রোববার (১২ অক্টোবর) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক সরাসরি সম্প্রচারের সময় পেজটি হ্যাক করার চেষ্টা হয়। তাজুল ইসলাম বলেন, “প্রসিকিউশনের যুক্তিতর্ক সরাসরি সম্প্রচারের সময় আমাদের ফেসবুক পেজে সাইবার অ্যাটাক হয়। হামলাকারীরা পেজটি সাময়িকভাবে নিষ্ক্রিয় করে দেয়, পরে সেটি উদ্ধার করা সম্ভব হয়েছে।” তিনি আরও বলেন, “অপরাধীরা ভয় পায়, তারা চায় না দুনিয়াবাসী তাদের নিষ্ঠুরতার প্রমাণ জানুক। তাই আমাদের পেজে হামলা চালিয়েছে।” আজ…
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) শতাধিক সেনা কর্মকর্তার বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে যাচ্ছে— এমন দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও অন্তর্বর্তী সরকার একে ‘সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব’ হিসেবে উড়িয়ে দিয়েছে। রবিবার ইউনাইটেড নিউজ অব বাংলাদেশের (ইউএনবি) এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, “এ ধরনের দাবি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। আইসিটির চিফ প্রসিকিউটরের কার্যালয় থেকে আমাদের জানানো হয়েছে, কোনো অতিরিক্ত প্রতিরক্ষা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার কোনো পরিকল্পনা নেই।” তিনি বলেন, “জনগণ যেন এ ধরনের গুজব বা ভুয়া তথ্য বিশ্বাস না করেন। দেশের মানুষ, বিশেষ করে সশস্ত্র বাহিনীর সদস্যদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির জন্য ইচ্ছাকৃতভাবে এসব…
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আর কারও জন্য অপেক্ষা নয়, আর সময় নষ্ট নয়—এখন নির্বাচনের পথে গাড়ি উঠেছে, সেটি শেষ পর্যন্ত চালিয়ে নিতে হবে।” শনিবার (১১ অক্টোবর) গাজীপুরে দলের প্রয়াত নেতা আ. স. ম. হান্নান শাহের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, “কিছু লোক প্রচার করছে, বিএনপি নাকি সংস্কার মানে না। তাদের বলব—বিএনপিই এই দেশে সংস্কারের জন্মদাতা দল। জিয়াউর রহমানই সংস্কারের মাধ্যমে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তিনি অভিযোগ করে বলেন, “বিভিন্ন দিক থেকে বিএনপিকে ঘায়েল করার চেষ্টা চলছে। কিন্তু জনগণ ধানের শীষে ভোট দেবে, কারণ তারা গণতন্ত্র পুনরুদ্ধার চায়।” বিএনপি মহাসচিব বলেন,…
বাংলাদেশে এখন শরৎকাল। এ সময়টায় আকাশে থাকার কথা সাদা-কালো মেঘের ভেলা, হালকা বাতাস আর রোদ্রোজ্জ্বল দিন। কিন্তু এবারের অক্টোবরের শুরুটা যেন একেবারে ভিন্ন। টানা কয়েক দিন ধরে সারাদেশেই হচ্ছে মাঝারি থেকে ভারী বৃষ্টি, যা অনেকের কাছে অস্বাভাবিক মনে হলেও, আবহাওয়াবিদরা বলছেন—এটা পুরোপুরি অপ্রত্যাশিত নয়। আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী, অক্টোবরের প্রথম নয় দিনে শুধু ঢাকাতেই বৃষ্টি হয়েছে ১৫২ মিলিমিটার। আর সারা দেশে এই সময়ে মোট বৃষ্টিপাতের পরিমাণ দাঁড়িয়েছে ৫ হাজার ৭৩৯ মিলিমিটার। পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ১৫ অক্টোবর পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। আবহাওয়াবিদদের মতে, এই অস্বাভাবিক বৃষ্টির মূল কারণ হলো মাসের শুরুতে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ।…
রাজধানীতে জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে আবারও বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আগামীকাল রোববার (১২ অক্টোবর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। শনিবার (১১অক্টোবর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬)-এর ২৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২-এর প্রবেশ গেট এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনে সকল প্রকার সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন,…
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন মধ্যপ্রাচ্যের শান্তি উদ্যোগে নিজেকে প্রমাণ করতে ব্যস্ত। আগামীকাল (১২ অক্টোবর) রোববার তিনি মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন। এই সফরে গাজার যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন ও শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে তাঁর ভূমিকা তুলে ধরার চেষ্টা করবেন বলে ধারণা করা হচ্ছে। চলতি বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য নিজের আগ্রহ প্রকাশ করেছিলেন ট্রাম্প। কিন্তু পুরস্কারটি ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদোর হাতে যাওয়ায় হতাশ হোয়াইট হাউস নরওয়ের নোবেল কমিটির সমালোচনা করেছে। তারা অভিযোগ করেছে, কমিটি ‘শান্তির চেয়ে রাজনীতিকে অগ্রাধিকার দিয়েছে’। হোয়াইট হাউসের তথ্যমতে, ট্রাম্প রোববার রাতে ইসরায়েলের উদ্দেশে রওনা হবেন। সোমবার তিনি সেখানে ভাষণ দেবেন এবং…
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সেফ এক্সিট নিয়ে ভাবা স্বাভাবিক বিষয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তবে এ বিষয়ে বিএনপির সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন তিনি। শনিবার (১১ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ মহানগর তাঁতীদলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন দুদু। তিনি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার গঠন না হচ্ছে, ততক্ষণ আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ, ষড়যন্ত্রকারীরা এখনও দেশে–বিদেশে তৎপর।’ বিএনপির এই নেতা আরও বলেন, জুলাই সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো জাতীয় ঐকমত্য কমিশনের বিষয়ে একমতে পৌঁছাবে বলে আশা করা যায়।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল ইতালির রাজধানী রোমে যাচ্ছেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) আয়োজিত আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরাম (WFF)–এর মূল অনুষ্ঠানে যোগ দিতে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, শনিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ও তাঁর সফরসঙ্গীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হবেন। ভ্রমণসূচি অনুযায়ী, প্রফেসর ইউনূস ওয়ার্ল্ড ফুড ফোরামের মূল অধিবেশনে অতিথি বক্তা হিসেবে বক্তব্য রাখবেন। এ ছাড়া, তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করবেন। ওই বৈঠকগুলোতে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য দূরীকরণ ও টেকসই উন্নয়ন–বিষয়ক বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা…
চীনের পণ্য আমদানিতে অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বর্তমানে কার্যকর ৩০ শতাংশ শুল্কের সঙ্গে এটি যোগ হলে চীনা পণ্যের ওপর মোট শুল্কের হার দাঁড়াবে প্রায় ১৩০ শতাংশে। আগামী ১ নভেম্বর বা তার আগেই নতুন শুল্ক কার্যকর হতে পারে। গতকাল শুক্রবার বিকেলে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ ট্রাম্প এই সিদ্ধান্তের ঘোষণা দেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র চীনের ওপর এমন একটি শুল্ক আরোপ করতে যাচ্ছে, যা তারা বর্তমানে পরিশোধ করছে তার চেয়ে আরও ১০০ শতাংশ বেশি হবে। একই সঙ্গে ১ নভেম্বর থেকে চীনের গুরুত্বপূর্ণ সফটওয়্যারের ওপরও রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করা হবে। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই পদক্ষেপ…
